ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ও তেল স্থাপনায় ছয়টি হামলা চালানোর দাবি করেছে। গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারি গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। চলতি সপ্তাহের শুরুতে তেহরানে সৌদি আরব ও ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের এক বৈঠক হয়। সেখানে দুই পক্ষ সংলাপের মাধ্যমে হুতি ও সৌদি আরবের মধ্যকার সংঘাত মেটানোর বিষয়ে একমত হয়েছিল। এর পরই এসব হামলার খবর এল।
ওই বৈঠকে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনার পর দুই পক্ষ থেকে ইতিবাচক বক্তব্য এলেও হুতি ও সৌদি আরব একে অপরের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে।গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, সৌদি আরবের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।
দেশটির পূর্ব ও পশ্চিম উপকূল থেকে রাজধানী রিয়াদ এবং দক্ষিণের নাজরান অঞ্চল পর্যন্ত বিভিন্ন স্থাপনায় হামলা হয়েছে বলে দাবি করেন তিনি।সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানায়, ক্ষেপণাস্ত্র ধ্বংসের পর ছড়িয়ে পড়া ধ্বংসাবশেষের আঘাতে রিয়াদে এক সৌদি নাগরিক আহত হয়েছেন।
সূত্র: প্রথম আলো

অভিলাষ
ভুটানে হিমবাহের হ্রদ ভেঙে আকস্মিক বন্যা, পশ্চিমবঙ্গ ও আসামে সতর্কতা
সহিংস আন্দোলনে যুক্তদের সরকারি চাকরির দরজা বন্ধ, যোগীর নির্দেশ
ভোটের চূড়ান্ত ফলাফল: ইসরায়েলে সরকার গঠন নিয়ে অচলাবস্থা কি দীর্ঘ হতে পারে
ইরানের হাতে কী কী ভয়ংকর অস্ত্র

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন