গাজীপুরের শিল্পাঞ্চলে বিভিন্ন এলাকায় আজ বুধবার সকাল থেকে পোশাকশ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তাঁরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় শ্রমিকেরা দুপুর সাড়ে ১২টার দিকে সড়ক থেকে সরে যান।
এতে প্রায় সাড়ে তিন ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।পুলিশ, শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল নয়টার দিকে গাজীপুর মহানগরীর সাইনবোর্ড, ভোগড়া বাইপাস, চান্দনা চৌরাস্তা, কোনাবাড়ী, বাংলাবাজারসহ বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তাঁরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন।
সূত্র: প্রথম আলো

প্রথম আলোর জন্মদিনে হাবলুকে দাদুর ধাঁধা
দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা নিয়ে আসিফ মাহমুদের রিটের ওপর আদেশ আগামী বুধবার
চার নেতার হত্যাকাণ্ড নিয়ে জেল কর্মকর্তাদের প্রতিবেদন
ভিডিওতে ৮ পিস্তল নিয়ে হুমকি, ‘সময় থাকতে পালিয়ে যাও, আমি তুফান’
৯৭৫ থেকে ২,০৬০ টাকা: সাড়ে ৫ বছরে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম দ্বিগুণের বেশি

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন