নিরাপত্তা ছাড়পত্র না পেয়ে একের পর এক স্থগিত হচ্ছে কনসার্ট। আবার অনুমতি পাওয়ার পরও দর্শকের চাপ সামলাতে না পেরে অনুষ্ঠান বাতিল হচ্ছে, কখনো অনুমতি ছাড়াই পরিবর্তন হচ্ছে ভেন্যু, আবার কখনো টিকিট ছাড়াই ভেন্যুতে ঢুকে পড়ছেন দর্শক। সব মিলিয়ে দেশে ওপেন এয়ার কনসার্টের ভবিষ্যৎ নিয়ে একটা শঙ্কা তৈরি হয়েছে। বিষয়গুলো নজরে এসেছে ব্যান্ড তারকা এবং বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের (বামবা) সভাপতি হামিন আহমেদের।
এই পরিস্থিতিকে তিনি কীভাবে দেখছেন? এ ধরনের অনিশ্চয়তা দেশের ব্যান্ডসংগীতের চর্চা ও কনসার্ট আয়োজনের ওপর কী প্রভাব ফেলছে? শিল্পী, দর্শক ও আয়োজকদের নিরাপত্তা নিশ্চিত করতে কী ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন—সে বিষয়ে তিনি কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে। হামিন আহমেদের ভাবনা–চিন্তা এখানে তুলে ধরা হলো...ব্যান্ডসংগীতের প্রতি এ দেশের তরুণদের আগ্রহ ও উদ্দীপনা অনেক। কনসার্টগুলোতে দর্শকের ব্যাপক উপস্থিতি তারই প্রমাণ।
বাংলাদেশে সমসাময়িক সংগীত, বিশেষ করে ব্যান্ডসংগীতের যে বিস্তার ঘটেছে, তা এখন আর অস্বীকার করার সুযোগ নেই।
সূত্র: প্রথম আলো

মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
‘মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করেছি, উল্টো আমার ওপরই হামলা করেছে’
ট্রাম্পের সমালোচনায় ওবামার পাশে কেন প্রগতিশীলেরা
মা ইলিশ রক্ষায় বিমানবাহিনীর নজরদারি সম্পন্ন
পক্ষ ছাড়ায় কর্মীকে খুনের অভিযোগ, চট্টগ্রামের সেই যুবদল নেতা গ্রেপ্তার

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন