সাউথ বাংলা ২৪
advertisement

ফতুল্লায় শ্রমিক-পুলিশ পাল্টা–পাল্টি ধাওয়া, টিয়ার শেল নিক্ষেপ

ফতুল্লায় শ্রমিক-পুলিশ পাল্টা–পাল্টি ধাওয়া, টিয়ার শেল নিক্ষেপ
ফটো কার্ড প্রিন্ট

নারায়ণগঞ্জের ফতুল্লায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার সকালে সদর উপজেলার কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে।শ্রমিকেরা হাজীগঞ্জ- পোস্ট অফিস সড়কে আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টা করলে পুলিশ তাঁদের লক্ষ্য করে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ ঘটনায় কয়েকজন শ্রমিককে আটক করেছে পুলিশ।

সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে ফতুল্লার কাঠেরপুল এলাকার মাইক্রোফাইবার, লিবার্টিসহ আশপাশের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে কারখানা থেকে বেরিয়ে সড়কে জড়ো হন। একপর্যায়ে তাঁরা আশপাশের অন্য কারখানার শ্রমিকদেরও বাইরে বের করে আনতে ইটপাটকেল নিক্ষেপ করেন।

পরে তারা হাজীগঞ্জ-পোস্ট অফিস সড়কের কাঠেরপুল এলাকায় বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সাভারে বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ সাভারে বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ বাংলাদেশে গাড়ির দাম এত বেশি কেন, রিকন্ডিশন্ড গাড়ির দাম কি কমছে বাংলাদেশে গাড়ির দাম এত বেশি কেন, রিকন্ডিশন্ড গাড়ির দাম কি কমছে কোয়ান্টাম জগৎ:  মহাবিশ্ব কীসের তৈরি, কণা নাকি তরঙ্গ কোয়ান্টাম জগৎ: মহাবিশ্ব কীসের তৈরি, কণা নাকি তরঙ্গ সে ফিরে আসেনি সে ফিরে আসেনি মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আল–সাইদ মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আল–সাইদ
advertisement

ইসরায়েলের প্রতি ‘অন্ধ আনুগত্যই’ ট্রাম্পকে হারিয়েছে: ইরানি কর্মকর্তা

ইসরায়েলের প্রতি ‘অন্ধ আনুগত্যই’ ট্রাম্পকে হারিয়েছে: ইরানি কর্মকর্তা

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও স্বীকার করেন, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পেছনে ইরান যুদ্ধের ভূমিকা ছিল...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সাভারে বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ

সাভারে বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ
সাভারে পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়েছে

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে ঢাকার সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল ও কাঁদানেগ্যাসের শেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

পাল্টাপাল্টি ধাওয়ায় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) বেশ কয়েকজন আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বুধবার সকালে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় বিক্ষোভের একপর্যায়ে হেমায়েতপুর থেকে সিংগাইর সড়ক থেকে বিক্ষোভকারীদের পুলিশ সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শ্রমিকদের সঙ্গে পুলিশের উত্তেজনা সৃষ্টি হয়। পরে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বাংলাদেশে গাড়ির দাম এত বেশি কেন, রিকন্ডিশন্ড গাড়ির দাম কি কমছে

বাংলাদেশে গাড়ির দাম এত বেশি কেন, রিকন্ডিশন্ড গাড়ির দাম কি কমছে

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/bangladese-garir-dam-et-besi-ken-rikndisnd-garir-dam-ki-kmche

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন