সাউথ বাংলা ২৪
advertisement

সাফে সেই ‘অভিশপ্ত’ ঘড়ির কাঁটা কি এবারও কাঁদাবে বাংলাদেশকে

সাফে সেই ‘অভিশপ্ত’ ঘড়ির কাঁটা কি এবারও কাঁদাবে বাংলাদেশকে
৫ নভেম্বর ভুটান ম্যাচ। তার আগে গতকাল জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলন
ফটো কার্ড প্রিন্ট

ফুটবল যদি ৭০ মিনিটের খেলা হতো, হয়তো বাংলাদেশ দল এত দিনে সাফের ট্রফিতেই ঘর ভরে ফেলত! কিন্তু একটা ম্যাচ তো আর ৭০ মিনিটে শেষ হয় না। এরপরও থাকে কত নাটক, কত রোমাঞ্চ। তবে কোনো কোনো দলের জন্য সেই সময়টা হয়ে যায় অভিশপ্তও। যেমনটা বাংলাদেশের বেলায় হচ্ছে, সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে ম্যাচ ‘শেষ কুড়ি–পঁচিশ’ মিনিটের দিকে ঢুকতেই ঘড়ির কাঁটাগুলো যেন লাল–সবুজ জার্সিধারীদের জন্য বয়ে আনে একের পর এক দুঃস্মৃতি।

যেগুলো ছড়িয়ে সাফের গত ১৩টি আসরজুড়েই।৫ নভেম্বর থেকে ঢাকায় শুরু আরেকটি সাফ। যখন ২৩ বছরের দীর্ঘ অপেক্ষার ধুলা উড়িয়ে বাংলাদেশ মরিয়া শিরোপা খরা কাটাতে, তখনই আবার উঁকি দিচ্ছে এই পুরোনো আতঙ্ক। এবারও কি ম্যাচের শেষ কুড়ি-পঁচিশ মিনিটে বদলে যাবে সব, মুছে যাবে সব আশা, ভেঙে যাবে স্বপ্ন।গত ১৩ আসরে ৪৬টি ম্যাচে বাংলাদেশ মোট ৫২ গোল হজম করেছে। শুনতে সাধারণ মনে হলেও, গোলের খাতার পাতা ওলটালেই বেরিয়ে আসে এক হৃদয়বিদারক পরিসংখ্যান।

এই ৫২ গোলের ১৮টিই এসেছে ম্যাচের ঠিক ৭০ মিনিট থেকে শেষ বাঁশি বা অতিরিক্ত সময়ের মধ্যে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

জামাল ভূঁইয়ার ডেনমার্ক প্রবাসের গল্প জামাল ভূঁইয়ার ডেনমার্ক প্রবাসের গল্প ‘সেদিন আমি চারটি গুলি খাইছিলাম’ ‘সেদিন আমি চারটি গুলি খাইছিলাম’ যেভাবে ফুটবলে আগমন জামালের যেভাবে ফুটবলে আগমন জামালের ক্রিকেটের আলোচিত পাঁচ আম্পায়ার, যাঁদের ভুল সিদ্ধান্ত নিয়ে এখনো সমালোচনা হয় ক্রিকেটের আলোচিত পাঁচ আম্পায়ার, যাঁদের ভুল সিদ্ধান্ত নিয়ে এখনো সমালোচনা হয় জামাল ভূঁইয়ার কিশোরগঞ্জ ভ্রমণের অভিজ্ঞতা জামাল ভূঁইয়ার কিশোরগঞ্জ ভ্রমণের অভিজ্ঞতা
advertisement

যুদ্ধবিরতি শেষে রাশিয়ার হামলা, ইউক্রেনে নিহত ২৬

যুদ্ধবিরতি শেষে রাশিয়ার হামলা, ইউক্রেনে নিহত ২৬
যুদ্ধবিরতি শেষ হওয়ার কয়েক ঘণ্টা পরই জাপোরিঝঝিয়া অঞ্চলের এই গ্রামে একাধিক বিমান হামলা চালায় রাশিয়া। জাপোরিঝঝিয়া, ইউক্রেন, ২ নভেম্বর

ইউক্রেনের দক্ষিণাঞ্চলের একটি গ্রামে মানবিক সহায়তা বিতরণের জন্য ব্যবহৃত স্কুলে রাশিয়ার বিমান হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন উদ্ধারকর্মী ও চারজন পুলিশ সদস্য রয়েছেন।গত রোববার স্থানীয়ভাবে কার্যকর হওয়া একটি যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর এ হামলা চালানো হয়।

এর মধ্য দিয়ে ‘শান্তির পথে অগ্রগতির’ যে ক্ষীণ আশা তৈরি হয়েছিল, তা ভেঙে গেছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।ভলোদিমির জেলেনস্কি, ইউক্রেনের প্রেসিডেন্টপ্রতি সোমবার ওই স্কুলে মানুষের মধ্যে মানবিক সহায়তা বিতরণ করা হতো। লোকজন সেখানে পৌঁছানোর পরই রাশিয়া প্রথম দফায় কয়েকটি বিমান থেকে বোমা ফেলে।

পরে দ্বিতীয় দফায় আশ্রয়কেন্দ্র লক্ষ্য করে আবারও বোমা হামলা চালানো হয়।রাশিয়ার ২০২২ সালের আগ্রাসনের পর দুই দেশের মধ্যে চলমান যুদ্ধে এটিই ছিল দীর্ঘতম যুদ্ধবিরতি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিন্দুর আবর্তে

বিন্দুর আবর্তে
জলরংচিত্র: এআই/বন্ধুসভা

সকালে ঘুম ভাঙতেই সারা বাড়িতে একটা শোরগোল লেগে গেল। গভীর রাত পর্যন্ত আড্ডা দিয়ে ঘুমাতে যাওয়া অয়নের মেজাজ তখন চড়কগাছে।‘বড় মামির অভ্যাস কি কোনো দিন ঠিক হবে না!’ চরম বিরক্তিতে বিছানা ছেড়ে নিদ্রালস চোখে উঠোনের দিকে এগিয়ে যেতে থাকে অয়ন।সাত সকালে এত হইচইয়ের কারণ অন্বেষাকে নাকি কোথাও পাওয়া যাচ্ছে না। ফোনে বারবার রিং হচ্ছে, কিন্তু রিসিভ করছে না। এতে মা, ছোট মামি আর মামাদের চেয়ে বড় মামির দুশ্চিন্তাই যেন বেশি।

অযাচিত বিষয়ে অপ্রয়োজনীয় বাড়াবাড়ি আর পুরো বাড়ি মাথা তোলা তার পুরোনো স্বভাব। যদিও বিষয়টা মোটেও অহেতুক নয়; তবে অয়ন জানে তার বোন কোথায়।মাঘের শীতের অলস প্রভাতে গ্রামের মেঠো পথ ধরে গন্তব্যহীন হেঁটে চলেছে অন্বেষা। গায়ে কেবল একখানি ধূসর শাল। কুয়াশা মাঠের বুকে এমনভাবে শুয়ে আছে, যেন পৃথিবী তার সমস্ত স্মৃতিকে শুভ্র কাফনে ঢেকে রেখেছে।

ঘাসের ডগায় জমে থাকা শিশিরবিন্দুগুলো মাড়িয়ে অন্বেষা দ্রুত হাঁটছে সীমান্তর হাত ধরে, প্রচণ্ড নির্ভার আর নিশ্চিন্তে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মিসাইলের মতো আছড়ে পড়ল ব্যক্তিগত উড়োজাহাজ, নিহত ৯

মিসাইলের মতো আছড়ে পড়ল ব্যক্তিগত উড়োজাহাজ, নিহত ৯

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে উড়োজাহাজে থাকা ৯ জনের সবাই নিহত হয়েছেন। সড়কের পাশে তৈরি হয়েছে বিশাল গর্ত। বিস্তারিত ভিডিওতে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন