রাজধানীর পল্টনে কালভার্ট রোডে আজ শনিবার একটি প্রাইভেটকারের ধাক্কায় এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে পুলিশ পরিত্যক্ত অবস্থায় গাড়িটি হেফাজতে নেয়।মতিঝিল ট্রাফিক পুলিশের একটি সূত্র বলছে, গাড়ির চালকের আসনে ছিলেন পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) সিবগাতুল্লাহর ছেলে।
দুর্ঘটনার পর গাড়ি রেখে তিনি পালিয়ে যান।পল্টন থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি গাড়ি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে জানা গেছে গাড়িটি মালিক পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) সিবগাতুল্লাহ।
তবে গাড়িটি কে চালাচ্ছিলেন সেটা নিশ্চিত করতে পারেননি তিনি।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আজ পল্টন টাওয়ার থেকে প্রায় ১০০ মিটার ডান দিকে শাখা সড়কে ঢাকা মেট্রো-ঘ-১৯-৭০৭৭ নম্বরের একটি গাড়ি একটি রিকশাকে পাশ থেকে ধাক্কা দেয়।
সূত্র: প্রথম আলো

ছেলে বেঁচে নেই, এইচএসসির ফল দেখে কান্নায় ভেঙে পড়লেন বাবা
দেশের আর্থিক খাত সংস্কারে ৪৫ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক
সাত দফা না মানলে এক দফা অনিবার্য হয়ে উঠবে: কুষ্টিয়ায় শফিকুর রহমান
হ্যালোউইনে মা শ্রীদেবীর আইকনিক 'নাগিনা' লুকে হইচই ফেলে দিয়েছেন জাহ্নবী
বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত, চূড়ান্ত পর্ব ২৮ নভেম্বর

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন