advertisement

টাইমড আউট: নাজমুল–সাকিবের বিতর্কিত কাণ্ডে এই দিনে নড়েচড়ে বসেছিল ক্রিকেট–বিশ্ব

টাইমড আউট: নাজমুল–সাকিবের বিতর্কিত কাণ্ডে এই দিনে নড়েচড়ে বসেছিল ক্রিকেট–বিশ্ব
২০২৩ বিশ্বকাপের সেই ম্যাচে টাইমড আউট হওয়ার পর অ্যাঞ্জেলো ম্যাথুসের প্রতিক্রিয়া
ফটো কার্ড প্রিন্ট

নাজমুল হোসেনকে এমনিতে দেখে পাশের বাড়ির সুবোধ ছেলে বলেই মনে হয়। কিন্তু বাড়ি থেকে বের হয়ে মাঠে নামলে ভিন্ন কথা। ওই যে কথায় আছে না, ‘দুষ্টের শিরোমণি লঙ্কার রাজা, চুপিচুপি খায় চানাচুর ভাজা!’টেস্ট অধিনায়ককে ‘রাজা’ বিবেচনা করলে শুধু ‘লঙ্কা’র জায়গায় ‘বাংলাদেশ’ বসিয়ে নিলেই হয়। অধিনায়ক নাজমুল যে মাঠে দুষ্টুমিতেও কম যান না, সেটা প্রতিপক্ষ দলের ব্যাটিংয়ের সময়ই বোঝা যায়। মানসিক চাপে রাখতে অম্লমধুর স্লেজিং চালিয়ে যান।

কিন্তু আজ যে নাজমুলের কথা বলা হচ্ছে, সেটা এই নাজমুল নয়।তিন বছর আগের সেই নাজমুলের কাঁধে অধিনায়কত্বের ভার ছিল না। কিন্তু চোখ–কান সজাগ ছিল এখনকার মতোই। সেদিন অ্যাঞ্জেলো ম্যাথুসের সেই ‘ট্রেন’ মিস করার সুবিধাটা নাজমুলই টের পেয়েছিলেন সবার আগে।আক্ষরিক অর্থেই ট্রেন মিস নয়। মাঠের বিশেষ এক পরিস্থিতি বোঝাতে রূপকভাবে কথাটি বলা।

তিন বছর আগে দিল্লিতে ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচে ম্যাথুস সত্যি সত্যিই ব্যাটিং করার ‘ট্রেন’ মিস করেছিলেন!

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

৫ উইকেট: বাংলাদেশের পেসারদের মধ্যে সবার ওপরে হাসান ৫ উইকেট: বাংলাদেশের পেসারদের মধ্যে সবার ওপরে হাসান গ্যালারিতে শিক্ষাসফরে এসে একজন ‘হাসান’ বলতেই চিৎকার উঠল ‘উইকেট’ গ্যালারিতে শিক্ষাসফরে এসে একজন ‘হাসান’ বলতেই চিৎকার উঠল ‘উইকেট’ ক্রিকেটের আলোচিত পাঁচ আম্পায়ার, যাঁদের ভুল সিদ্ধান্ত নিয়ে এখনো সমালোচনা হয় ক্রিকেটের আলোচিত পাঁচ আম্পায়ার, যাঁদের ভুল সিদ্ধান্ত নিয়ে এখনো সমালোচনা হয় ৫ উইকেট: বাংলাদেশের পেসারদের মধ্যে সবার ওপরে হাসান ৫ উইকেট: বাংলাদেশের পেসারদের মধ্যে সবার ওপরে হাসান ‘সম্পূর্ণভাবে তাঁর সিদ্ধান্ত’—রোনালদোর অবসর নিয়ে পর্তুগাল কোচ জেসুস ‘সম্পূর্ণভাবে তাঁর সিদ্ধান্ত’—রোনালদোর অবসর নিয়ে পর্তুগাল কোচ জেসুস
advertisement

সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থার বিষয়টি বাদ দেন ফ্যাসিস্ট হাসিনা

সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থার বিষয়টি বাদ দেন ফ্যাসিস্ট হাসিনা
সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি থেকে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাসের বিষয়টি ফ্যাসিস্ট শেখ হাসিনা বাদ দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মাদ্রাসায় শিশুসুরক্ষা: অস্বীকার ও দোষারোপের বৃত্ত ভেঙে সমাধানের পথে

মাদ্রাসায় শিশুসুরক্ষা: অস্বীকার ও দোষারোপের বৃত্ত ভেঙে সমাধানের পথে
‘মাদ্রাসা এই সমাজেরই অংশ। তাই এই সমাজের মানদণ্ডে ও মমতায়ই তাকে শোধরাতে হবে, আর সমাজকেও তার পাশে দাঁড়াতে হবে।’

ভোরে গ্রামের মক্তবে দল বেঁধে পড়তে যাওয়া, সহজ-সরল হুজুরের কাছে আলিফ-বা-তা শেখা কিংবা রমজানে তারাবিতে কোনো কিশোর হাফেজের সুললিত কোরআন তিলাওয়াত শোনা—এগুলো এ দেশের সাধারণ মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। আমাদের অনেকেরই এমন বন্ধু বা স্বজন আছেন, যিনি কওমি মাদ্রাসার আঙিনা পেরিয়ে আজ সমাজের মূলধারায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।

এই স্মৃতিগুলো আমাদের মনে করিয়ে দেয়, এই শিক্ষাব্যবস্থা আর আমাদের সমাজকাঠামো আলাদা কিছু নয়।এই চিরায়ত দৃশ্যটা মাথায় রেখেই সাম্প্রতিক খবরগুলোর দিকে তাকাই। সাভারের একটি মাদ্রাসায় সাত বছরের এক শিশু ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে; আসামির তালিকায় আছেন দুজন শিক্ষকসহ মাদ্রাসার ১০ জন ছাত্র ও শিক্ষক।

প্রায় একই সময়ে সিলেট নগরীর একটি মাদ্রাসায় ১২ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আরবি বিভাগের এক শিক্ষক কারাগারে গেছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘ফোনের আশা ছেড়ে দিয়েছিলাম, ফিরে পাওয়ার খুশি বলে বোঝাতে পারব না’

‘ফোনের আশা ছেড়ে দিয়েছিলাম, ফিরে পাওয়ার খুশি বলে বোঝাতে পারব না’
হারানো মুঠোফোন মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। গতকাল দুপুরে রাঙামাটি পুলিশ সুপার কার্যালয়ে

‘চার মাস আগে ফোনটা হারিয়েছিলাম। এরপর থানায় জিডি (সাধারণ ডায়েরি) করি। তবে ফোনের আশা ছেড়ে দিয়েছিলাম, এখন ফিরে পাওয়ার খুশি যে কী, তা বলে বোঝাতে পারব না।’ কথাগুলো বলছিলেন বাসিঅং মারমা (৪০)। তিনি রাঙামাটির কাউখালী উপজেলার ৯৬ নম্বর কলমপতি ইউনিয়নের বাসিন্দা। গতকাল বৃহস্পতিবার দুপুরে হারানো মুঠোফোন ফিরে পেয়েছেন তিনি। চার মাস আগে বাজার করতে গিয়ে তিনি মুঠোফোনটি হারিয়েছিলেন।

পরে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল তথ্যপ্রযুক্তির সহায়তায় এটি উদ্ধার করেছে।বাসিঅং মারমার মতো হারানো মুঠোফোন ফিরে পেয়েছেন রাঙামাটি শহরের আসামবস্তি এলাকার বাসিন্দা রিনা চাকমাও। চলতি বছর জুলাই মাসে বাড়ি থেকে তাঁর মুঠোফোনটি চুরি হয়েছিল। তিনি হারানো মুঠোফোন ফিরে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।রাঙামাটিতে বাসিঅং ও রিনা চাকমার মতো আরও ৪৯ জন হারানো মুঠোফোন ফেরত পেয়েছেন।

গতকাল দুপুরে রাঙামাটি পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের হাতে মুঠোফোন তুলে দেওয়া হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন