advertisement

একজন শিক্ষক নিয়ে এ কেমন নার্সিং শিক্ষা!

একজন শিক্ষক নিয়ে এ কেমন নার্সিং শিক্ষা!
সম্পাদকীয়
ফটো কার্ড প্রিন্ট

বিশাল চারতলা একাডেমিক ভবন, পাঁচতলা হোস্টেল ও আধুনিক বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণে ব্যয় হয়েছে ৩৫ কোটি টাকা। কিন্তু উদ্বোধনের প্রায় তিন বছর অতিক্রান্ত হতে চললেও শরীয়তপুরের ডামুড্যা আলহাজ আব্দুর রাজ্জাক নার্সিং কলেজে আজ পর্যন্ত কোনো জনবলকাঠামো অনুমোদন পায়নি। চার শিক্ষাবর্ষের ২০০ জন শিক্ষার্থীকে পাঠদান করছেন অন্য প্রতিষ্ঠান থেকে সংযুক্তিতে আসামাত্র একজন প্রশিক্ষক!

শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটিই এখন করুণ বাস্তবতা নার্সিং কলেজটির। বিষয়টি খুবই হতাশাজনক।চিকিৎসা খাতে আবশ্যকীয় একটি পদ হচ্ছে নার্সিং। এ পদে জনবলসংকট নতুন নয়। সেই সংকট কাটানো ছাড়াও নার্সিং পেশায় উৎকর্ষ সাধনের জন্য দেশে অনেক নার্সিং কলেজ গড়ে তোলা হয়েছে, এগুলোর আধুনিকায়নও করা হয়েছে। তার একটি হচ্ছে শরীয়তপুরের এই নার্সিং কলেজ। নার্সিং শিক্ষায় ব্যবহারিক ল্যাব ও লাইব্রেরি হলো মূল মেরুদণ্ড।

অথচ এই কলেজে তৈরি করা সাতটি গবেষণাগারের (ল্যাব) একটিও আজ পর্যন্ত চালু করা হয়নি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ঢাকা শহরে লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা চলতে পারবে না ঢাকা শহরে লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা চলতে পারবে না তাহমিমা আনামের নতুন উপন্যাস নিয়ে সিরিজ, যুক্ত ‘এমিলি ইন প্যারিস’-এর চিত্রনাট্যকার তাহমিমা আনামের নতুন উপন্যাস নিয়ে সিরিজ, যুক্ত ‘এমিলি ইন প্যারিস’-এর চিত্রনাট্যকার আবার চিতাবাঘ কেনার উদ্যোগ, নিঃসঙ্গ সিংহ, হায়েনা ও উল্লুকের সঙ্গী আনছে জাতীয় চিড়িয়াখানা আবার চিতাবাঘ কেনার উদ্যোগ, নিঃসঙ্গ সিংহ, হায়েনা ও উল্লুকের সঙ্গী আনছে জাতীয় চিড়িয়াখা... শিশুর মানসিক বিকাশ: অভিভাবকদের করণীয় ও পরামর্শ শিশুর মানসিক বিকাশ: অভিভাবকদের করণীয় ও পরামর্শ অনিয়মের অভিযোগে শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের অনিয়মের অভিযোগে শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের
advertisement

ঢাকা শহরে লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা চলতে পারবে না

ঢাকা শহরে লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা চলতে পারবে না
ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত রিকশা। বিজয়নগর এলাকায়

রাজধানী ঢাকায় যাত্রীপরিবহনের শৃঙ্খলা ফেরাতে ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচলের নীতিমালা প্রকাশ করেছে সরকার। নতুন নীতিমালা অনুযায়ী, লাইসেন্স ছাড়া ঢাকা শহরে ব্যাটারিচালিত রিকশা চলতে পারবে না। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয় ব্যাটারিচালিত রিকশার এই নীতিমালা প্রকাশ করে। নীতিমালায় বলা হয়েছে, ই-রিকশা নিবন্ধনের জন্য কোনো ব্যক্তিকে কর্তৃপক্ষের কাছে ফিসহ কাগজপত্র দাখিল করতে হবে।

এরপর বর্ণিত ফরম অনুযায়ী আবেদন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য পাওয়া আবেদন যাচাই-বাছাই করা হবে। যাচাই-বাছাইয়ে সন্তুষ্ট হলে আবেদনের ৩০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন হবে। নিবন্ধনের মেয়াদ হবে পাঁচ বছর।প্রতিটি নিবন্ধিত ই-রিকশার জন্য একটি কিউআর কোডযুক্ত ইউনিক নিবন্ধন নম্বর ও নম্বর প্লেট দেবে কর্তৃপক্ষ।

কিউআর কোডযুক্ত নিবন্ধন নম্বর ই-রিকশার দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে।আবেদন যাচাই-বাছাইয়ে সন্তুষ্ট না হলে তা নামঞ্জুর করবে কর্তৃপক্ষ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

তাহমিমা আনামের নতুন উপন্যাস নিয়ে সিরিজ, যুক্ত ‘এমিলি ইন প্যারিস’-এর চিত্রনাট্যকার

তাহমিমা আনামের নতুন উপন্যাস নিয়ে সিরিজ, যুক্ত ‘এমিলি ইন প্যারিস’-এর চিত্রনাট্যকার
তাহমিমা আনাম। ছবি: প্রথম আলো

তাহমিমা আনামের নতুন উপন্যাস ‘গুড বুকস’ অবলম্বনে তৈরি হচ্ছে টেলিভিশন সিরিজ। এ প্রকল্পে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের প্রযোজনা প্রতিষ্ঠান পেসসেটার প্রোডাকশনস ও যুক্তরাজ্যের প্রযোজনা প্রতিষ্ঠান কুডোস। সিরিজটির চিত্রনাট্য তৈরিতে তাহমিমা আনামের সঙ্গে কাজ করবেন এমি পুরস্কারের জন্য মনোনীত চিত্রনাট্যকার ও প্রযোজক অ্যালিসন ব্রাউন। ‘এমিলি ইন প্যারিস’, ‘ইয়ঙ্গার’ ও ‘আপলোড’-এর মতো জনপ্রিয় সিরিজে কাজ করেছেন তিনি।

বিনোদনবিষয়ক সাময়িকী ভ্যারাইটির এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে সিরিজটির সম্প্রচারের তারিখ কিংবা অভিনয়শিল্পীদের বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।‘আ গোল্ডেন এজ’ ও ‘দ্য গুড মুসলিম’-এর মতো প্রশংসিত ও পুরস্কারজয়ী বইয়ের লেখক তাহমিমা আনামের নতুন উপন্যাস ‘গুড বুকস’ প্রকাশের আগেই আলোচনায় এসেছে। বইটি প্রকাশের ঘোষণা দেওয়া হয়েছিল এডিনবরা বুক ফেস্টিভ্যালে।উৎসবের বিভিন্ন আলোচনা সভায় অংশ নিয়েছিলেন লেখক।

সেখানেই জানানো হয়, যুক্তরাজ্যের প্রকাশনা সংস্থা ক্যানংগেট বইটি প্রকাশের স্বত্ব কিনেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আবার চিতাবাঘ কেনার উদ্যোগ, নিঃসঙ্গ সিংহ, হায়েনা ও উল্লুকের সঙ্গী আনছে জাতীয় চিড়িয়াখানা

আবার চিতাবাঘ কেনার উদ্যোগ, নিঃসঙ্গ সিংহ, হায়েনা ও উল্লুকের সঙ্গী আনছে জাতীয় চিড়িয়াখানা
কমন ইল্যান্ড দুটি সবুজ ঘাস খাচ্ছে

জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ গত অর্থবছরে চিতাবাঘ কেনার উদ্যোগ নিয়েছিল। তবে দরপত্র, কার্যাদেশ, আন্তর্জাতিক অনুমতিসহ বেশির ভাগ প্রক্রিয়া শেষ হলেও সেই উদ্যোগ ব্যর্থ হয়। চলতি অর্থবছরে আবার দুটি চিতাবাঘ কেনার উদ্যোগ নিয়েছে রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। পাশাপাশি জাতীয় চিড়িয়াখানা তিনটি সিংহ, দুটি হায়েনা ও তিনটি উল্লুক কেনার প্রক্রিয়া শুরু করেছে। এসব প্রাণী কেনার জন্য ১ কোটি ৭০ লাখ টাকা বরাদ্দ আছে।

জাতীয় চিড়িয়াখানার পরিচালক মো. শাহিনুর আলম প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করে বলেছেন, চিড়িয়াখানায় থাকা সিংহ, হায়েনা ও উল্লুকের সঙ্গী নেই। দীর্ঘ সময় ধরে তারা নিঃসঙ্গ। তারা যেন সঙ্গী পায়, সে জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। তা ছাড়া চিড়িয়াখানায় কোনো চিতাবাঘ নেই। এই প্রাণীর প্রতি দর্শনার্থীদের আগ্রহ রয়েছে। তাই চিতাবাঘও কেনা হবে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, চিতাবাঘ, সিংহ, হায়েনা ও উল্লুক কেনার জন্য ১২ অক্টোবর ইজিপিতে (ইলেকট্রনিক সরকারি ক্রয় ব্যবস্থা) দরপত্র দেওয়া হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন