advertisement

গ্রামবাসীর চাঁদায় কেনা হলো খেলার মাঠের জমি, গ্রামজুড়ে উৎসব

গ্রামবাসীর চাঁদায় কেনা হলো খেলার মাঠের জমি, গ্রামজুড়ে উৎসব
খেলার মাঠের জমিতে জাতীয় পতাকা উত্তোলন। গতকাল টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বাবুপুর গ্রামে
ফটো কার্ড প্রিন্ট

গ্রামে কোনো খেলার মাঠ ছিল না। ধান কাটা হলে ফাঁকা জমিতে খেলত শিশুরা, ফসলের আবাদ শুরু হলে বন্ধ হয়ে যেত খেলা। সেই দুর্ভোগ ঘোচাতে গ্রামের ধনী-গরিব সবাই মিলে চাঁদা তুলে খেলার মাঠের জন্য কিনেছেন ৬০ শতাংশ জমি।দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হওয়ায় গতকাল বৃহস্পতিবার বাদ্য বাজিয়ে জমি বুঝে নেন গ্রামবাসী। সেই থেকে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেউলী ইউনিয়নের বাবুপুর গ্রামজুড়ে চলছে উৎসবের আমেজ।

এই গ্রামে গতকাল ছেলে–বুড়ো সবাই সারা দিন আনন্দে মেতেছিলেন। বাবুপুর গ্রামে ৭ শতাধিক পরিবারের বসবাস। এখানে সাড়ে ৩ হাজারের বেশি জনসংখ্যা। এদের বড় অংশ শিশু, কিশোর, যুবক। কিন্তু গ্রামে কোন খেলার মাঠ ছিল না। তাই ক্রীড়াচর্চায় অসুবিধা হতো। এর আগে অনেকবার এ গ্রামের মানুষ মাঠের জন্য উদ্যোগ নিয়েছেন। কিন্তু সফল হতে পারেননি। তবে এবার সফল হয়েছেন। খেলার মাঠের জন্য জমি কেনার অন্যতম উদ্যোক্তা এ গ্রামের সন্তান এস এম ইকবাল মাহমুদ।

তিনি বলেন, ‘কয়েক মাস আগে এ গ্রামের ক্রীড়াব্যক্তিত্ব খোরশেদ আলমের সঙ্গে পরামর্শ করি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সাঙ্গু নদে প্রবারণা পূর্ণিমা: কল্পজাহাজ, ফানুস আর আলোর উৎসব সাঙ্গু নদে প্রবারণা পূর্ণিমা: কল্পজাহাজ, ফানুস আর আলোর উৎসব আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডের বাংলাদেশ জাতীয় পর্ব ৩১ অক্টোবর আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডের বাংলাদেশ জাতীয় পর্ব ৩১ অক্টোবর সরকারি বাসা থেকে ভাড়াটে সরাতে হবে কালকের মধ্যেই, নয়তো বাসা বাতিল সরকারি বাসা থেকে ভাড়াটে সরাতে হবে কালকের মধ্যেই, নয়তো বাসা বাতিল পৃথিবীতে পানি এল কোথা থেকে পৃথিবীতে পানি এল কোথা থেকে নেতানিয়াহুর সাফল্যে আশা দেখছেন 
ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর সাফল্যে আশা দেখছেন ডোনাল্ড ট্রাম্প
advertisement

ইউক্রেনের রেলস্টেশনে রুশ ড্রোন হামলায় নিহত ১৪

ইউক্রেনের রেলস্টেশনে রুশ ড্রোন হামলায় নিহত ১৪

ইউক্রেনের রেলস্টেশনে রুশ ড্রোন হামলায় নিহত ১৪

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সাঙ্গু নদে প্রবারণা পূর্ণিমা: কল্পজাহাজ, ফানুস আর আলোর উৎসব

সাঙ্গু নদে প্রবারণা পূর্ণিমা: কল্পজাহাজ, ফানুস আর আলোর উৎসব
নদীর জলে ভাসে কল্পজাহাজ

রামুর বাঁকখালী নদীতে বর্ণিল কল্পজাহাজ, পাহাড়ের আকাশে ফানুস আর সাঙ্গু নদে ভাসমান প্রদীপের আলোয় প্রবারণা পূর্ণিমা হয়ে ওঠে প্রার্থনা, ঐতিহ্য, আত্মশুদ্ধি ও সম্প্রীতির এক অনন্য উৎসব।নদীর বুকে ভাসছে বর্ণিল কল্পজাহাজ, সন্ধ্যার আকাশে উড়ছে সারি সারি ফানুস, আর জলের ওপর দুলছে প্রদীপের আলো। প্রার্থনা ও ধর্মীয় আচার ঘিরে উৎসবমুখর হয়ে ওঠে বৌদ্ধ জনপদ।

প্রবারণা পূর্ণিমাকে কেন্দ্র করে কক্সবাজারের রামুর বাঁকখালী নদীতে রাখাইন বৌদ্ধ সম্প্রদায়ের কল্পজাহাজ ভাসানো, পাহাড়ে ফানুস ওড়ানো এবং পার্বত্য চট্টগ্রামের সাঙ্গু নদে বাতি ভাসানোর মতো আয়োজন তুলে ধরে বাংলাদেশের সমৃদ্ধ বৌদ্ধ ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য।

ধর্মীয় অনুভূতির পাশাপাশি এসব আয়োজন বহন করে শান্তি, মানবকল্যাণ ও সম্প্রীতির বার্তা।বাঁকখালী নদীতে কল্পজাহাজের বর্ণিল আয়োজন কক্সবাজারের রামু বৌদ্ধ ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য সুপরিচিত।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডের বাংলাদেশ জাতীয় পর্ব ৩১ অক্টোবর

আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডের বাংলাদেশ জাতীয় পর্ব ৩১ অক্টোবর
আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডে বাংলাদেশ বাছাই পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা

আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডের (আইএআইও) বাংলাদেশ জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে আগামী ৩১ অক্টোবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটে সকাল সাড়ে আটটা থেকে বিকেল তিনটা পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। এখান থেকে বাছাই করা শিক্ষার্থীরাই ২০২৭ সালের ২৫ ফেব্রুয়ারি ভিয়েতনামে অনুষ্ঠেয় আইএআইওতে বাংলাদেশের হয়ে লড়বে।আইএআইওর জন্য জাতীয় দল গঠনের এই আয়োজন এবার দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে, ১৫-২৭ অক্টোবর পর্যন্ত অনলাইনে অলিম্পিয়াডের নিবন্ধন চলে। এতে সারা দেশের ৪০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির অর্ধশতাধিক শিক্ষার্থী সাড়া দিয়েছে। প্রতিযোগীদের বয়স ১১-১৯ বছরের মধ্যে। তবে বেশিরভাগ শিক্ষার্থীই একাদশ ও দ্বাদশ শ্রেণির। নীলফামারী, বগুড়া, রাজশাহী, পাবনা, যশোর, খুলনা, নড়াইল, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের ১৪টি জেলা থেকে প্রতিযোগীরা আসছে।

নিবন্ধনকারীদের অর্ধেকের বেশি শিক্ষার্থী এর আগেও বাংলাদেশ এআই অলিম্পিয়াডে অংশ নিয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন