চার জুটির প্রেম, মান-অভিমান, ভুল-বোঝাবুঝি আর সম্পর্কের নানা সমীকরণ। সেই গল্পে একদিকে পরিচিত অভিনয়শিল্পী, অন্যদিকে অভিনয়ের নতুন তিন মুখ। নির্মাতা শিহাব শাহীনের ওয়েব ফিল্ম ‘ক্যাফে আমব্রেলা’ মুক্তি পাচ্ছে আজ ২৯ অক্টোবর।
ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় লাক্সের আয়োজনে নির্মিত ওয়েব ফিল্মটি দেখা যাবে আইস্ক্রিনে।‘লাক্স সুপারস্টার ২০২৫’-এর চ্যাম্পিয়ন বিদুষী বর্ণিতা, প্রথম রানারআপ নাযাহ নাওয়ার ও দ্বিতীয় রানারআপ আমিনা ইসলামকে নিয়ে তৈরি হয়েছে ‘ক্যাফে আমব্রেলা’। তাঁদের সঙ্গে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, পার্থ শেখ, আরেফিন জিলানী, সাইদুর রহমান পাভেল ও সানজিদা তাসনিম। বিদুষীর বিপরীতে তৌসিফ, নাযাহর সঙ্গে পার্থ এবং আমিনার বিপরীতে রয়েছেন আরেফিন জিলানী।
অন্য জুটিতে দেখা যাবে পাভেল ও সানজিদাকে।
সূত্র: প্রথম আলো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিষয়ে ৭ নভেম্বরের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ
ঢাকার সবচেয়ে বড় ও প্রাচীন ফলের আড়তে যাওয়ার আগে যা জানা দরকার
অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে সেই রাতে কী ঘটেছিল
‘বাবার দুই হাত চেপে ধরেন দুজন, আরেকজন বুকে গুলি করেন’
ব্যাংক খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি এবার নদীতে পড়তে পারে: মাহবুব উল্লাহ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন