ইরিন জামান ছিলেন শাকিব খানের প্রথম ছবি ‘অনন্ত ভালোবাসা’র নায়িকা। সর্বশেষ মুক্তি পাওয়া ছবি ‘রকস্টার–এ তাঁর বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর। মাঝের ২৭ বছরে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন দেশ–বিদেশের ৭০ জনের বেশি নায়িকা। শুধু বাংলাদেশে নয়, কলকাতা, বলিউড এমনকি হলিউডের মডেল ও অভিনয়শিল্পীরাও হয়েছেন তাঁর সিনেমার নায়িকা। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছেন পাকিস্তানের মডেল ও অভিনেত্রী কিনজা হাশমী।
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’-এ তাঁর নায়িকা হওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে। তবে বিষয়টি নিয়ে এখনো মুখ খুলছেন না ছবির পরিচালক হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনান। ফলে আনুষ্ঠানিক ঘোষণার আগেই শাকিবের নতুন নায়িকাকে ঘিরে তৈরি হয়েছে কৌতূহল।শাকিব খানশাকিব খান, হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনানের নতুন সিনেমা ‘মহব্বত’ মুক্তি পাবে ২০২৭ সালের ঈদুল আজহায়।
গত অক্টোবরের প্রথম সপ্তাহে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
সূত্র: প্রথম আলো

বিজেপি নেতাদের আপত্তিতে সরানো হলো দিয়া মির্জার ভিডিওটি, আদালতের অসন্তোষ
গুগলে বাঁধনকে নিয়ে কী খোঁজেন দর্শকেরা?
রুশোর মিউজিক্যাল ফিল্ম বানানোর কারণ
অনলাইনে সৌন্দর্য বিষয়ক সবকিছু অন্ধভাবে অনুসরণ করা ঠিক নয়: কানিজ আলমাস খান
মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন