সাউথ বাংলা ২৪
advertisement

তৃতীয় ভাষা চালুর আগে প্রস্তুতি কতটুকু

তৃতীয় ভাষা চালুর আগে প্রস্তুতি কতটুকু
নানা ভাষা
ফটো কার্ড প্রিন্ট

সরকার নতুন শিক্ষাক্রমে বাংলা ও ইংরেজির পাশাপাশি আরেকটি বিদেশি ভাষা চালুর সিদ্ধান্ত নিয়েছে। উদ্যোগটি ভালো। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জানিয়েছে, ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে দেশের ৫০টি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর পরিকল্পনা আছে। আগে ৩০টি বিশ্ববিদ্যালয়ে ভাষা শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল। স্কুলপর্যায়ে ষষ্ঠ শ্রেণি থেকে এই ভাষা চালুর ভাবনাও রয়েছে।

আটটি ভাষার মধ্যে আছে আরবি, চীনা, জাপানি, কোরীয়, ফরাসি, জার্মান, স্প্যানিশ ও ইতালীয়। এসব ভাষা জানলে উচ্চশিক্ষা, আন্তর্জাতিক যোগাযোগ ও কর্মসংস্থানের নতুন পথ খুলতে পারে। তবে বাস্তবায়নের প্রস্তুতি কতটা, সেটিই বিবেচনার বিষয়।বিশ্ববিদ্যালয়ে ভাষা শিক্ষাকেন্দ্র স্থাপন আর দেশের প্রত্যন্ত অঞ্চলের হাজার হাজার স্কুলে বিদেশি ভাষা শেখানোর ব্যবস্থা করা এক বিষয় নয়।

বিশ্ববিদ্যালয়ে ভাষা শিক্ষাকেন্দ্র গড়ে তোলা তুলনামূলকভাবে সহজ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

প্রথম আলোর জন্মদিনে হাবলুকে দাদুর ধাঁধা প্রথম আলোর জন্মদিনে হাবলুকে দাদুর ধাঁধা দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা নিয়ে আসিফ মাহমুদের রিটের ওপর আদেশ আগামী বুধবার দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা নিয়ে আসিফ মাহমুদের রিটের ওপর আদেশ আগামী বুধবার চার নেতার হত্যাকাণ্ড নিয়ে জেল কর্মকর্তাদের প্রতিবেদন চার নেতার হত্যাকাণ্ড নিয়ে জেল কর্মকর্তাদের প্রতিবেদন ভিডিওতে ৮ পিস্তল নিয়ে হুমকি, ‘সময় থাকতে পালিয়ে যাও, আমি তুফান’ ভিডিওতে ৮ পিস্তল নিয়ে হুমকি, ‘সময় থাকতে পালিয়ে যাও, আমি তুফান’ ৯৭৫ থেকে ২,০৬০ টাকা: সাড়ে ৫ বছরে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম দ্বিগুণের বেশি ৯৭৫ থেকে ২,০৬০ টাকা: সাড়ে ৫ বছরে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম দ্বিগুণের বেশি
advertisement

লোকসানের বোঝা মাথায় নিয়ে নতুন মৌসুমে রাজশাহী চিনিকল

লোকসানের বোঝা মাথায় নিয়ে নতুন মৌসুমে রাজশাহী চিনিকল

হাজার কোটি টাকার পুঞ্জীভূত লোকসানের বোঝা মাথায় নিয়ে আগামী ১৩ নভেম্বর থেকে নতুন মাড়াই মৌসুম শুরু করতে যাচ্ছে রাজশাহী চিনিকল। ধারাবাহিক লোকসান, আখের সংকট...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

প্রথম আলোর জন্মদিনে হাবলুকে দাদুর ধাঁধা

প্রথম আলোর জন্মদিনে হাবলুকে দাদুর ধাঁধা

গণিত ইশকুলসহযোগিতায়:বাংলাদেশ গণিতঅলিম্পিয়াড কমিটি ৪ নভেম্বর সকাল সাড়ে ছয়টা। গলিতে তখনো হালকা কুয়াশা। হকার চাচার সাইকেলের বেল বাজল, তারপর দরজার নিচ দিয়ে ঢুকল আজকের প্রথম আলো। আজ পত্রিকাটির জন্মদিন।১৯৯৮ সালের এই দিনেই বেরিয়েছিল প্রথম আলোর প্রথম সংখ্যা।হাবলুর দাদু সেই প্রথম দিনের পাঠক। দাদুর ঘরের দেয়ালে কাচের ফ্রেমে বাঁধানো আছে সেই প্রথম সংখ্যা।

কাগজ হলদেটে হয়ে গেছে, তবু সম্পাদকের নাম মতিউর রহমান এখনো স্পষ্ট পড়া যায়।দাদু তো যেন হলদেটে পুরোনো পত্রিকা, ভাঁজে ভাঁজে গল্প।দাদুর এখনো মনে আছে সেই সকালটা। মোড়ের দোকানে নতুন একটা কাগজ দেখে কিনেছিলেন। ভেবেছিলেন, এক দিন পড়ে দেখি। সেই এক দিন গড়াতে গড়াতে ২৮ বছর। এই ২৮ বছরে কত খবর পড়েছেন দাদু! বন্যার খবর, ক্রিকেটে জয়ের খবর, নতুন সেতুর খবর, আর কত চেনা মানুষের মুখ। দাদু প্রায়ই গর্ব করে বলেন, ‘২৮ বছর হয়ে গেল রে!

সম্পাদক সেই একই মানুষ, মতিউর রহমান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা নিয়ে আসিফ মাহমুদের রিটের ওপর আদেশ আগামী বুধবার

দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা নিয়ে আসিফ মাহমুদের রিটের ওপর আদেশ আগামী বুধবার
হাইকোর্ট

দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান শুরুর সিদ্ধান্তের পর ‘প্রাথমিক সত্যতা পাওয়া’র ঘোষণাসংক্রান্ত দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা নিয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার রিটের ওপর আদেশের জন্য আগামী বুধবার দিন ধার্য করেছেন হাইকোর্ট।

শুনানি নিয়ে বিচারপতি মো. বশির উল্লাহ ও বিচারপতি মো. হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার আদেশের জন্য এ দিন ধার্য করেন।সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আবেদনকারী হয়ে গত সেপ্টেম্বরে ওই রিট দায়ের করেন। হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ গত ২৯ সেপ্টেম্বর রিটটি কার্যতালিকা থেকে বাদ দেন।

এরপর চলতি সপ্তাহে রিটটি শুনানির জন্য হাইকোর্টের নিয়মিত ওই বেঞ্চে দাখিল করা হয়।আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন, আইনজীবী ইউসুফ আলী ও জহিরুল ইসলাম।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন