ভারতীয় অভিনেত্রী জিয়া শঙ্করের বাগ্দান ভেঙে গেছে—সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী কারান ধানাককে ইনস্টাগ্রামে আনফলো করেছিলেন জিয়া। এরপর তাঁর একটি রহস্যময় স্টোরি সেই গুঞ্জন আরও উসকে দেয়। তবে এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। জানিয়েছেন, তাঁদের সম্পর্ক এখনো অটুট।
মতপার্থক্য থাকলেও একে অপরের পাশে আছেন তাঁরা।সমুদ্রসৈকতে তোলা কয়েকটি ছবি গতকাল ইনস্টাগ্রামে প্রকাশ করেন জিয়া। ছবির সঙ্গে দেওয়া দীর্ঘ বার্তায় তিনি লেখেন, একসঙ্গে জীবন কাটানোর পথ সব সময় সহজ হয় না। তাঁদের জীবনও কোনো বলিউড সিনেমার মতো নয়। অন্য অনেক যুগলের মতো তাঁদের মধ্যেও ভালোবাসা যেমন আছে, তেমনি আছে ঝগড়া ও মতপার্থক্য।জিয়া শঙ্করজিয়া লেখেন, ‘আমরা একে অপরকে অনেক ভালোবাসি, আবার কখনো অনেক ঝগড়াও করি।
আমাদের মধ্যে মতপার্থক্য আছে।
সূত্র: প্রথম আলো

এক নিখাঁদ প্রেমের জন্য আজও মন কাঁদে
একসময় হাতে কাজই ছিল না
ডাম্পলিং স্যুপের রেসিপি
‘রকস্টার’-এ দেশীয় শিল্পীদেরই অগ্রাধিকার দিই’
পর্দার বাইরের শাকিব খান কেমন?

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন