বেতন বাড়ানোর দাবিতে আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাজধানী মিরপুর ১০ নম্বর গোল চত্বর এলাকায় সড়ক অবরোধ করে রেখেছেন পোশাক কারখানার শ্রমিকেরা।পুলিশ সূত্র জানায়, সকাল ১০টার দিকে কয়েকটি পোশাক কারখানার কয়েক শ শ্রমিক তাঁদের ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে সেখানে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এতে সংশ্লিষ্ট সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।এ ব্যাপারে জানতে চাইলে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার প্রথম আলোকে বলেন, ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক বেতনের দাবিতে পোশাক শ্রমিকেরা মিরপুর ১০ নম্বরের সড়কের অবস্থান নিয়েছেন। পুলিশ তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।
সূত্র: প্রথম আলো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিষয়ে ৭ নভেম্বরের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ
ঢাকার সবচেয়ে বড় ও প্রাচীন ফলের আড়তে যাওয়ার আগে যা জানা দরকার
অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে সেই রাতে কী ঘটেছিল
‘বাবার দুই হাত চেপে ধরেন দুজন, আরেকজন বুকে গুলি করেন’
ব্যাংক খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি এবার নদীতে পড়তে পারে: মাহবুব উল্লাহ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন