advertisement

এইচএসসিতে ক্যাডেটে পাসের হার শতভাগ, জিপিএ-৫ পেয়েছেন ৯৪ শতাংশের বেশি

এইচএসসিতে ক্যাডেটে পাসের হার শতভাগ, জিপিএ-৫ পেয়েছেন ৯৪ শতাংশের বেশি
এইচএসসি পরীক্ষায় শতভাগ পাসসহ ভালো ফলের পর ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে কৃতী ক্যাডেটদের দলগত ছবি। ৩১ অক্টোবর ২০২৬
ফটো কার্ড প্রিন্ট

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় দেশের ১২টি ক্যাডেট কলেজেই পাসের হার শতভাগ।

এসব প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৫৬৯ জন শিক্ষার্থীর মধ্যে ৫৩৬ জনই জিপিএ-৫ পেয়েছেন, যা মোট পরীক্ষার্থীর ৯৪ দশমিক ২০ শতাংশ।আজ শনিবার এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্যাডেট কলেজসহ সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠানগুলোর এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যাডেট কলেজগুলো ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠানের গড় পাসের হার ৯৬ দশমিক ৫১ শতাংশ।

এর মধ্যে বাংলা মাধ্যমের ৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৭ হাজার ২১৩ জন এবং ইংরেজি মাধ্যমের ১২টি প্রতিষ্ঠান থেকে ৮২৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সাত দফা না মানলে এক দফা অনিবার্য হয়ে উঠবে: কুষ্টিয়ায় শফিকুর রহমান সাত দফা না মানলে এক দফা অনিবার্য হয়ে উঠবে: কুষ্টিয়ায় শফিকুর রহমান হ্যালোউইনে মা শ্রীদেবীর আইকনিক 'নাগিনা' লুকে হইচই ফেলে দিয়েছেন জাহ্নবী হ্যালোউইনে মা শ্রীদেবীর আইকনিক 'নাগিনা' লুকে হইচই ফেলে দিয়েছেন জাহ্নবী বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত, চূড়ান্ত পর্ব ২৮ নভেম্বর বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত, চূড়ান্ত পর্ব ২৮ নভেম্বর জমির বাণিজ্যিকীকরণে বাসযোগ্যতা হারাচ্ছে ঢাকা জমির বাণিজ্যিকীকরণে বাসযোগ্যতা হারাচ্ছে ঢাকা প্রবীণদের সুস্থ রাখতে দূরকরতে হবে একাকিত্ব প্রবীণদের সুস্থ রাখতে দূরকরতে হবে একাকিত্ব
advertisement

সাত দফা না মানলে এক দফা অনিবার্য হয়ে উঠবে: কুষ্টিয়ায় শফিকুর রহমান

সাত দফা না মানলে এক দফা অনিবার্য হয়ে উঠবে: কুষ্টিয়ায় শফিকুর রহমান
কুষ্টিয়ায় লংমার্চে জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতের আমির শফিকুর রহমান। শনিবার রাত পৌনে ১২টার দিকে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম মাঠে

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘একটা দাবিও আমাদের কোনো দলীয় দাবি না। সব কটি জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবি। সাত দফা যদি দাবি মেনে নেন, এক দফা দাবির প্রয়োজন হবে না; কিন্তু সাত দফা না মানলে এক দফা অনিবার্য হয়ে উঠবে।

সেই এক দফার ডাক আমরা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, অধিকার রক্ষার স্বার্থে দিতে বাধ্য হব।’শনিবার রাতে কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম মাঠে সাত দফা দাবিতে আয়োজিত ১১-দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির এসব কথা বলেন। লংমার্চের নেতৃত্ব দিয়ে ১১-দলীয় জোটের শীর্ষ নেতাদের নিয়ে তিনি শনিবার রাত ১১টা ৩৩ মিনিটে স্টেডিয়ামের মঞ্চে পৌঁছান। রাত ১১টা ৪৮ মিনিটে তিনি তাঁর বক্তব্য শুরু করেন।

মাত্র ৬ মিনিট তিনি বক্তব্য দেন।জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, ‘আমরা চেয়েছিলাম, আপনাদের মূল্যবান ভোটে যে সংসদ গঠিত হয়েছে, অনুরূপভাবে একটা সংস্কার পরিষদও গঠন করা হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

হ্যালোউইনে মা শ্রীদেবীর আইকনিক 'নাগিনা' লুকে হইচই ফেলে দিয়েছেন জাহ্নবী

হ্যালোউইনে মা শ্রীদেবীর আইকনিক 'নাগিনা' লুকে হইচই ফেলে দিয়েছেন জাহ্নবী
সাদা গোলাপি এই পোশাকেই জাহ্নবী কাপুরের মা শ্রীদেবী নাগিনা চরিত্রে এক বিখ্যাত গানে পারফর্ম করেছিলেন

হ্যালোউইনে সাজপোশাকের উদযাপন নিয়ে মেতে থাকে সবাই। বলিউড তারকারাও এর ব্যতিক্রম নন। স্টারকিড জাহ্নবী কাপুর তাঁর প্রয়াত বলিউড ডিভা মা শ্রীদেবীর আইকনিক এক চরিত্র বেছে নিয়েছেন এ বছরের হ্যালোউইন লুকের অনুপ্রেরণা হিসেবে। আর সেটি হচ্ছে সর্পকন্যা নাগিনা। ফোক সিনেমাটির এই চরিত্রে রঙিন লেন্সের জ্বলজ্বলে চোখ, আকর্ষণীয় কস্টিউম আর দারুণ মেকওভারে শ্রীদেবী ছিলেন অনন্যা। আর জাহ্নবীও কিন্তু বেশ ভালোই রিক্রিয়েট করেছেন এই নাগিনা লুক।

পোস্টার আর ছবি রিক্রিয়েশনের জন্য বন্ধুদের সঙ্গে নিয়েছেন তিনি। নায়ক ঋষি কাপুরের ভুমিকায় অরি আর দুষ্টু সাপুড়ে অমরেশ পুরীর জায়গায় এখানে দেখা যাচ্ছে ডিজিটাল ক্রিয়েটর বৈষ্ণব প্রবীণকে।

কস্টিউম, মেকওভার, গয়না আর এক্সপ্রেশনে দশে দশ দিতে হয় জাহ্নবীকে।সাদা গোলাপি এই পোশাকেই জাহ্নবী কাপুরের মা শ্রীদেবী নাগিনা চরিত্রে এক বিখ্যাত গানে পারফর্ম করেছিলেননাগিনা সিনেমার পোস্টার রিক্রিয়েট করেছেন জাহ্নবী বন্ধুদের সঙ্গে নিয়ে ঝলমলে সাদা-পাথরের গয়না আর নীল চোখে নাগিনা শ্রীদেবী শুটের ফাঁকে খাওয়া দাওয়া করছেন অমরেশ পুরী, ঋষি কাপুর ও শ্রীদেবীএই ছবিটিও রিক্রিয়েট করেছেন জাহ্নবী, অরি ও বৈষ্ণববীন বাজাচ্ছেন বৈষ্ণব, মেঝতে পোজ দিয়ে জাহ্নবী।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আজিমপুর সরকারি কলোনিতে সাবলেট বন্ধ, আবাসনসংকটে ঢাবি ছাত্রীরা

আজিমপুর সরকারি কলোনিতে সাবলেট বন্ধ, আবাসনসংকটে ঢাবি ছাত্রীরা

সরকারি আবাসনে বরাদ্দ পাওয়া ফ্ল্যাটে নিজেরা না থেকে অন্যদের ভাড়া বা সাবলেট দেওয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। এ সিদ্ধান্তের প্রভাবে আবাসনসংকটে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন