সন্ধ্যার দিকে হয়তো হাঁটতে বেরিয়েছেন, বাতাসে তখন হালকা হিম। হঠাৎ একটা ভারী ও মিষ্টি গন্ধ নাকে এসে লাগল। ওপরে তাকালে চোখে পড়বে বিশাল এক গাছ, যার ডালের প্রতিটি গিঁট থেকে পাতাগুলো ছাতার শিকের মতো চারদিকে ছড়িয়ে আছে। এটাই সেই ছাতিম গাছ, যা সপ্তপর্ণী নামেও পরিচিত। বিজ্ঞানীরা একে ডাকেন Alstonia scholaris নামে।এই গাছ বেশ উঁচু হয়, ডাল বা পাতা ছিঁড়লে সাদা আঠালো কষ বেরিয়ে আসে।
এক গিঁটে সাধারণত সাতটি পাতা থাকে বলেই এর নাম হয়েছে সপ্তপর্ণী। তবে এর ফুলগুলো কিন্তু একেবারে সাদামাটা, আকারে ছোট আর রংটা ফিকে সবুজাভ-সাদা।এর গন্ধ নিয়ে অবশ্য মানুষের মতামত আলাদা। কারও কাছে এটি নেশাধরানো, আবার কারও কাছে মাথাধরানো। তবে এর গন্ধ যে কোনোভাবেই উপেক্ষা করার মতো নয়, সে কথায় প্রায় সবাই একমত।
প্রশ্ন হলো, এত ছোট একটি ফুল থেকে এত জোরালো গন্ধ আসে কোথা থেকে?ছাতিম ফুলগুলো কিন্তু একেবারে সাদামাটা, আকারে ছোট আর রংটা ফিকে সবুজাভ-সাদাএই গন্ধের শুরুটা হয় মূলত পাপড়িতে।
সূত্র: প্রথম আলো

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দল হারলে কী হতে পারে
এমন স্বামী কি বাস্তবে মেলে? আবু বকরে মজেছেন দর্শকেরা
হেমন্তের রঙিন ফুল
যুক্তরাষ্ট্রে প্রতিবছর বিপুলসংখ্যক বাদুড় মারা যাচ্ছে যে কারণে
রাধাচূড়ার রঙে বদলে গেছে চেনা পথ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন