প্রায় তিন মাস আগে হারিয়ে গিয়েছিল একটি গর্ভবতী ছাগল। অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর সেই ছাগলটির সন্ধান মিলল বগুড়ার...
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
প্রায় তিন মাস আগে হারিয়ে গিয়েছিল একটি গর্ভবতী ছাগল। অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর সেই ছাগলটির সন্ধান মিলল বগুড়ার...
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে টানা চার দিন দেশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এতে অনেকেই আতঙ্কিত হয়ে খোঁজখবর নিতে শুরু করেছেন। আসলে চার দিন টানা গ্যাস সরবরাহ বন্ধ রাখার সরকারি কোনো ঘোষণা নেই। এটি একেবারেই গুজব বলছে সরকারের সংশ্লিষ্ট দপ্তর।গ্যাস সরবরাহ একেবারে বন্ধ থাকার গুজবের সূত্রপাত হয়েছে গ্যাস সরবরাহের চাপ কমার সংবাদ থেকে।
আগামীকাল বুধবার থেকে টানা চার দিন তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) একটি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আর এই ঘোষণা বিজ্ঞপ্তি দিয়ে ১ নভেম্বরই জানিয়ে দিয়েছে পেট্রোবাংলা।চার দিন বন্ধ থাকবে একটি এলএনজি টার্মিনাল, কমবে গ্যাসের সরবরাহগ্যাস খাতসংশ্লিষ্টরা বলছেন, এলএনজি রূপান্তর করে পাইপলাইনে সরবরাহের জন্য কক্সবাজারের মহেশখালীতে দুটি ভাসমান টার্মিনাল আছে।
এর মধ্যে একটি টার্মিনালে রক্ষণাবেক্ষণ কাজের জন্য চার দিন সরবরাহ বন্ধ থাকবে।
সূত্র: প্রথম আলো
নিজ গ্রামে বিদ্যালয় ছিল না। বাড়ি থেকে সবচেয়ে কাছের বিদ্যালয়ে যেতে হতো সাত কিলোমিটার হেঁটে। এরপরও তিনি দমে যাননি। এ প্রতিকূলতার মধ্যেই নিজের পড়া চালিয়ে গেছেন। এখন তিনি নিজেই শিক্ষক। এলাকায় শিশু ও শিক্ষার্থীদের কাছে তিনি ‘প্রিয় ম্যাডাম’ নামে পরিচিত।গল্পটা রেজিয়া পারভীনের। তিনি কক্সবাজারের রামু উপজেলার পেঁচার দ্বীপের মাংলাপাড়ার বাসিন্দা। বর্তমানে তিনি সেখানকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
শিক্ষকতার পাশাপাশি দুর্গম উপকূলীয় জনপদে বাল্যবিবাহ, যৌতুক ও মাদকবিরোধী সচেতনতা তৈরি এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের ফিরিয়ে আনার কাজ করেন তিনি।
এসব কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পেয়েছেন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ উদ্ভাবক ও অদম্য নারীর স্বীকৃতিসহ একাধিক পুরস্কার।রেজিয়া পারভীন, শিক্ষক, পেঁচার দ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়‘আমার পথচলা যদি কোনো একজন নারীকে বা মেয়েকে নতুন করে বই হাতে নিতে সাহস জোগায়, কোনো মা যদি নিজের অসমাপ্ত স্বপ্নের কথা নতুন করে ভাবেন, তবেই আমার এই শিক্ষকতা সার্থক।’কক্সবাজার শহর থেকে ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে খুনিয়াপালং ইউনিয়ন।
সূত্র: প্রথম আলো
সিডনির বিংগারাবি পার্কে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা।
ই-মেইল: dp@prothomalo.comবিজ্ঞপ্তিতে বলা হয়, সিডনির ব্ল্যাকটাউন এলাকায় বসবাসরত বুয়েটের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের প্রকৌশলী ও তাঁদের পরিবারের সদস্যরা যোগ দেন। দিনব্যাপী স্মৃতিচারণা, আড্ডা ও খেলাধুলার পাশাপাশি খাবার পরিবেশনের মধ্য দিয়ে এ আয়োজন শেষ হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন