advertisement

হ্যালোউইনে মা শ্রীদেবীর আইকনিক 'নাগিনা' লুকে হইচই ফেলে দিয়েছেন জাহ্নবী

হ্যালোউইনে মা শ্রীদেবীর আইকনিক 'নাগিনা' লুকে হইচই ফেলে দিয়েছেন জাহ্নবী
সাদা গোলাপি এই পোশাকেই জাহ্নবী কাপুরের মা শ্রীদেবী নাগিনা চরিত্রে এক বিখ্যাত গানে পারফর্ম করেছিলেন
ফটো কার্ড প্রিন্ট

হ্যালোউইনে সাজপোশাকের উদযাপন নিয়ে মেতে থাকে সবাই। বলিউড তারকারাও এর ব্যতিক্রম নন। স্টারকিড জাহ্নবী কাপুর তাঁর প্রয়াত বলিউড ডিভা মা শ্রীদেবীর আইকনিক এক চরিত্র বেছে নিয়েছেন এ বছরের হ্যালোউইন লুকের অনুপ্রেরণা হিসেবে। আর সেটি হচ্ছে সর্পকন্যা নাগিনা। ফোক সিনেমাটির এই চরিত্রে রঙিন লেন্সের জ্বলজ্বলে চোখ, আকর্ষণীয় কস্টিউম আর দারুণ মেকওভারে শ্রীদেবী ছিলেন অনন্যা। আর জাহ্নবীও কিন্তু বেশ ভালোই রিক্রিয়েট করেছেন এই নাগিনা লুক।

পোস্টার আর ছবি রিক্রিয়েশনের জন্য বন্ধুদের সঙ্গে নিয়েছেন তিনি। নায়ক ঋষি কাপুরের ভুমিকায় অরি আর দুষ্টু সাপুড়ে অমরেশ পুরীর জায়গায় এখানে দেখা যাচ্ছে ডিজিটাল ক্রিয়েটর বৈষ্ণব প্রবীণকে।

কস্টিউম, মেকওভার, গয়না আর এক্সপ্রেশনে দশে দশ দিতে হয় জাহ্নবীকে।সাদা গোলাপি এই পোশাকেই জাহ্নবী কাপুরের মা শ্রীদেবী নাগিনা চরিত্রে এক বিখ্যাত গানে পারফর্ম করেছিলেননাগিনা সিনেমার পোস্টার রিক্রিয়েট করেছেন জাহ্নবী বন্ধুদের সঙ্গে নিয়ে ঝলমলে সাদা-পাথরের গয়না আর নীল চোখে নাগিনা শ্রীদেবী শুটের ফাঁকে খাওয়া দাওয়া করছেন অমরেশ পুরী, ঋষি কাপুর ও শ্রীদেবীএই ছবিটিও রিক্রিয়েট করেছেন জাহ্নবী, অরি ও বৈষ্ণববীন বাজাচ্ছেন বৈষ্ণব, মেঝতে পোজ দিয়ে জাহ্নবী।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বিনার গামা রশ্মি বিকিরণ কেন্দ্র উদ্বোধন, কৃষিপণ্যের সংরক্ষণকাল বাড়বে ১২ মাস পর্যন্ত বিনার গামা রশ্মি বিকিরণ কেন্দ্র উদ্বোধন, কৃষিপণ্যের সংরক্ষণকাল বাড়বে ১২ মাস পর্যন্ত ছেলে বেঁচে নেই, এইচএসসির ফল দেখে কান্নায় ভেঙে পড়লেন বাবা ছেলে বেঁচে নেই, এইচএসসির ফল দেখে কান্নায় ভেঙে পড়লেন বাবা দেশের আর্থিক খাত সংস্কারে ৪৫ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক দেশের আর্থিক খাত সংস্কারে ৪৫ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক সাত দফা না মানলে এক দফা অনিবার্য হয়ে উঠবে: কুষ্টিয়ায় শফিকুর রহমান সাত দফা না মানলে এক দফা অনিবার্য হয়ে উঠবে: কুষ্টিয়ায় শফিকুর রহমান বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত, চূড়ান্ত পর্ব ২৮ নভেম্বর বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত, চূড়ান্ত পর্ব ২৮ নভেম্বর
advertisement

সেনা কর্মকর্তাদের সঙ্গে মোজতবা খামেনির প্রথম আনুষ্ঠানিক বৈঠক, কী নির্দেশ দিলেন

সেনা কর্মকর্তাদের সঙ্গে মোজতবা খামেনির প্রথম আনুষ্ঠানিক বৈঠক, কী নির্দেশ দিলেন
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ছবিযুক্ত ব্যানারের পাশ দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছেন নাগরিকেরা। তেহরান, ইরান, ২৮ অক্টোবর ২০২৬

ইরানে নতুন করে হামলা না চালাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করেছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। নিজ নিজ দেশে নির্বাচনের পর ইরানে আবার হামলা চালানো হবে—যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এমন হুমকির পরিপ্রেক্ষিতে এ সতর্কবাতা দিলেন খামেনি। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপরেই ইরানে নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত সপ্তাহান্তে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, তিনি ইরানকে ‘একেবারে শেষ করে দেওয়ার’ কথা ভাবছেন।অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও ইরানের সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য একটি ‘ঐতিহাসিক’ সুযোগের কথা বলেছেন। গত ২৭ অক্টোবর ইসরায়েলে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে কোনো দল বা জোট এককভাবে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এখনো সরকার গঠিত হয়নি।হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র, ১৮ সেপ্টেম্বর ২০২৬ইরান সরকারের এক বিবৃতিতে বলা হয়, শীর্ষ সামরিক কমান্ডারদের সঙ্গে এক বৈঠকে শনিবার মোজতবা খামেনি বলেছেন, ‘যেকোনো স্তরের বা ধরনের হুমকির তাৎক্ষণিক ও কার্যকর জবাব দিতে হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিনার গামা রশ্মি বিকিরণ কেন্দ্র উদ্বোধন, কৃষিপণ্যের সংরক্ষণকাল বাড়বে ১২ মাস পর্যন্ত

বিনার গামা রশ্মি বিকিরণ কেন্দ্র উদ্বোধন, কৃষিপণ্যের সংরক্ষণকাল বাড়বে ১২ মাস পর্যন্ত
গামা ইরেডিয়েশন সেন্টার (জিআইসি) উদ্বোধন করেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। শনিবার গাজীপুরের ভবানীপুরে

কৃষিপণ্য সংরক্ষণে গামা রশ্মি বিকিরণ প্রযুক্তির ব্যবহার বাড়াতে গামা ইরেডিয়েশন সেন্টার (জিআইসি) চালু করেছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) আঞ্চলিক গবেষণাকেন্দ্র। গাজীপুরের ভবানীপুরে শনিবার কেন্দ্রটির উদ্বোধন করেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।বাংলাদেশ-চীন অংশীদারত্ব প্রকল্পের আওতায় নবনির্মিত কেন্দ্রটি তিন একর জমির ওপর গড়ে উঠেছে।

এটির সক্ষমতা ৫০০ কেসিআই, যা কোবাল্ট-৬০-এর তেজস্ক্রিয়তা ব্যবহার করে তৈরি।

সংশ্লিষ্ট গবেষক ও ব্যক্তিরা বলছেন, কৃষিপণ্যের সংরক্ষণকাল বাড়ানো, ক্ষতিকর অণুজীব ও পোকামাকড় নিয়ন্ত্রণ এবং পণ্যের গুণগত মান বজায় রাখতে কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, আন্তর্জাতিক মান বজায় রেখে কৃষিপণ্য রপ্তানি বাড়াতে গামা ইরেডিয়েশন সেন্টার একটি সময়োপযোগী উদ্যোগ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শুধু শাসকের পরিবর্তন হয়েছে, রাষ্ট্রের ক্ষমতা-কাঠামোর মৌলিক পরিবর্তন হয়নি: জেএসডি

শুধু শাসকের পরিবর্তন হয়েছে, রাষ্ট্রের ক্ষমতা-কাঠামোর মৌলিক পরিবর্তন হয়নি: জেএসডি
জাতীয় সমাজতান্ত্রিক দলের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা। শনিবার জাতীয় প্রেসক্লাবে

শাসকের পরিবর্তন হলেও রাষ্ট্রের ক্ষমতা-কাঠামোর মৌলিক পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) নেতারা। তাঁরা বলেছেন, ক্ষমতার কেন্দ্রীভবন অব্যাহত রয়েছে এবং রাষ্ট্র পরিচালনায় জনগণের কার্যকর অংশগ্রহণও নিশ্চিত হয়নি।

এই পরিস্থিতি থেকে উত্তরণে পুরোনো ক্ষমতা-কাঠামো ভেঙে অংশীদারত্বের গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে দলটি।এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেএসডি জানিয়েছে, শনিবার জেএসডির ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে ‘পুরোনো ক্ষমতা-কাঠামো বদলাও—অংশীদারত্বের গণতন্ত্রের মাধ্যমে রাষ্ট্র রূপান্তর করো’ শীর্ষক এক আলোচনা সভায় দলটির নেতারা এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন জেএসডির জ্যেষ্ঠ সহসভাপতি তানিয়া রব।আলোচনা সভায় অংশ নিয়ে সাংবাদিক সোহরাব হাসান বলেন, শোষণমুক্ত সমাজ বিনির্মাণের লড়াইয়ের অঙ্গীকার নিয়ে জেএসডির যাত্রা শুরু হয়েছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন