advertisement

ঢাকা উত্তর–দক্ষিণসহ ছয় সিটিতে প্রশাসক নিয়োগের বৈধতা নিয়ে রিট খারিজ

ঢাকা উত্তর–দক্ষিণসহ ছয় সিটিতে প্রশাসক নিয়োগের বৈধতা নিয়ে রিট খারিজ
হাইকোর্ট ভবন
ফটো কার্ড প্রিন্ট

ঢাকা উত্তর, দক্ষিণসহ দেশের ছয় সিটি করপোরেশনে ছয়জন প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।ফলে ছয় প্রশাসক স্বাভাবিকভাবেই তাঁদের কার্যক্রম চালিয়ে যেতে পারবেন বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী।এর আগে ঢাকা উত্তর, দক্ষিণসহ দেশের ছয় সিটি করপোরেশনে ছয়জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন গত ২২ ফেব্রুয়ারি জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।এই প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের ছয় আইনজীবী আবেদনকারী হয়ে গত ৪ মার্চ রিটটি করেন।

ছয় আইনজীবী হলেন মো. গোলাম কিবরিয়া, জিল্লুর রহমান, মো. আবু দাউদ নিজামী, মো. ইসমাঈল হোসেন, মো. আল মুত্তাকী বিল্লাহ ও সাইফুল্লাহ খালেদ।রিট আবেদনটি শুনানির জন্য আদালতের আজকের কার্যতালিকায় ৪৭ নম্বর ক্রমিকে ওঠে। আদালতে রিটের পক্ষে আবেদনকারী আইনজীবী মো. গোলাম কিবরিয়া নিজে শুনানিতে অংশ নেন।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী।পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী প্রথম আলোকে বলেন, রিট আবেদনটি প্রি-ম্যাচিউর বিবেচনায় আদালত তা খারিজ করে দিয়েছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

আমার কাছে নিউট্রিনো ততটাই বাস্তব, যতটা বাস্তব সামনে রাখা কফির কাপটা—ফ্রান্সিস হ্যালজেন আমার কাছে নিউট্রিনো ততটাই বাস্তব, যতটা বাস্তব সামনে রাখা কফির কাপটা—ফ্রান্সিস হ্যালজ... সরকারি কর্মচারী হাসপাতালের নার্স নিয়োগ: এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯,২৭৩ সরকারি কর্মচারী হাসপাতালের নার্স নিয়োগ: এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯,২৭৩ এটা সুইসাইড নয়, সরকার তদন্ত করলে অপরাধীদের খুঁজে বের করতে পারবে: তাহসিফের বাবা এটা সুইসাইড নয়, সরকার তদন্ত করলে অপরাধীদের খুঁজে বের করতে পারবে: তাহসিফের বাবা ১৩০ কোটি মিনিট ভিউ ১১ দিনে! ‘ক্রিস্টাল লেক’ নিয়ে বিশ্বজুড়ে তোলাপাড় ১৩০ কোটি মিনিট ভিউ ১১ দিনে! ‘ক্রিস্টাল লেক’ নিয়ে বিশ্বজুড়ে তোলাপাড় যান্ত্রিক ত্রুটিতে বিলম্ব হচ্ছে জাপান থেকে প্রধানমন্ত্রীর ঢাকামুখী ফ্লাইট যান্ত্রিক ত্রুটিতে বিলম্ব হচ্ছে জাপান থেকে প্রধানমন্ত্রীর ঢাকামুখী ফ্লাইট
advertisement

‘এত লাশের পরও অনুশোচনা হয় না?’, মেঘনা আলমের প্রশ্ন

‘এত লাশের পরও অনুশোচনা হয় না?’, মেঘনা আলমের প্রশ্ন

মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমের দাবি, গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেওয়ার পর তাকে দলটির নারী পরিষদ গড়ে তোলা....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ওসিকে ফোন করে এমপি সরওয়ার বললেন, ‘আল্লাহর ওয়াস্তে চলে যান’

ওসিকে ফোন করে এমপি সরওয়ার বললেন, ‘আল্লাহর ওয়াস্তে চলে যান’

চট্টগ্রামের ফটিকছড়িতে ফণী খালের পাড় কেটে মাটি বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় মাটি কাটার চক্রের সঙ্গে পুলিশের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিপিও খাতের ব্যবসা সম্প্রসারণে বাক্কো-বাংলালিংক সমঝোতা

বিপিও খাতের ব্যবসা সম্প্রসারণে বাক্কো-বাংলালিংক সমঝোতা

দেশের ব্যবসায়িক প্রক্রিয়া আউটসোর্সিং (বিপিও) ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা (আইটিইএস) খাতের ব্যবসার সুযোগ সম্প্রসারণে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) ও বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন্স লিমিটেডের মধ্যে সমঝোতা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন