অভিনয়ের পাশাপাশি ফ্যাশনেও নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করছেন অনন্যা পাণ্ডে। সম্প্রতি এল ইন্ডিয়া বিউটি অ্যাওয়ার্ডসে শ্যানেল লুকটি বেশ পছন্দ করেছেন তাঁর ফ্যাশনিস্তা ভক্তরা ।ফ্যাশনে কালো পোশাকের আবেদন চিরকালীন। তবে কাট, নকশা আর স্টাইলিংয়ের ভিন্নতায় সেই পরিচিত কালো পোশাকেও যোগ করা যায় নতুন মাত্রা।
সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত ‘এল ইন্ডিয়া বিউটি অ্যাওয়ার্ডস ২০২৬’-এ তেমনই এক নজরকাড়া লুকে হাজির হয়েছিলেন বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে।ফরাসি বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড শ্যানেলের পিঠখোলা কালো গাউন আর নজরকাড়া গয়নায় তাঁর সাজে ছিল আধুনিক গ্ল্যামারের ছোঁয়া।পিঠখোলা গাউনে সাহসী অনন্যাশ্যানেলের ২০২৬ সালের ফল কালেকশনের পোশাক বেছে নিয়েছিলেন অনন্যা।
ব্র্যান্ডটির সৃজনশীল পরিচালক ম্যাথিউ ব্লাজির নকশা করা কালো গাউনটিতে রয়েছে বোট নেকলাইন ও ফুলস্লিভ, যা পোশাকে এনেছে আভিজাত্য।
সূত্র: প্রথম আলো

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার: এখনই মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্...
শখের বশে আনারকলি চাষে সফল মেহেরপুরের চাষি মিঠু
পিএইচপি কী? কেন ঝুঁকিতে হাজারো ওয়েবসাইট
মন্ত্রী-প্রতিমন্ত্রীর একান্ত সচিব হিসেবে তিন বিচারককে পদায়ন কেন বেআইনি নয়
কাইলি জেনারের কোকেট গ্ল্যাম: বার্বির মতো মায়াবী এই ট্রেন্ডি মেকআপ লুক তৈরি করবেন যেভ...

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন