advertisement

মিরপুর টেস্টে জিতবে কে

মিরপুর টেস্টে জিতবে কে
নাঈম–জাকেররা আর কত দূর নিয়ে যেতে পারবেন বাংলাদেশকে?
ফটো কার্ড প্রিন্ট

আরও একটি দিন আলোকস্বল্পতায় শেষ, তৃতীয় দিনেও খেলা হতে পারল না পুরো সময়। টেস্টের প্রথম তিন দিনে খেলা হওয়ার কথা ছিল ২৭০ ওভার। কিন্তু প্রতিদিনই শেষ দিকে আলো কমে যাওয়ায় সব মিলিয়ে খেলা হতে পেরেছে ২০৯.৩ ওভার। অর্থাৎ তিন দিনে যতটুকু খেলা হওয়ার কথা ছিল, তার চেয়ে খেলা কম হয়েছে ৬০ ওভারের মতো।তাতেও কেউ মিরপুর টেস্টকে ঠেকাতে পারবে বলে মনে হচ্ছে না। এই টেস্ট ফলাফল দেখবেই দেখবে। তিন দিনে হওয়া ২০৯.৩ ওভারেই যে পড়ে গেছে ২৬ উইকেট!

বাকি আরও দুই দিন। কম আলোর কারণে এই দুই দিনও খেলা আগেভাগে শেষ হলেও ফলাফল মোটামুটি অনিবার্য। শুধু ঝড়বৃষ্টি এতে খেলা ভাসিয়ে না দিলেই হয়।তবে ফলাফল যে হবে, মিরপুর টেস্টে জিতবে কে? তৃতীয় দিনের শেষাংশ দেখার অভিজ্ঞতা থেকে কেউ হয়তো বলবেন, বাংলাদেশের জয়ের সম্ভাবনা কম।

কিন্তু আলোকস্বল্পতার কারণে ৬ উইকেটে ৭৯ রান নিয়ে দিন শেষ করা বাংলাদেশের ১০৬ রানের লিডটাকে যদি বাকি ব্যাটসম্যানেরা মিলে মোটামুটি ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারেন, বোলাররা একটা শেষ চেষ্টা করে দেখতে পারেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বিমানবন্দরে বর্ণবাদের শিকার হওয়ার অভিযোগ সাঙ্গাকারার, পাল্টা জবাব রায়ানএয়ারের বিমানবন্দরে বর্ণবাদের শিকার হওয়ার অভিযোগ সাঙ্গাকারার, পাল্টা জবাব রায়ানএয়ারের ‘হৃদয়ের মনে কী চলছিল আমি জানি না’ ‘হৃদয়ের মনে কী চলছিল আমি জানি না’ ঋতুপর্নারা চট্টগ্রামে, অসুস্থ বাটলার চিকিৎসার জন্য ইংল্যান্ডে ঋতুপর্নারা চট্টগ্রামে, অসুস্থ বাটলার চিকিৎসার জন্য ইংল্যান্ডে বাংলাদেশের চাওয়া দুই শ রানের লক্ষ্য দেওয়া, ওয়েস্ট ইন্ডিজ কী চায় বাংলাদেশের চাওয়া দুই শ রানের লক্ষ্য দেওয়া, ওয়েস্ট ইন্ডিজ কী চায় ফিলিপসের সেঞ্চুরি, অবশেষে ভারতকে থামাতে পারল নিউজিল্যান্ড ফিলিপসের সেঞ্চুরি, অবশেষে ভারতকে থামাতে পারল নিউজিল্যান্ড
advertisement

গভীর রাতে ঘরে ঢুকে অস্ত্রের মুখে অপহরণ, সকালে মিলল লাশ

গভীর রাতে ঘরে ঢুকে অস্ত্রের মুখে অপহরণ, সকালে মিলল লাশ
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবির

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরের ঘর থেকে অস্ত্রের মুখে এক ব্যক্তিকে অপহরণের পর পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার জামতলী আশ্রয়শিবিরে (ক্যাম্প-১৫) ডি-৩ ব্লকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত ব্যক্তির নাম মো. আয়াছ (২০)। তিনি সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সদস্য বলে ক্যাম্প সূত্রে জানা গেছে।

আর আহত ব্যক্তির নাম সৈয়দ মোহাম্মদ (২৪)। তিনিও আরএসওর সদস্য। গতকাল রাতে তাঁরা দুজন একই ঘরে ঘুমিয়ে ছিলেন। রোহিঙ্গা নেতাদের দাবি, এ ঘটনায় সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যরা জড়িত।উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

লাপিদের জয় দাবি, নেতানিয়াহুর কঠিন পথ

লাপিদের জয় দাবি, নেতানিয়াহুর কঠিন পথ
বি’ইয়াচাদ দলের প্রভাবশালী নেতা ইয়ার লাপিদ

ইসরায়েলের বিরোধী নেতা ইয়ার লাপিদ দাবি করেছেন, সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে নেতানিয়াহুবিরোধী জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও 'পয়েন্টের ভিত্তিতে জয়' নিশ্চিত করেছে। তিনি জনসাধারণকে ধৈর্য ধরতে অনুরোধ করেছেন। আরব দলগুলোসহ বিরোধীরা ৬৭ আসন পেলেও, ইহুদি নেতৃত্বাধীন দলগুলোর আপত্তিতে সরকার গঠন অনিশ্চিত। নেতানিয়াহুর জোট ৫৩ আসন পেলেও সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথ নেই।

বামপন্থী নেতা ইয়ার গোলান আরব দলগুলোর সঙ্গে জোটের আহ্বান জানিয়েছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শিগগিরই ইরান যুদ্ধের অবসান ঘটবে: ট্রাম্প

শিগগিরই ইরান যুদ্ধের অবসান ঘটবে: ট্রাম্প

ট্রাম্প বলেন, এটি শিগগিরই শেষ হতে যাচ্ছে। আমাদের এমন নিশ্চয়তা প্রয়োজন, যাতে ভবিষ্যতে কখনোই পারমাণবিক অস্ত্র না থাকে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন