ইসরায়েলের পার্লামেন্ট (নেসেট) নির্বাচনে ভোট গণনা প্রায় শেষের দিকে। কিন্তু এখন পর্যন্ত কোনো জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয়সংখ্যক আসন জিততে পারেনি। এ অবস্থায় কারা কীভাবে সরকার গঠন করবে, কে হবেন পরবর্তী প্রধানমন্ত্রী, এসব পরিষ্কার নয়। কারণ, বেনিয়ামিন নেতানিয়াহুবিরোধী শিবির সরকার গঠনের লক্ষ্যে আরব দলগুলোর সঙ্গে জোট করবে কি না, সে ব্যাপারে তারা কিছু বলছে না।
এ অবস্থায় উদারপন্থী ইহুদিরা আরবদের সঙ্গে জোট করতে বিরোধীদের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ বৃহস্পতিবার শেষ খবর পাওয়া পর্যন্ত (বাংলাদেশ সময় রাত আটটা) প্রায় ৯৭ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। এতে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৩ আসন, গাদি আইজেনকটের নেতৃত্বাধীন জোট ৪৮ আসন এবং আরব দলগুলো ১৯টি আসন পেতে যাচ্ছে। ১২০ আসনের নেসেটে সরকার গঠনের জন্য ন্যূনতম ৬১টি আসন প্রয়োজন।
নেতানিয়াহুর জোটের আসন না বাড়লেও তাঁর দল লিকুদ পার্টির একটি আসন বাড়ছে।
সূত্র: প্রথম আলো

ইসরায়েলের নির্বাচনে বাইরের হস্তক্ষেপের তদন্ত হচ্ছে
ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহুর পরাজয় দাবি ও অন্যান্য খবর
নেতানিয়াহুর জোট ছেড়ে বিরোধী জোটে যেতে আগ্রহী ইউটিজে
ডানা ভেঙে যায় নিশীথে অচিনপুর
ট্রাম্প কি মধ্যবর্তী নির্বাচনে কোণঠাসা হয়ে পড়ছেন?

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন