বিয়ের মাত্র পাঁচ দিনের মাথায় পরকীয়ার অভিযোগ উঠেছিল দক্ষিণ কোরিয়ার র্যাপার ইয়াং হং-ওনের বিরুদ্ধে। এবার সামাজিক যোগাযোগমাধ্যম থেকে স্ত্রী মডেল ওন হিউন-জুর সঙ্গে বিয়ের সব ছবি মুছে দিয়েছেন তিনি। এ ঘটনায় তাঁদের দাম্পত্য সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।গত ১৮ অক্টোবর বিয়ে করেন ইয়াং হং-ওন ও ওন হিউন-জু। দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন তাঁরা।
২০২৪ সালে এই দম্পতির ঘরে আসে কন্যাসন্তান।বিয়ের পাঁচ দিন পরই ইয়াং হং-ওনের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি অন্য এক নারীকে নিয়ে মোটেলে গিয়েছিলেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা। ইয়াংয়ের সংস্থা এপি অ্যালকেমি ওই নারীর সঙ্গে তাঁর মোটেলে যাওয়ার বিষয়টি স্বীকার করে। তবে তাঁদের মধ্যে কোনো অনৈতিক শারীরিক সম্পর্ক বা প্রেমের সম্পর্ক ছিল না বলে দাবি করে সংস্থাটি।
এক অভিযোগকারী অর্থ দাবি করেছিলেন এবং মিথ্যা তথ্য ছড়িয়েছেন বলেও অভিযোগ করে তারা।
সূত্র: প্রথম আলো

মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যালোচনা করবে সংসদীয় ককাস
বাংলাদেশের জ্বালানি পরিবহনের নিরাপত্তায় ইরান ভূমিকা রাখতে পারে না: রাষ্ট্রদূত
ডিসেম্বরের মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ঘোষণা: মাহদী আমিন
কিআ মিটিং ১১৫: অংশ নেবে যেভাবে
কটিয়াদীতে মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত, মারধর

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন