advertisement

লন্ডনে কিশোরী ধর্ষণের ঘটনায় দুই বাংলাদেশিকে খুঁজছে পুলিশ

লন্ডনে কিশোরী ধর্ষণের ঘটনায় দুই বাংলাদেশিকে খুঁজছে পুলিশ
লন্ডনে বাকিংহাম প্যালেসের কাছে একটি পুলিশের গাড়ি
ফটো কার্ড প্রিন্ট

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই বাংলাদেশি নাগরিককে খুঁজছে দেশটির পুলিশ। তাঁদের অবস্থান শনাক্ত করতে সাধারণ মানুষের সহায়তা চাওয়া হয়েছে।

পাশাপাশি ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দোষী সাব্যস্ত করতে সহায়ক তথ্যের জন্য ১০ হাজার পাউন্ড পুরস্কার ঘোষণা করেছে দাতব্য সংস্থা ক্রাইম স্টপার্স।বৃহস্পতিবার লন্ডন পুলিশের সংবাদ এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই দুই বাংলাদেশি হলেন ৩১ বছর বয়সী শওকত আহমেদ ও ৩৪ বছর বয়সী জাহিদুল হাসান জায়গীরদার। লন্ডনের টাওয়ার হ্যামলেটস এলাকার সঙ্গে তাঁদের যোগাযোগ রয়েছে। পুলিশের ধারণা, শওকত আহমেদ এখনো যুক্তরাজ্যে অবস্থান করছেন।

অন্যদিকে জাহিদুল হাসান বাংলাদেশে চলে গিয়ে থাকতে পারেন।পুলিশ জানিয়েছে, ২০২৪ সালের ১ আগস্ট রাতে পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন এলাকায় ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া যায়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বিজ্ঞাপনে এআইয়ের ধাক্কা, গুগলের বাজারমূল্য কমল ৫০০ বিলিয়ন ডলার বিজ্ঞাপনে এআইয়ের ধাক্কা, গুগলের বাজারমূল্য কমল ৫০০ বিলিয়ন ডলার নেতানিয়াহুকে হটিয়ে সরকার 
গঠনে আলোচনায় বিরোধীরা নেতানিয়াহুকে হটিয়ে সরকার গঠনে আলোচনায় বিরোধীরা অরুণাচলের বিশিষ্ট সাংবাদিক তোঙ্গম রিনার বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের নিন্দায় প্রেসক্লাব অরুণাচলের বিশিষ্ট সাংবাদিক তোঙ্গম রিনার বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের নিন্দায় প্রেসক্লা... মাত্র ২ বছর ১০ মাসেই তবলার ১২ তাল বাজিয়ে রেকর্ড মাত্র ২ বছর ১০ মাসেই তবলার ১২ তাল বাজিয়ে রেকর্ড আগামীকাল জার্মানির ৩০টির বেশি শহরে জেন-জি বিক্ষোভ আগামীকাল জার্মানির ৩০টির বেশি শহরে জেন-জি বিক্ষোভ
advertisement

বিজ্ঞাপনে এআইয়ের ধাক্কা, গুগলের বাজারমূল্য কমল ৫০০ বিলিয়ন ডলার

বিজ্ঞাপনে এআইয়ের ধাক্কা, গুগলের বাজারমূল্য কমল ৫০০ বিলিয়ন ডলার
সার্চ ইঞ্জিন থেকে বিজ্ঞাপন আয় কমেছে গুগলের

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কারণে প্রতিষ্ঠানটির সার্চ ইঞ্জিনে বিজ্ঞাপন থেকে আয় কমেছে। গুগলের সার্চ ইঞ্জিনে কোনো কিছু খোঁজ করলে বিষয়টি নিয়ে এআই যে সারসংক্ষেপ তুলে ধরে, তার কারণেই এমনটি হয়েছে। বিজ্ঞাপন আয় কমার খবর প্রকাশের পর গত বৃহস্পতিবার গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের বাজারমূল্য ৫০০ বিলিয়ন ডলারের বেশি কমে গেছে।

অ্যালফাবেটের চিফ বিজনেস অফিসার ফিলিপ শিন্ডলার বলেন, সার্চ ইঞ্জিনে ব্যবহারকারীরা কোনো প্রশ্ন করলে কথোপকথনের মতো সরাসরি উত্তর দিয়ে দেয় গুগলের ‘এআই মোড’। এর ফলে ব্যবহারকারীদের প্রশ্নের জবাবে গুগল সার্চে যে প্রচলিত ফলাফল আসে, সেগুলোর পাশে দেখানো বিজ্ঞাপন থেকে আয় কমে গেছে। তবে নতুন এই সার্চ ব্যবস্থা নিয়ে আশাবাদী শিন্ডলার।

বিশ্বজুড়ে ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর খুঁজে দেওয়ার ক্ষেত্রে গুগলের যে ভূমিকা রয়েছে, তা এআইয়ের দ্রুত অগ্রগতির কারণে চ্যালেঞ্জের মুখে পড়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বাকৃবির নবনিযুক্ত ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. মো. আবদুল আলীম

বাকৃবির নবনিযুক্ত ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. মো. আবদুল আলীম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন ছাত্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ও বর্তমান প্রক্টর ড. মো. আবদুল আলীম। প্রক্টরের দায়িত্বের...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বেনাপোলে ওসির পরিচয়ে প্রতারণা, পুলিশ বক্স নির্মাণের নামে টাকা দাবি

বেনাপোলে ওসির পরিচয়ে প্রতারণা, পুলিশ বক্স নির্মাণের নামে টাকা দাবি

যশোরের বেনাপোলে পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করার অভিযোগ উঠেছে। থানার আওতাধীন এলাকায় দুটি পুলিশ বক্স নির্মাণের...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন