হলিউডের জনপ্রিয় চলচ্চিত্র সিরিজ ‘এক্স-মেন’-এর প্রফেসর চার্লস জেভিয়ার কিংবা বিজ্ঞান কল্পকাহিনিনির্ভর ‘স্টার ট্রেক’-এর ক্যাপ্টেন জ্যাঁ-লুক পিকার্ড-দুই চরিত্রেই অভিনয় করে বিশ্বজুড়ে দর্শকের ভালোবাসা পেয়েছিলেন প্যাট্রিক স্টুয়ার্ট। ছয় দশকের বেশি সময় ধরে মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশনে অভিনয় করা ব্রিটিশ এই অভিনেতা মারা গেছেন।
তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।গত বুধবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়িতে মারা যান প্যাট্রিক স্টুয়ার্ট। গতকাল বৃহস্পতিবার তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। পরিবারের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়, প্যাট্রিক স্টুয়ার্ট আলঝেইমার রোগ ও লিউই বডি ডিমেনশিয়ায় ভুগছিলেন। শেষ সময়ে পাশে ছিলেন স্ত্রী সানি ওজেল।
পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের ভালোবাসা, সংগীত, প্রার্থনা, হাসি-কান্নার মধ্যেই জীবনের শেষ দিনগুলো কাটিয়েছেন এই অভিনেতা।১৯৮৭ সালে শুরু হওয়া ‘স্টার ট্রেক: দ্য নেক্সট জেনারেশন’ ধারাবাহিকে ক্যাপ্টেন জ্যাঁ-লুক পিকার্ড চরিত্রে অভিনয় করেন তিনি১৯৪০ সালের ১৩ জুলাই ইংল্যান্ডের ইয়র্কশায়ারের মিরফিল্ডে জন্ম প্যাট্রিক স্টুয়ার্টের।
সূত্র: প্রথম আলো

ঢাকা শহরে লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা চলতে পারবে না
তাহমিমা আনামের নতুন উপন্যাস নিয়ে সিরিজ, যুক্ত ‘এমিলি ইন প্যারিস’-এর চিত্রনাট্যকার
আবার চিতাবাঘ কেনার উদ্যোগ, নিঃসঙ্গ সিংহ, হায়েনা ও উল্লুকের সঙ্গী আনছে জাতীয় চিড়িয়াখা...
শিশুর মানসিক বিকাশ: অভিভাবকদের করণীয় ও পরামর্শ
অনিয়মের অভিযোগে শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন