ইরানকে ঘিরে যুদ্ধের আশঙ্কার মধ্যে বড় ধরনের প্রাণহানির প্রস্তুতি হিসেবে কয়েক দশক পর আবারও গণকবর খোঁড়ার প্রশিক্ষণ নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী...
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
ইরানকে ঘিরে যুদ্ধের আশঙ্কার মধ্যে বড় ধরনের প্রাণহানির প্রস্তুতি হিসেবে কয়েক দশক পর আবারও গণকবর খোঁড়ার প্রশিক্ষণ নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী...
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
ফুটবল ম্যাচের শেষ ১০ মিনিট। বল নিয়ে প্রতিপক্ষের দিকে ছুটছেন খেলোয়াড়। হঠাৎ গতি বাড়াতেই ঊরুর পেছনে যেন বিদ্যুৎ খেলে গেল! সঙ্গে সঙ্গে থেমে গেলেন, মুখে প্রচণ্ড ব্যথার ছাপ। হাত দিয়ে ঊরুর পেছনটা চেপে ধরেই সটান শুয়ে পড়লেন! খেলার মাঠে এমন দৃশ্য খুব পরিচিত। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এ ধরনের আঘাতকে বলা হয় হ্যামস্ট্রিং স্ট্রেইন।হ্যামস্ট্রিং ঊরুর পেছনে থাকা তিনটি প্রধান পেশির সমষ্টি।
হাঁটু ভাঁজ করা, দৌড়ানো, লাফ দেওয়া এবং দ্রুত গতি পরিবর্তনের সময় এই পেশিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল ও অ্যাথলেটিকসের মতো খেলায় হ্যামস্ট্রিংয়ের ওপর প্রচণ্ড চাপ পড়ে।কেন এমন চোট হয়পর্যাপ্ত ওয়ার্ম-আপ ছাড়া হঠাৎ দৌড় শুরু করা, দ্রুত গতি বাড়ানো বা কমানো, পেশির নমনীয়তা কমে যাওয়া, ঊরুর সামনের পেশি শক্ত হয়ে থাকা কিংবা নিতম্বের পেশি দুর্বল হলে হ্যামস্ট্রিং অতিরিক্ত চাপের শিকার হতে পারে।
আগে একই জায়গায় চোট পেয়ে থাকলে আবার ইনজুরির ঝুঁকি বেড়ে যায়।প্রথম মাত্রায় হালকা পেশির টান, দ্বিতীয় মাত্রায় পেশির আংশিক অংশ ছিঁড়ে যাওয়া এবং তীব্র মাত্রায় ইনজুরি হলে পেশি বা টেন্ডন সম্পূর্ণ ছিঁড়ে যেতে পারে।
সূত্র: প্রথম আলো
মাত্র ২ বছর ১০ মাস বয়সেই তবলার ১২টি তাল আবৃত্তি করে ও বাজিয়ে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম লিখিয়েছে দেশটির কর্ণাটকের ছোট্ট স্বরশ্রী হেগড়ে। দেখুন—
সূত্র: প্রথম আলো
ফুটবল মাঠে সমর্থকেরাই দলের দ্বাদশ খেলোয়াড়। গ্যালারি থেকে তাঁদের গর্জন কখনো প্রতিপক্ষকে চাপে ফেলে, কখনো নিজেদের খেলোয়াড়দের বাড়তি শক্তি জোগায়। কিন্তু সেই সমর্থকেরাই যখন সীমা ছাড়িয়ে যান, তখন বিপদে পড়ে তাঁদের প্রিয় ক্লাব। বার্সেলোনার ক্ষেত্রে এখন সেটাই হয়েছে। এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের কাছে হারের ক্ষত এখনো শুকায়নি।
এর মধ্যেই নিজেদের সমর্থকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হলো কাতালান ক্লাবটিকে।গত রোববার রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে সমর্থকদের অসদাচরণের জেরে ‘গোল ১৯৫৭’ নামের সংগঠিত সমর্থকগোষ্ঠীগুলোকে সাময়িক নিষিদ্ধ করেছে বার্সেলোনা। আগামী রোববার লা লিগায় আলাভেসের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচে ক্যাম্প ন্যুর ‘গ্রাদা দ’আনিমাসিওন’ নামের সমর্থকদের জন্য নির্ধারিত গ্যালারি বন্ধ থাকবে।কেন এমন কঠোর সিদ্ধান্ত?
রোববারের এল ক্লাসিকোয় বার্সেলোনা সমর্থকদের বিরুদ্ধে ১০টি শৃঙ্খলাভঙ্গের ঘটনা নথিভুক্ত করেছে লা লিগা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন