জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’ নিয়ে পাঠচক্রের আসর করে সিলেট বন্ধুসভা। ২৩ অক্টোবর বিকেলে প্রথম আলো সিলেট অফিসের বন্ধুসভা কক্ষে এটি অনুষ্ঠিত হয়।‘বনলতা সেন’ হলো রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের সবচেয়ে জনপ্রিয় ও কালজয়ী কাব্যগ্রন্থ। ডিসেম্বর ১৯৪২ সালে (পৌষ ১৩৪৯ বঙ্গাব্দ) কবি বুদ্ধদেব বসুর ‘কবিতা-ভবন’ থেকে এটি প্রথম পুস্তিকাকারে প্রকাশিত হয়। প্রথম সংস্করণে মাত্র ১২টি কবিতা স্থান পেয়েছিল।
১৯৫২ সালে (১৩৫৯ বঙ্গাব্দ) বিখ্যাত সিগনেট প্রেস থেকে বইটির একটি বর্ধিত সংস্করণ বের হয়। এই সংস্করণে কবিতার সংখ্যা বাড়িয়ে ৩০টি করা হয়।জীবনানন্দ দাশ (১৮৯৯–১৯৫৪) ছিলেন রবীন্দ্র-পরবর্তী বাংলা সাহিত্যের অন্যতম প্রধান ও আধুনিক কবি। তাঁকে ‘রূপসী বাংলার কবি’ বা ‘তিমির হননের কবি’ বলা হয়। রবীন্দ্রবলয় থেকে বের হয়ে বাংলা কবিতায় সম্পূর্ণ নতুন এক আধুনিক ভাষা ও সুর তৈরি করেছিলেন তিনি। মূলত ইংরেজি সাহিত্যের অধ্যাপক ছিলেন।
বরিশাল বিএম কলেজ, কলকাতার সিটি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যাপনা করেন।
সূত্র: প্রথম আলো

সাদা গুটির জন্য ৩ দানে চেকমেট খুঁজে বের কর
ঢাকা উত্তর–দক্ষিণসহ ছয় সিটিতে প্রশাসক নিয়োগের বৈধতা নিয়ে রিট খারিজ
আনন্দবাজারের দেশি মাছ
তিন বিজ্ঞানীর ভ্রমণ
বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: চালকের আসনে থাকা কিশোরের জামিন মঞ্জুর

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন