সাউথ বাংলা ২৪
advertisement

ইলহানের বিরুদ্ধে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি রিপাবলিকান প্রার্থী

ইলহানের বিরুদ্ধে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি রিপাবলিকান প্রার্থী
ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচিত ইলহান ওমর
ফটো কার্ড প্রিন্ট

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে আবারও নির্বাচিত হয়েছেন সোমালীয় বংশোদ্ভূত মার্কিন ইলহান ওমর। মিনেসোটার মিনিয়াপলিসের মিনেসোটা ৫ নম্বর সংসদীয় আসন থেকে তিনি কংগ্রেসে দ্বিতীয় মেয়াদে জয়ী হলেন।বার্তা সংস্থা এপির খবরে বলা হয়, ৯৯ শতাংশ ভোট গণনার তথ্য অনুযায়ী, ৩৮ বছর বয়সী ওমর তাঁর রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী আফ্রিকান বংশোদ্ভূত মার্কিন ব্যবসায়ী লেসি জনসনকে পরাজিত করেছেন।

ওমর ৬৪ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলের লেসি জনসন পেয়েছেন ২৫ দশমিক ৯ শতাংশ ভোট।নির্বাচনে জয়ের খবর নিশ্চিত হওয়ার পর ইলহান সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, ‘ধন্যবাদ, মিনেসোটা।

“জনগণের প্রতিনিধি পরিষদে” আবারও এত বিপুল জনরায় নিয়ে আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি।’ইলহান লিখেছেন, ‘আমরা ট্রাম্পকে আমাদের কণ্ঠ থামিয়ে দিতে দেব না।’ইলহান ওমর মার্কিন কংগ্রেসের প্রথম সোমালীয় বংশোদ্ভূত মার্কিন সদস্য।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

কিউএসের এশিয়া র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ফার্স্ট’, জাতীয় বিশ্ববিদ্যালয় ‘লাস্ট’ কিউএসের এশিয়া র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ফার্স্ট’, জাতীয় বিশ্ববিদ্যালয় ‘লাস্ট’ সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল বাবুল শেখের হাতে গড়ে উঠেছে মফসসলের সড়কে একের পর এক যাত্রীছাউনি বাবুল শেখের হাতে গড়ে উঠেছে মফসসলের সড়কে একের পর এক যাত্রীছাউনি একটি প্রতিবেদন খুলে দিল ফারজানার চাকরির দরজা একটি প্রতিবেদন খুলে দিল ফারজানার চাকরির দরজা কেউ লাইন ভেঙে সামনে চলে এলে কী বলবে কেউ লাইন ভেঙে সামনে চলে এলে কী বলবে
advertisement

কিউএসের এশিয়া র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ফার্স্ট’, জাতীয় বিশ্ববিদ্যালয় ‘লাস্ট’

কিউএসের এশিয়া র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ফার্স্ট’, জাতীয় বিশ্ববিদ্যালয় ‘লাস্ট’

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) ২০২৭ সালের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। র‌্যাঙ্কিংয়ে এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১৩৬তম। বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), তাদের র‍্যাঙ্কিং ১৭৯তম।

বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সবার শেষে অবস্থান জাতীয় বিশ্ববিদ্যালয়ের। ৩ নভেম্বর নিজেদের ওয়েবসাইটে ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস: এশিয়া ২০২৭’ প্রকাশ করেছে কিউএস। এই র‌্যাঙ্কিংয়ে এশিয়ার ২৬টি দেশের ১ হাজার ৭২২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এতে প্রথম স্থান অর্জন করেছে হংকং বিশ্ববিদ্যালয়।

আর দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়।একাডেমিক সুনাম, শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত, গবেষণার মান ও প্রভাব, পিএইচডিধারী শিক্ষক, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা এবং আন্তর্জাতিক শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাতসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে কিউএসের র‌্যাঙ্কিং নির্ধারিত হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল

সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল
সিটি গ্রুপের লোগো

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী সিটি গ্রুপের পাঁচটি খেলাপি প্রতিষ্ঠানকে ৩ হাজার কোটি টাকার চলতি মূলধন (ওয়ার্কিং ক্যাপিটাল) ঋণ দিতে ব্যাংক কোম্পানি আইনের একটি ধারা স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক।বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, সিটি গ্রুপের ঋণখেলাপি ওই পাঁচটি প্রতিষ্ঠান হলো সিটি সিড ক্রাশিং ইন্ডাস্ট্রিজ লি., সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লি., সিটি এডিবল অয়েল লি., সিটি ডাল মিলস লি. ও শম্পা ফ্লাওয়ার মিলস লি।

এসব প্রতিষ্ঠানের অনুকূলে তিন হাজার কোটি টাকার চলতি মূলধন–সুবিধা প্রদানের ক্ষেত্রে সিটি ব্যাংকের নেতৃত্বে গঠিতব্য সিন্ডিকেটেড অর্থায়নের জন্য ব্যাংক কোম্পানি আইনের ধারাটি কার্যকর হবে না। এরপর আজ বাংলাদেশ ব্যাংক এই সুবিধা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।সিটি গ্রুপের জন্য ব্যাংক কোম্পানি আইনের ২৭কক(৩) ধারা আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হয়। এই ধারা অনুযায়ী কোনো খেলাপি প্রতিষ্ঠান নতুন করে ঋণ নিতে পারে না।।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভনর্র কবির আহাম্মদ সিটি গ্রুপের জন্য ব্যাংক কোম্পানি আইনের ধারাটি আগামী বছরের ডিসেম্বর স্থগিত করে প্রজ্ঞাপন জারি করেছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এবি পার্টির আসাদুজ্জামান ফুয়াদ ডেঙ্গুতে আক্রান্ত, তাই ট্রাইব্যুনালে হাজির হতে পারেননি

এবি পার্টির আসাদুজ্জামান ফুয়াদ ডেঙ্গুতে আক্রান্ত, তাই ট্রাইব্যুনালে হাজির হতে পারেননি
এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ

ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় আদালত অবমাননার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হতে পারেননি আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। ২৩ নভেম্বর এ মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে ১ নভেম্বর আদালত অবমাননার অভিযোগ আনেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১। সেদিন ট্রাইব্যুনাল আজ বুধবার (৪ নভেম্বর) তাঁকে হাজির হওয়ার আদেশ দেন।

তবে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় তিনি হাজির হতে পারেননি।ট্রাইব্যুনালের প্রসিকিউটর শাইখ মাহদী আজ প্রথম আলোকে বলেন, ফুয়াদ ডেঙ্গুতে আক্রান্ত। তাই তাঁর আইনজীবী এসে আজ সময় চেয়েছেন। ট্রাইব্যুনাল তাঁর সময় আবেদন মঞ্জুর করেছেন।১ নভেম্বর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন সাংবাদিকদের বলেছিলেন, আসাদুজ্জামান ফুয়াদ এবি পার্টির একটি অনুষ্ঠানে ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে অনেক কথা বলেছেন।

তার মধ্যে একটি লাইন তিনি বলেছেন যে এখানে ‘বস্তায় বস্তায় লেনদেন’ হচ্ছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন