ভোর হয়েছে মাত্র। আকাশে আলো ফুটছে ধীরে ধীরে। হেমন্তের হালকা ঠান্ডায় অনেকেই তখনো ঘুমিয়ে আছেন। কিন্তু ঘুম ভেঙে গেছে একঝাঁক শামুকখোল পাখির। কোনোটি ডাকছে, ডানা ঝাপটাচ্ছে, কোনোটি আবার উড়ে যাচ্ছে এক গাছ থেকে আরেক গাছে। পাখির কলরবে মুখর হয়ে উঠেছে পথের ধারের কয়েকটি বাড়ি। মৌলভীবাজার সদর উপজেলার ইসলামপুর এলাকায় মৌলভীবাজার–কুলাউড়া সড়কের পাশে এমন দৃশ্য এখন প্রায় প্রতিদিনের।
একাধিক বাড়ির গাছপালা ও বাঁশঝাড়ে বাসা বেঁধেছে শামুকখোলের ঝাঁক। পুকুরের জলে পড়েছে পাখিসহ গাছপালার ছায়া। বাড়ির ছোট্ট একটুকরা বাগান যেন হয়ে উঠেছে পাখির অরণ্য।খাবারের খোঁজে উড়াল দিয়েছে শামুকখোল। গত শনিবার সকালে মৌলভীবাজারের ইসলামপুর এলাকায়গত শনিবার ভোরে সেখানে গিয়ে দেখা যায়, সড়ক দিয়ে মাঝেমধ্যে ছুটে যাচ্ছে দূরপাল্লার বাস, পণ্যবোঝাই ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা। পুব আকাশে ফুটছে সিঁদুর রঙের আলো।
এর মধ্যেই গাছের ডালে ডালে পাখির ডাক।
সূত্র: প্রথম আলো

১৩ ঘণ্টায় ৬২ লাখ টাকা, ছোট্ট মিনহার ক্যানসার চিকিৎসায় বিপুল সাড়া
শেয়ারবাজারে ঋণ করে বিনিয়োগ করলে লাভ কতটা, ঝুঁকি কেমন
ক্রিকেট খেলতে গিয়েই হারিয়েছেন দুই চোখ, এখন খেলেন ‘ব্লাইন্ড ক্রিকেট’-এর জাতীয় দলে
যুক্তরাষ্ট্রে বিভিন্ন অঙ্গরাজ্যে ভোট শেষ, চলছে গণনা
পুতিন যে কৌশলে ট্রাম্পকে কাজে লাগিয়েছেন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন