“এই বইয়ের লেখক আসলে একটা আস্ত অলস মানুষ, যিনি সারা দিন বিড়ি ফুঁকে এআই দিয়ে এসব আবলতাবল লেখা নামান!”ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে আমার নিজের চোখের ওপরই বিশ্বাস হচ্ছিল না। গত পাঁচ-ছয় বছরে আমি এআই দিয়ে ঠিক কুড়িটা বই লিখে ফেলেছি! কবিতা, থ্রিলার, রোমান্স, হরর থেকে শুরু করে রান্নাবান্না—কী লিখিনি!
এমনকি বউয়ের প্যারা থেকে মুক্তি পাওয়ার ১০১টা কায়দা নিয়েও বই লিখে ফেলেছি।বাজারের সব প্রকাশনা সংস্থায় আমার নামেই এখন চারদিকে জয়জয়কার। বড় বড় সাহিত্য পুরস্কারের জুরিবোর্ডের লোকজন আমার বাড়ির সামনে ফুল নিয়ে লাইন ধরেছে। পাবলিক আমাকে মহাকবি আর শতাব্দীর সেরা ঔপন্যাসিক ভেবে ধন্য ধন্য করছে। আমাকে আইডল মানা শুরু করছে।
দিন দিন আমার নারী ফলোয়ারও বাড়ছে ঝড়ের গতিতে।কিন্তু মজার বিষয় হলো, আমি যে এআই লেখক, এ রহস্য আজ পর্যন্ত কেউ ঘুণাক্ষরেও টের পায়নি।তো, যা বলছিলাম, সবকিছু ঠিকঠাকই চলছিল।
সূত্র: প্রথম আলো

রসচিঠি
নিশো, চঞ্চল, তমাকে নিয়ে ভিকির ‘খলনায়ক’
মনে হয় সেদিন শুটিং করলাম, এখন তারা দুনিয়ায় নেই...
‘সহজ মানুষ’-এর আনুশেহ কেন বড় মঞ্চে নেই?
নারকেলের হলুদ স্যুপের রেসিপি দেখুন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন