সাউথ বাংলা ২৪
advertisement

পাহাড়ি খেতে শীতকালীন শাকসবজির চাষ

পাহাড়ি খেতে শীতকালীন শাকসবজির চাষ
কুয়াশাঘেরা সকালে বিক্রির উদ্দেশ্যে খেত থেকে তাজা শাক তুলছেন এক পাহাড়ি নারী
ফটো কার্ড প্রিন্ট

রাঙামাটি শহরের রাঙাপানি গ্রামে শুরু হয়েছে শীতকালীন শাকসবজি চাষের ধুম। আর এই পুরো কর্মযজ্ঞের মূল কারিগর স্থানীয় পাহাড়ি নারীরা। জমি প্রস্তুত করা, বীজ বোনা, চারা পরিচর্যা ও আগাছা পরিষ্কারে এখন ব্যস্ত সময় কাটছে তাঁদের। জমিতে মিশ্র–পদ্ধতিতে চাষ হচ্ছে লালশাক, শর্ষেশাক, মুলা, বেগুন, টমেটো, শিম, কুমড়া, ধনেপাতা ও ভুট্টা। খেতের উর্বরতা বাড়াতে গোবর, খড় ও শুকনা পাতা পচিয়ে নারীরা নিজেরাই তৈরি করছেন জৈব সার।

অন্যদিকে পাখি ও ক্ষতিকর পোকার আক্রমণ থেকে ফসল বাঁচাতে খেতজুড়ে টাঙানো হয়েছে জাল ও পলিথিন।

নিজেদের পরিবারের পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি বিষমুক্ত এসব তাজা সবজি স্থানীয় বাজারে বিক্রি করে সংসারে বাড়তি আয়ও আনছেন এই পরিশ্রমী নারীরা।কুয়াশাঘেরা সকালে বিক্রির উদ্দেশ্যে খেত থেকে তাজা শাক তুলছেন এক পাহাড়ি নারীসারি সারি ভুট্টার চারার পরিচর্যা করছেন এক কৃষাণি; পেছনে পাখির উপদ্রব ঠেকাতে বাতাসে উড়ছে সাদা পলিথিন শিশিরভেজা টমেটোর কচি চারা; সবুজ পাতার গায়ে স্পষ্ট পোকার আক্রমণের ক্ষতচিহ্নখেতের পাশে ফুটে থাকা মেস্তা ফুল; দুধসাদা পাপড়ির মধে৵ গাঢ় লালের আভা, সঙ্গে উঁকি দিচ্ছে কচি মুকুলভোরের নরম রোদে চিকচিক করছে লালশাকের বেগুনি-লাল পাতাশীতের ভোরে মাটির বুক চিরে আলোর মুখ দেখছে শিমের কচি পাতাবিষমুক্ত ফলনের আশায় গোবর, খড় ও শুকনা পাতার মিশ্রণে জৈব সার তৈরি করছেন এক নারীস্নিগ্ধ সকালে বেগুনের কচি কুঁড়ি আর পাতার ডগায় ম...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর সকালেই পড়ুন আলোচিত ৫ খবর হাটধুমা গ্রামের কুমড়া বড়ি হাটধুমা গ্রামের কুমড়া বড়ি ‘বাধার কথা না ভেবে কাজ শেখার চেষ্টা করেছি’, বললেন নারী ইলেকট্রিশিয়ান নিপা ‘বাধার কথা না ভেবে কাজ শেখার চেষ্টা করেছি’, বললেন নারী ইলেকট্রিশিয়ান নিপা কোরআন পাঠে দুই জগতের ৫ লাভ কোরআন পাঠে দুই জগতের ৫ লাভ মরুর দেশের দুম্বা পালন করা হচ্ছে বাংলাদেশের চুয়াডাঙ্গায়, কতটা লাভজনক মরুর দেশের দুম্বা পালন করা হচ্ছে বাংলাদেশের চুয়াডাঙ্গায়, কতটা লাভজনক
advertisement

বড় বিপর্যয়ের শঙ্কা, ৭২ ঘণ্টার প্রস্তুতির পরামর্শ বিভিন্ন দেশের

বড় বিপর্যয়ের শঙ্কা, ৭২ ঘণ্টার প্রস্তুতির পরামর্শ বিভিন্ন দেশের

প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ, সাইবার হামলা ও জরুরি সেবা বন্ধের আশঙ্কায় নাগরিকদের খাবার, পানি ও প্রয়োজনীয় সামগ্রী মজুত রাখার পরামর্শ দিচ্ছে ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশ....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আমির, আসিফ, বাট: তিন পাকিস্তানি ক্রিকেটারের পতন ও এক কলঙ্কিত অধ্যায়ের ১৫ বছর

আমির, আসিফ, বাট: তিন পাকিস্তানি ক্রিকেটারের পতন ও এক কলঙ্কিত অধ্যায়ের ১৫ বছর
২০১০ সালে আমির-বাট-আসিফের কেলেঙ্কারি ক্রিকেট ইতিহাসের কালো অধ্যায়

পাড়ার ক্রিকেটে ক্রিজ আঁকা হয় ইটের টুকরা বা সাদা চক দিয়ে। বোলার দৌড়ে এসে বল করেন। পা বোলিং ক্রিজে দাগের ওপাশে চলে গেলে আশপাশের সবাই একসঙ্গে চেঁচিয়ে ওঠে, ‘নো বল!’ ওভারস্টেপ হয়েছে কি না, তা নিয়ে বিকেলের ঝগড়া সন্ধ্যা পর্যন্ত গড়ায়। ক্রিকেটের সবচেয়ে সহজ নিয়ম এটাই। দাগের ওপারে পা পড়লে ‘নো’।নো বল মানে বাড়তি একটি রান। সঙ্গে একটি অতিরিক্ত বল। কখনো কখনো সেই নো বলের জন্য ব্যাটসম্যানকে আবার নতুন করে জীবনও দিতে হয়।

বোলারের জন্য সেটি ভুল, আম্পায়ারের জন্য একটি সিদ্ধান্ত। আর দর্শকদের কাছে সামান্য বিরক্তির কারণ। তবে ২০১০ সালের ২৬ আগস্ট লর্ডসে এমন তিনটি নো বল হয়েছিল, যেগুলো আর দশটা নো বলের মতো ছিল না। সেগুলো ছিল সাজানো। আগে থেকেই ঠিক করা। ক্রিকেটের মাঠে দাঁড়িয়ে জুয়াড়িদের সঙ্গে গোপন চুক্তির বাস্তবায়ন।সেই নো বলের মূল্য শেষ পর্যন্ত দিতে হয়েছিল পাকিস্তানের তিন ক্রিকেটারকে। অধিনায়ক সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমির।

তাঁদের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া সেই কেলেঙ্কারির চারজন আসামির সাজা ঘোষণা হয়েছিল ২০১১ সালের ৩ নভেম্বর।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর
জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠক করেন।

শুভ সকাল। আজ ৩ নভেম্বর, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।ব্যাংক ‘লুট করে’ আটলান্টিকের ওপারে আবদুল হাই, বললেন ‘আমি বলির পাঁঠা’অভিযোগগুলো নিয়ে আত্মগোপনে আবদুল হাই। খোঁজ নেই কয়েক বছর। অবশেষে তাঁর মুঠোফোন নম্বর পেলাম। গত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে তাঁর সঙ্গে কয়েক দফা কথা হলো। কণ্ঠ পরিচিত।

চিনতে অসুবিধা হলো না। বিস্তারিত পড়ুন... গত ২০ বছরে শ্রমিকদের মজুরি বৃদ্ধি, জীবনমান ও মূল্যবৃদ্ধি একনজরেন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে আবারও বিক্ষোভ শুরু করেছেন শ্রমিকেরা। সোমবার গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ করছেন তাঁরা। এতে মহাসড়কের দুই পাশে অন্তত ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

বিস্তারিত পড়ুন... তারেক রহমানের জাপান সফর: বিনিয়োগ ও উন্নয়নের নতুন সম্ভাবনাজাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠক করেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন