সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ইউক্রেনে রুশ হামলায় নিহত হয়েছেন শতাধিক বেসামরিক মানুষ। পোল্যান্ড সতর্ক করেছে, ইউরোপের ভেতরেও রুশ নাশকতায় প্রাণহানি ঘটতে পারে। আর চীনের উপকূলজুড়ে চলেছে টানা ছয় দিনের সামরিক মহড়া। অক্টোবরের মাত্র এক সপ্তাহের মধ্যে এসব ঘটনা ঘটেছে। পশ্চিম ইউরোপ, পূর্ব এশিয়া ও উপসাগরীয় অঞ্চল কয়েক দশক ধরে শান্তিপূর্ণ ছিল।
এখন সেখানেও যুদ্ধের পদধ্বনি স্পষ্ট।ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের হিসাবে বিশ্বে এখন ৬৫টি সংঘাত চলছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীতে চলমান সংঘাতের এই সংখ্যা সর্বোচ্চ। এমন পরিস্থিতিতে একটি স্পর্শকাতর প্রশ্ন বারবার সামনে আসছে, বিশ্ব কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে? ফিন্যান্সিয়াল টাইমসের প্রধান কূটনৈতিক ভাষ্যকার গিডিয়ন র্যাকম্যানের মতে, এর সবচেয়ে বড় ঝুঁকি কোনো পূর্বপরিকল্পিত যুদ্ধ নয়।
আসল শঙ্কা হলো, পরাশক্তিগুলোর একটি ভুল সিদ্ধান্ত থেকেই শুরু হয়ে যেতে পারে আরেকটি বিশ্বযুদ্ধ।যুদ্ধের বাস্তবতা কীভাবে বদলে যায়, তা বোঝাতে ২০২২ সালের মিউনিখ নিরাপত্তা সম্মেলনের উদাহরণ দিয়েছেন র্যাকম্যান।
সূত্র: প্রথম আলো

সাত দফা না মানলে এক দফা অনিবার্য হয়ে উঠবে: কুষ্টিয়ায় শফিকুর রহমান
হ্যালোউইনে মা শ্রীদেবীর আইকনিক 'নাগিনা' লুকে হইচই ফেলে দিয়েছেন জাহ্নবী
বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত, চূড়ান্ত পর্ব ২৮ নভেম্বর
জমির বাণিজ্যিকীকরণে বাসযোগ্যতা হারাচ্ছে ঢাকা
প্রবীণদের সুস্থ রাখতে দূরকরতে হবে একাকিত্ব

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন