সাউথ বাংলা ২৪
advertisement

বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় হাজতির মৃত্যু

বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় হাজতির মৃত্যু
ফটো কার্ড প্রিন্ট

বগুড়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রহিম উদ্দিন (৬০) নামের মাদক মামলার এক হাজতির মৃত্যু হয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ইসলামী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ইসলামী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি অল সোলস ডে: প্রয়াত আত্মাদের স্মরণ করলেন খ্রিষ্টান ধর্মাবলম্বীরা অল সোলস ডে: প্রয়াত আত্মাদের স্মরণ করলেন খ্রিষ্টান ধর্মাবলম্বীরা সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২ নভেম্বর ২০২৬ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২ নভেম্বর ২০২৬ ড্রেনে পড়েছিল পুলিশের ব্যবহৃত শর্টগান ড্রেনে পড়েছিল পুলিশের ব্যবহৃত শর্টগান ৮৩২ কোটি টাকার দুর্নীতি মামলায় অভিনেত্রী শাবানার নাম ৮৩২ কোটি টাকার দুর্নীতি মামলায় অভিনেত্রী শাবানার নাম
advertisement

মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সংগঠনের সভাপতি এম এস জামান, সাধারণ সম্পাদক গৌতম দে, সাংগঠনিক সম্পাদক কে এম মাকছুদুর রহমান ও কোষাধ্যক্ষ সবুজ মোল্লাসহ অন্যরা। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি পার্টি সেন্টারে

মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি রাজধানীর গুলশানের একটি পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। একই সঙ্গে কোম্পানির ২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদনও অনুমোদন করা হয়।এক সংবাদ বিজ্ঞপ্তিতে মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশনে এ তথ্য জানিয়েছে।

সভায় বিদেশগামী যাত্রীদের ক্ষেত্রে মানি চেঞ্জারদের এডি ব্যাংকের সমপরিমাণ ১৮ হাজার ডলার এন্ডোর্সমেন্টের ক্ষমতা প্রদান করায় বাংলাদেশ ব্যাংককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।বার্ষিক সাধারণ সভায় (এজিএম) মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এম এস জামান সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক গৌতম দে, সাংগঠনিক সম্পাদক কে এম মাকছুদুর রহমান ও কোষাধ্যক্ষ সবুজ মোল্লা প্রমুখ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করেছি, উল্টো আমার ওপরই হামলা করেছে’

‘মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করেছি, উল্টো আমার ওপরই হামলা করেছে’
সোনাগাজী মডেল থানা

ফেনীর সোনাগাজীতে এক কলেজছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তাঁর বাবার ওপর হামলার অভিযোগে এক তরুণ ও তাঁর বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সৈয়দপুর গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার দুজন হলেন রফিকুল ইসলাম কামাল (৪২) ও তাঁর ছেলে মোহাম্মদ শাহী (২০)।

তাঁরা সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বাসিন্দা।পুলিশ, কলেজছাত্রীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাগাজীর বখতারমুন্সি শেখ শহীদুল ইসলাম ডিগ্রি কলেজের এক ছাত্রীকে কলেজে যাওয়া-আসার পথে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করতেন শাহী। তিনি ওই ছাত্রীকে অশালীন অঙ্গভঙ্গি করাসহ বিভিন্নভাবে হয়রানি করতেন বলেও অভিযোগ। বিষয়টি ছাত্রীর পরিবার শাহীর পরিবারের সদস্যদের জানালে তাঁরা ক্ষিপ্ত হন।

ছাত্রীর পরিবারের দাবি, এর জের ধরে তাঁর বাবার ওপর হামলা হয়েছে।ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে ওই ছাত্রী বলেন, অভিযুক্ত ব্যক্তিরা জামিনে বের হয়ে যেন তাঁদের পরিবারের ওপর আবার হামলা করতে না পারেন, সে জন্য প্রশাসনের সহযোগিতা চান।ছাত্রীর বাবা বলেন, ২১ অক্টোবর বেলা একটার দিকে কলেজ ছুটির পর তাঁর মেয়ে বাড়ি ফিরছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ট্রাম্পের সমালোচনায় ওবামার পাশে কেন প্রগতিশীলেরা

ট্রাম্পের সমালোচনায় ওবামার পাশে কেন প্রগতিশীলেরা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের প্রচারে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ডেমোক্রেটিক পার্টির প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারে নেমেছেন। ওহাইও ও মিশিগানে দেওয়া বক্তৃতায় তিনি ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতির সমালোচনা করেছেন। অথচ প্রেসিডেন্ট থাকাকালে ওবামা নিজেও প্রায় একই ধরনের নীতি অনুসরণ করেছিলেন।গত সপ্তাহে প্রকাশিত হার্ভার্ড ইয়ুথ পোলের জরিপে দেখা গেছে, নিবন্ধিত তরুণ ভোটারদের দুই-তৃতীয়াংশ কংগ্রেসে ডেমোক্রেটিক পার্টির কর্মকাণ্ডে অসন্তুষ্ট।

তরুণ ডেমোক্র্যাটদেরও প্রায় দুই-তৃতীয়াংশ চান, ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা দেওয়া বন্ধ হোক। তা সত্ত্বেও ডেমোক্র্যাট ও প্রগতিশীল রাজনীতিকেরা নির্বাচনী প্রচারে ওবামাকে ব্যবহার করছেন। অথচ তাঁর নিজের শাসনামলের রেকর্ডও যথেষ্ট বিতর্কিত।ওবামাকে বলা হতো ‘ডিপোর্টার-ইন-চিফ’, অর্থাৎ অভিবাসীদের সর্বাধিক বহিষ্কারকারী প্রেসিডেন্ট।

তাঁর আমলে ৩০ লাখের বেশি অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছিল।ক্ষমতা গ্রহণের আগে ওবামা বলেছিলেন, অতীতের দিকে না তাকিয়ে ভবিষ্যতের দিকে তাকানো উচিত।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন