সাউথ বাংলা ২৪
advertisement

যাঁর জন্ম হয়েছে, নিবন্ধনও হয়েছে, শুধু নামটি এখনো তাঁর হয়নি

যাঁর জন্ম হয়েছে, নিবন্ধনও হয়েছে,
শুধু নামটি এখনো তাঁর হয়নি
ফটো কার্ড প্রিন্ট

বরাবরমহোদয়,জন্মনিবন্ধন অধিদপ্তর।বিষয়: আমার নামটি উদ্ধার করে আমাকে আমার পরিচয় ফিরিয়ে দেওয়ার আবেদনমহোদয়,বিনীত নিবেদন এই যে, জন্মের পর আমার মা-বাবা শখ করে আমার একটি নাম রেখেছিলেন। সেই নামেই তাঁরা আমাকে ডাকতেন, আত্মীয়স্বজন চিনতেন, পাড়া–প্রতিবেশী চিনতেন। আমিও দিব্যি জানতাম, আমি কে। কিন্তু জন্মনিবন্ধন সনদ হাতে পেয়ে দেখলাম, আমার নামটি আর আমার নেই।

সরকারি খাতায় আমার নামের যে বানান লেখা হয়েছে, তা দেখে আমার মা-বাবাও আমাকে নতুন করে চিনতে বসেছেন! সেখানে এমন এক উদ্ভট বানান লেখা হয়েছে, নামের সেই বানান বাংলা ভাষার কোন বর্ণমালার অন্তর্ভুক্ত, তা জানতে অভিধান ঘেঁটেছি। অভিধান কিছু বলতে পারেনি। বাংলা ব্যাকরণও নীরব। শেষ পর্যন্ত মনে হয়েছে, বানানটি হয়তো কোনো গোপন ভাষায় লেখা, যার পাঠোদ্ধারের ক্ষমতা আমার মতো আম–পাবলিকের নেই।

মনে হচ্ছে, কি–বোর্ডের ওপর কেউ ঘুমিয়ে পড়েছিলেন, আর কম্পিউটারটি সেই সুযোগে আমার নাম লিখে দিয়েছে!বিপত্তি হলো, ভুলটি আমি করিনি; ভুলটি করেছে আপনার দপ্তর, অথচ সংশোধনের দায়িত্ব আমার।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

হ্যালোইনে ফরেস্ট ফেইরি কস্টিউমে মিথিলা, দেখুন ছবিগুলো হ্যালোইনে ফরেস্ট ফেইরি কস্টিউমে মিথিলা, দেখুন ছবিগুলো বেকারত্বের মুক্তির নাম: স্টার্টআপ বেকারত্বের মুক্তির নাম: স্টার্টআপ সাফল্যের পেছনে মায়ের অবদানই সবচেয়ে বেশি সাফল্যের পেছনে মায়ের অবদানই সবচেয়ে বেশি রসালো Billboard রসালো Billboard বাংলা সিনেমা কীভাবে ঘুরে দাঁড়াবে? কী বলছেন নির্মাতারা বাংলা সিনেমা কীভাবে ঘুরে দাঁড়াবে? কী বলছেন নির্মাতারা
advertisement

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ১০ম গ্রেডের বাছাই পরীক্ষার ফল, উত্তীর্ণ ২১৪

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ১০ম গ্রেডের বাছাই পরীক্ষার ফল, উত্তীর্ণ ২১৪

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গুপ্তসংকেত পরিদপ্তরের একটি পদের বাছাই (এমসিকিউ টাইপ) পরীক্ষার ফল প্রকাশ করেছে। গত ২৮ অক্টোবর অনুষ্ঠিত এই পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে যাঁরা লিখিত পরীক্ষার জন্য সাময়িকভাবে নির্বাচিত হয়েছেন, তাঁদের তালিকা প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ২১৪ জন।

চাকরির পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্য পদের নাম: সহকারী সাইফার অফিসার (১০ম গ্রেড) উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা: ২১৪ পরীক্ষার তারিখ: ২৮ অক্টোবর ২০২৬ পরবর্তী ধাপ: লিখিত পরীক্ষা৫১তম বিসিএস: ৫ হাজার চিকিৎসক হতে আবেদন করলেন ৪৪,৬৩৫ জনবাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার স্থান, তারিখ ও সময়সূচি পরবর্তী সময় কমিশনের ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে জানানো হবে।

প্রার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য নিয়মিত বিপিএসসির ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।ফলসহ বিস্তারিত দেখুন এখানেইউরোপের ঘণ্টাপ্রতি বেতন যে ১০ দেশে সবচেয়ে বেশিনিউজিল্যান্ড শিক্ষার্থী ভিসায় আনল চার পরিবর্তন

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ২০২৭ সালে নার্সারিতে ভর্তি

মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ২০২৭ সালে নার্সারিতে ভর্তি

মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে নার্সারি শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। প্রার্থীর বয়স ১ জানুয়ারি ২০২৭ তারিখে ৪ বছর থেকে ৫ বছরের মধ্যে হতে হবে (জন্মতারিখ: ০১ জানুয়ারি ২০২২ সাল থেকে ৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত)।

ক্যাটাগরি হলো— ১. সেনাবাহিনীর সদস্যদের সন্তান (কর্মরত ও অবসরপ্রাপ্ত), ২. নেভি, এয়ারফোর্স ও প্রতিরক্ষা খাতে কর্মরত ব্যক্তিদের সন্তান, ৩. অসামরিক ও অন্যান্য ব্যক্তিদের সন্তান।প্রাথমিকে শিক্ষকতায় প্রকৌশলী-চিকিৎসক–এমফিল-পিএইচডিসহ ৩০ ধরনের ডিগ্রিধারীরাঅনলাইন আবেদন১. ভর্তি আবেদন ওয়েবসাইটে Online Admission–এ ক্লিক করে ১০ অক্টোবর থেকে ২০ নভেম্বর ২০২৬ পর্যন্ত (২৪ ঘণ্টা) নার্সারি শ্রেণির ভর্তির জন্য আবেদন করা যাবে।২. প্রবেশপত্র প্রিন্ট করে রাখতে হবে।৩. প্রতিষ্ঠানের ভেতর কোনো প্রকার ভর্তি ফরম বিতরণ করা হবে না।৪. আবেদনপত্রের মূল্য ৫০০ টাকা।অ্যাপ্টিটিউড টেস্ট গ্রহণ# শিক্ষার্থীদের সঠিক বয়স, ক্যাটাগরিসহ সব তথ্যের সঠিকতা যাচাই–বাছাইয়ের লক্ষ্যে অ্যাপ্টিটিউড টেস্ট গ্রহণের জন্য নিচের সময়ে ডাকা হবে।# প্রার্থীর প্রবেশপত্র ও জন্মনিবন্ধন সনদ অবশ্যই সঙ্গে আনতে হবে।# মা অথবা বাবা যেকোনো একজন শিক্ষার্থীর সঙ্গে উপস্থিত থাকবেন।# তথ্যে কোনো গড়মিল পরিলক্ষিত হলে উক্ত প্রার্থী ভর্তির অযোগ্য বলে বিবেচিত হবে।#অ্যাপ্টিটিউড টেস্ট কোনোক্রমেই ভর্তির চূড়ান্ত নিশ্চয়তা হিসেবে বিবেচিত নয়।...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে

আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে

গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে এ ধরনের খবরকে গুজব হিসেবে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন