advertisement

মধ্যবর্তী নির্বাচনে হেরে গেলেও কি ট্রাম্পের তাণ্ডব থামবে

মধ্যবর্তী নির্বাচনে হেরে গেলেও কি ট্রাম্পের তাণ্ডব থামবে
নির্বাচনী প্রচারণায় ডোনাল্ড ট্রাম্প
ফটো কার্ড প্রিন্ট

একজন মার্কিন প্রেসিডেন্টের মেয়াদের শেষ দুই বছরে যখন কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে যায়, জনপ্রিয়তার পারদ তলানিতে গিয়ে ঠেকে এবং নিজ দল পরবর্তী উত্তরসূরি নিয়ে ভাবতে শুরু করে, তখন ওভাল অফিসের অধিপতির ক্ষমতা যেন ধীরে ধীরে বিলীন হতে থাকে।

বিশেষ করে দ্বিদলীয় সহযোগিতার ছিটেফোঁটাও না থাকা এই যুগে অভ্যন্তরীণ আইন প্রণয়নের কাজ সম্পূর্ণ স্থবির হয়ে পড়ে।তবে মেয়াদ শেষ হওয়ার দিনগুলো যত ঘনিয়ে আসে এবং প্রেসিডেন্টরা নিজেদের রাজনৈতিক ঐতিহ্যের কথা চিন্তা করতে থাকেন, তখন তাঁদের সামনে একটা জায়গাই বাকি থাকে—বাকি বিশ্বের ওপর প্রভাব খাটানো।১৯৯২ সালে নিজ মেয়াদের শেষ সপ্তাহে প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ দুর্ভিক্ষ দূর করার লক্ষ্যে সোমালিয়ায় ২৮ হাজার মার্কিন সেনা পাঠিয়েছিলেন।

বিল ক্লিনটনের ক্ষেত্রে তা ছিল ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত অবসানের মাধ্যমে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার একটি একনিষ্ঠ কিন্তু ব্যর্থ প্রচেষ্টা।অন্যদিকে বারাক ওবামা কিউবার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করে হাভানা সফর করেছিলেন, যার মাধ্যমে রচিত হয় এক ঐতিহাসিক অধ্যায়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বাজারে এলপিজির বাড়তি দর, 
আবার দাম বাড়াতে তাড়াহুড়া বাজারে এলপিজির বাড়তি দর, আবার দাম বাড়াতে তাড়াহুড়া দেশে জ্বালানি তেলের দাম নভেম্বরেও অপরিবর্তিত থাকছে দেশে জ্বালানি তেলের দাম নভেম্বরেও অপরিবর্তিত থাকছে গ্রামবাসীর চাঁদায় কেনা হলো খেলার মাঠের জমি, গ্রামজুড়ে উৎসব গ্রামবাসীর চাঁদায় কেনা হলো খেলার মাঠের জমি, গ্রামজুড়ে উৎসব পাহাড়ি পথে মোমবাতি হাতে শোভাযাত্রায় হাজারো পুণ্যার্থী পাহাড়ি পথে মোমবাতি হাতে শোভাযাত্রায় হাজারো পুণ্যার্থী সুন্দরবনের সুরক্ষা ও পানির সংকট নিরসনে বরাদ্দের দাবি  সুন্দরবনের সুরক্ষা ও পানির সংকট নিরসনে বরাদ্দের দাবি 
advertisement

বাজারে এলপিজির বাড়তি দর, আবার দাম বাড়াতে তাড়াহুড়া

বাজারে এলপিজির বাড়তি দর, 
আবার দাম বাড়াতে তাড়াহুড়া
এলপিজি

নির্ধারিত দামের চেয়ে ৫০০ থেকে ৭০০ টাকা বেশি দিয়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজির সিলিন্ডার কিনতে হচ্ছে ক্রেতাদের। বাড়তি দামে বিক্রি বন্ধ না করেই আমদানিকারক ও বিক্রেতাদের কমিশন বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে রান্নার এই গ্যাস কিনতে ভোক্তার খরচ আরও বাড়তে পারে।

এলপিজির দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে গতকাল বৃহস্পতিবার দিনভর গণশুনানি করেছে বিইআরসি।এতে আমদানিকারক, পরিবেশক ও খুচরা বিক্রেতারা তাঁদের কমিশন বাড়ানোর দাবি জানান। এসব প্রস্তাব মূল্যায়ন করে কমিশনের কারিগরি কমিটি ১২ কেজির সিলিন্ডারে ১৩৯ টাকা বাড়ানোর সুপারিশ করেছে। এটি কার্যকর হলে বর্তমানে নির্ধারিত ১ হাজার ৮৩৭ টাকার সিলিন্ডারের দাম হবে ১ হাজার ৯৭৬ টাকা। তাড়াহুড়া করে দাম বাড়িয়ে কমিশন মূলত নিয়ম রক্ষার ভূমিকায় আছে।

দাম আসলে আগেই নির্ধারণ করে রেখেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

দেশে জ্বালানি তেলের দাম নভেম্বরেও অপরিবর্তিত থাকছে

দেশে জ্বালানি তেলের দাম নভেম্বরেও অপরিবর্তিত থাকছে
জ্বালানি তেল

দেশে ভোক্তাপর্যায়ে আগামী নভেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছে সরকার। গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয় থেকে জারি করা এক পত্রে এ তথ্য জানানো হয়। নির্ধারিত এই দাম ১ নভেম্বর থেকে কার্যকর হবে।পত্র অনুযায়ী, নভেম্বর মাসে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫, পেট্রোল ১৬০ ও কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হবে।তেলের দাম কমেছে, ব্যারেলপ্রতি ১১৫ ডলারএর আগে গত ২০ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম সমন্বয় করে সরকার।

সে সময় প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা, অকটেন ১৪৫ থেকে বাড়িয়ে ১৬৫, পেট্রোল ১৪০ থেকে বাড়িয়ে ১৬০ এবং কেরোসিন ১৩৫ থেকে বাড়িয়ে ১৫৫ টাকা নির্ধারণ করা হয়।এরপর অক্টোবর মাসেও জ্বালানি তেলের এ দাম বহাল রাখা হলো।জ্বালানি তেলের মূল্য সমন্বয় ছাড়া কোনো বিকল্প ছিল না: জ্বালানি প্রতিমন্ত্রীডিজেল, পেট্রল ও অকটেনের দাম বাড়ল লিটারে ২০ টাকা

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পাঁচবার বল জালে পাঠিয়ে হ্যাটট্রিক রোনালদোর, ১০০০ গোলও খুব কাছে

পাঁচবার বল জালে পাঠিয়ে হ্যাটট্রিক রোনালদোর, ১০০০ গোলও খুব কাছে
হ্যাটট্রিক তুলে নেওয়ার পর রোনালদো

‘দারুণ জয়। দারুণ দলগত পারফরম্যান্স। হ্যাটট্রিক করে সাহায্য করতে পেরে ভালো লাগছে।’আল নাসর জিতলে কিংবা গোল পেলে সাধারণত ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেখা যায় ক্রিস্টিয়ানো রোনালদোর।

গতকাল রাতে সৌদি প্রো লিগে আল খোলোদের বিপক্ষে আল নাসরের ৫–৩ গোলে জয়ের পর এ পোস্ট করা হয় রোনালদোর সামাজিক যোগাযোগমাধ্যম হ্যান্ডলে।পোস্টে রোনালদো যে কথাটা বলেননি, সেটা শুধু হ্যাটট্রিক নয়, রীতিমতো ‘পারফেক্ট হ্যাটট্রিক’! প্রথম বাঁ পায়ের টোকায়, তারপর লাফিয়ে হেডে এবং তৃতীয় গোলটি এসেছে ডান পায়ের টোকায়। সবই মাত্র ১৫ মিনিটের মধ্যে! রোনালদো আরও একটি বিষয় বলেননি। অবশ্য সেটা পোস্টে জানানোর মতো ব্যাপারও নয়।

রোনালদো জালে বল পাঠিয়েছেন পাঁচবার।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন