সাউথ বাংলা ২৪
advertisement

রাকিবুলের জিপিএ-৫ পাওয়ার খবরে শোক বাড়ল পরিবারে

রাকিবুলের জিপিএ-৫ পাওয়ার খবরে শোক বাড়ল পরিবারে
রাকিবুল ইসলাম
ফটো কার্ড প্রিন্ট

ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিলেন রাকিবুল ইসলাম। সব সময় ক্লাসে প্রথম হয়েছেন। এইচএসসি পরীক্ষা দিয়ে ঢাকার ফার্মগেট এলাকার একটি কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলেন। গত ১৬ সেপ্টেম্বর কোচিংয়ের শিট দেওয়ার কথা বলে এক লোক তাঁকে বাসা থেকে ডেকে নেন। এরপর আর ফেরেননি রাকিব। গত ৬ অক্টোবর নীলফামারীর ডিমলা থেকে রাকিবুলের লাশ উদ্ধার করা হয়। গত শনিবার প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে দেখা যায়, রাকিবুল জিপিএ–৫ পেয়েছেন।

কিন্তু তাঁর এই ভালো ফলের আনন্দ নেই পরিবারে। ছেলে হারানোর ব্যথায় পাগলপ্রায় মা। পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকার মানুষও মেনে নিতে পারছেন না মেধাবী শিক্ষার্থীর এমন পরিণতি।রাকিবুল ইসলামের বাড়ি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের দাদিরআটা গ্রামে। তিনি এ গ্রামের কৃষক খাদেমুল ইসলাম ও জোহুরা বেগমের ছেলে। এবার ঘাটাইল ক্যান্টনম্যান্ট কলেজের মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন।

তাঁর স্বপ্ন ছিল আইন বিষয়ে উচ্চশিক্ষা নেওয়া।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

হামে ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৪০০ হামে ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৪০০ এলপিজির মূল্যবৃদ্ধি দীর্ঘমেয়াদি কল্যাণের কথা মাথায় রেখে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা এলপিজির মূল্যবৃদ্ধি দীর্ঘমেয়াদি কল্যাণের কথা মাথায় রেখে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ঢাকা দক্ষিণ সিটিতে ই-রিকশার নিবন্ধন ফরম বিক্রি শুরু, নিতে হবে বুয়েটের ছাড়পত্র ঢাকা দক্ষিণ সিটিতে ই-রিকশার নিবন্ধন ফরম বিক্রি শুরু, নিতে হবে বুয়েটের ছাড়পত্র মধ্যবর্তী নির্বাচনেই কি শেষ হবে ট্রাম্প-যুগ মধ্যবর্তী নির্বাচনেই কি শেষ হবে ট্রাম্প-যুগ সৌদি রুটে ১৭১ ফ্লাইট বাতিল-স্থগিত, ভোগান্তি ২৩ হাজারের বেশি যাত্রীর সৌদি রুটে ১৭১ ফ্লাইট বাতিল-স্থগিত, ভোগান্তি ২৩ হাজারের বেশি যাত্রীর
advertisement

কড়াইল বস্তিতে মাদক ব্যবসায়ীর বাসায় অভিযান, ইয়াবা-হেরোইনসহ গ্রেফতার ২

কড়াইল বস্তিতে মাদক ব্যবসায়ীর বাসায় অভিযান, ইয়াবা-হেরোইনসহ গ্রেফতার ২

রাজধানীর বনানী থানার কড়াইল বস্তিতে মাদক ব্যবসায়ী মো. রাকিব হোসেনের (২৫) ভাড়া বাসায় অভিযান চালিয়ে ইয়াবা, হেরোইন ও নগদ অর্থ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নেতানিয়াহুকে সরিয়ে জাতীয় সরকার গঠনের অঙ্গীকার বিরোধীদের

নেতানিয়াহুকে সরিয়ে জাতীয় সরকার গঠনের অঙ্গীকার বিরোধীদের

ইসরায়েলের বিরোধী দলের নেতারা নতুন সরকার গঠনের লক্ষ্যে অবিলম্বে জোট আলোচনা শুরু করতে একমত হয়েছেন। পাশাপাশি নতুন নেসেটের (ইসরায়েলি পার্লামেন্ট) শপথ গ্রহণের আগে সংসদীয়...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

হামে ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৪০০

হামে ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৪০০
হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুরা বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছে

দেশে হামের সংক্রমণ ও রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় অর্থাৎ গতকাল সোমবার সকাল থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত সারা দেশে হামের উপসর্গে মারা গেছে ছয়জন। এ সময় নতুন করে ১ হাজার ৩১৮ জন হামের উপসর্গের রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৮২ জনের। সব মিলিয়ে রোগীর সংখ্যা হয়েছে ১ হাজার ৪০০।

স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে আজ প্রকাশিত স্বাস্থ্য বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট ২ লাখ ৩২ হাজার ৮২৩ জন হামের উপসর্গের রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে নিশ্চিত হামের রোগীর সংখ্যা ২৪ হাজার ৭৩। উপসর্গ ও নিশ্চিত হামের রোগী মিলিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৭ হাজার ৪২৮ জন।

তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ লাখ ৯৮ হাজার ৭৫২ জন।মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ১ হাজার ১৫৮।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন