যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের জন্য ইরান যুদ্ধকে দায়ী করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। গতকাল বুধবার তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধই নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের মূল কারণ। একসময় ট্রাম্প প্রশাসনের পক্ষে ইরানের সঙ্গে সমঝোতা প্রচেষ্টার প্রধান মুখ ছিলেন জেডি ভ্যান্স।
তবে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে এখন তিনি এই অজনপ্রিয় যুদ্ধ থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছেন বলে ধারণা করা হচ্ছে। গত ফেব্রুয়ারিতে ইসরায়েলের সঙ্গে মিলে ট্রাম্প যখন ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন, তখন থেকেই এ যুদ্ধের বিষয়ে সংশয়ী ছিলেন ভ্যান্স।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক দীর্ঘ পোস্টে ভ্যান্স বলেন, ‘আমাদের পরাজয়ের প্রকৃত কারণ প্রায় সবার কাছেই স্পষ্ট। আমরা হেরেছি যুদ্ধের কারণে।
প্রেসিডেন্ট নিজেও গত রাতে তা বলেছেন।’ভ্যান্স আরও বলেন, ‘কেউ যদি মনে করেন এই যুদ্ধের জন্য নির্বাচনে হারা বা আগামী ছয় বছর সিনেটের ক্ষমতা হারানো ঠিক ছিল, তবে তাঁরা সে যুক্তি দিতেই পারেন।
সূত্র: প্রথম আলো

কংগ্রেস হাতছাড়া, বড়
ধাক্কা খেলেন ট্রাম্প
কোরআনের কিছু আয়াত আল্লাহ কেন রহিত করেছেন
তরঙ্গ নবায়ন ব্যয় আরও যৌক্তিক করার আহ্বান মোবাইল অপারেটরদের
শুধু দুই-তৃতীয়াংশ সমর্থন থাকলেই সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করা যায় না
মোহাম্মদপুর সিটি হাসপাতাল: চিকিৎসা বিলে বেশি ছাড় না দেওয়ায় হামলা-ভাঙচুর

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন