নাগরিকের চিকিৎসাসেবা রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ খাত।
কিন্তু যদি এমন হয়, একটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চার মাসের বেশি সময় ধরে প্রসূতি অস্ত্রোপচার বন্ধ, দুর্ঘটনার শিকার মুমূর্ষু মানুষের জীবন রক্ষায় নির্মিত ট্রমা সেন্টার অকার্যকর, আরেকটি উপস্বাস্থ্য কেন্দ্রের ভবন জরাজীর্ণ হওয়ায় প্রায় পরিত্যক্ত, আবার কোথাও কলেজের একটি ঘরে গাদাগাদি করে নামকাওয়াস্তে চিকিৎসা দেওয়া হচ্ছে কিংবা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত চিকিৎসক নেই, তবে বুঝতে হবে রাষ্ট্রের কাছে নাগরিকদের চিকিৎসাসেবা পাওয়ার অধিকার মোটেই গুরুত্বপূর্ণ বিষয় নয়।
প্রথম আলোর এক প্রতিবেদনে উঠে আসা কুমিল্লার দাউদকান্দি উপজেলার সরকারি স্বাস্থ্যসেবার এই চিত্র গভীর উদ্বেগের ও বেদনার।
সূত্র: প্রথম আলো

আজকের বিনিময় হার
ইজি ফ্যাশনে নিয়োগ, চাকরির সুযোগ পাবেন ৬০০ প্রার্থী, বেতন ১৪০০০
৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে সড়কে পোশাকশ্রমিকেরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি, বাড়তে পারে ফি
সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে আগারগাঁওয়ে সড়ক অবরোধ শেকৃবির শিক্ষার্থীদের

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন