সাউথ বাংলা ২৪
advertisement

স্যরি বললে বড়রা ছোট হয়ে যায় না

স্যরি বললে বড়রা ছোট হয়ে যায় না
‘স্যরি’র মতো একটি শব্দ পাল্টে দিতে পারে আমাদের প্রতিদিনের জীবনের অনেক কিছুই
ফটো কার্ড প্রিন্ট

শুধু ‘ইগো’ বা অহংয়ের কারণে আমরা নিজেদের ভুল আচরণের জন্য দুঃখ প্রকাশ করতে বিব্রত বোধ করি। ‘স্যরি’ বললে আমি ছোট হয়ে যাব, এই দ্বিধা আমাদেরকে মনের কথাটি মুখে উচ্চারণ করতে বাধা দেয়। অথচ পিঠে একবার হাত রেখে আন্তরিকভাবে উচ্চারণ করুন, ‘স্যরি, আমাকে ক্ষমা করো।’ মুহূর্তে প্রিয়জন, সহকর্মী বন্ধু বা আত্মীয় আপনাকে বুকে টেনে নেবেন।

স্যরি’র শক্তি নিয়ে লিখেছেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক ও কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরীরাতে খেতে বসে গজগজ করছিলেন আকরাম। নিজে নিজেই বিড়বিড় করছিলেন, ‘লোকটা কী মনে করে আমাদের, আমরা সবাই গরু–ছাগল?’স্বামীর এই স্বভাব জানেন নাসরিন, ভেতরে–ভেতরে কোনো বিষয়ে উত্তেজিত হয়ে পড়লে এ রকম আপন মনে কথা বলেন। নিচু স্বরে জানতে চাইলেন, ‘কার কথা বলছ?’‘কার কথা আবার, দ্য গ্রেট মোস্তাফিজুর রহমান, আমাদের মহামান্য বস।

কাল থেকে আর চাকরিতে যাব না নাসরিন, এই চাকরি আর সম্ভব না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সে ফিরে আসেনি সে ফিরে আসেনি ফতুল্লায় শ্রমিক-পুলিশ পাল্টা–পাল্টি ধাওয়া, টিয়ার শেল নিক্ষেপ ফতুল্লায় শ্রমিক-পুলিশ পাল্টা–পাল্টি ধাওয়া, টিয়ার শেল নিক্ষেপ মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আল–সাইদ মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আল–সাইদ ৫১তম বিসিএস প্রিলিমিনারির তারিখ ঘোষণা পিএসসির ৫১তম বিসিএস প্রিলিমিনারির তারিখ ঘোষণা পিএসসির এলইডি ফেস মাস্ক কিনবেন? ত্বকের যত্নে ব্যবহারের আগে জেনে নিন জরুরি কিছু কথা এলইডি ফেস মাস্ক কিনবেন? ত্বকের যত্নে ব্যবহারের আগে জেনে নিন জরুরি কিছু কথা
advertisement

সে ফিরে আসেনি

সে ফিরে আসেনি
অলংকরণ: তুলি

একদিন তুমি বলেছিলে—মানুষ হারিয়ে যায় না,শুধু তার ঠিকানাটা বদলে যায়।তারপর কত বছর কেটে গেল—শহর বদলেছে,রাস্তার নাম বদলেছে,পুরোনো বাড়ির দেয়ালেনতুন রঙের প্রলেপ পড়েছে;শুধু বদলায়নিতোমাকে মনে রাখার এই অভ্যাস।আজও সন্ধ্যা নামলেজানালার পাশে দাঁড়াই—দূরের রাস্তায় কোনো মানুষ হাঁটলেঅকারণে মনে হয়,এই বুঝি তুমি!কত অদ্ভুত, তাই না?যে মানুষটিকেচোখের সামনে আর কোনো দিন পাব না,তাকেই চোখের ভুলেপ্রতিদিন খুঁজে ফিরি।তোমার জন্য রাখা চিঠিগুলোএখন আর চিঠি নয়—তারা হয়ে গেছেপুরোনো সময়ের শুকনা পাতা।একটি একটি করে খুললেভেতর থেকে বেরিয়ে আসেআমাদের না-বলা কথারা,অসমাপ্ত বিকেল,বৃষ্টিতে ভেজা একটি ছাতা,আর পাশাপাশি হাঁটারএকটি ছোট্ট স্মৃতি।তুমি জানো,সব বিচ্ছেদের শব্দ হয় না।কিছু বিচ্ছেদখুব নিঃশব্দে ঘটে—একদিন কথা কমে যায়,তারপর দেখা কমে যায়,তারপর মানুষটিঅপরিচিত হয়ে যায়নিজেরই স্মৃতির কাছে।তবু আমি তোমাকে দোষ দিই না।কারণ, নদীকে কি কখনো বলা যায়—কেন সে তীর ছেড়েসমুদ্রের দিকে চলে গেল?পাখিকে কি জিজ্ঞাসা করা যায়—কেন সে পরিচিত ডাল ছেড়েঅচেনা আকাশ বেছে নিল?মানুষও বোধহয় তেমনই—কখনো ভালোবেসেওদূরে চলে যেতে হয়।শুধু যাওয়ার আগেএকবার ফিরে তাকালেহয়তো এতটা কষ্ট হতো না।তুমি ফিরে তাকাওনি।তাই আজওআমার সন্ধ্যাগুলোএকটি না-ফেরা মানুষের অপেক্ষায় থাকে।তবে আর অপেক্ষা নয়।আজ তোমার স্মৃতির দরজায়শেষবারের মতো কড়া নেড়েআমি ফিরে আসছি নিজের...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জীবনানন্দ দাশের সঙ্গে বাসারের মিল-অমিল

জীবনানন্দ দাশের সঙ্গে বাসারের মিল-অমিল

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/jeebnannd-daser-sngoe-basarer-mil-omil

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ফতুল্লায় শ্রমিক-পুলিশ পাল্টা–পাল্টি ধাওয়া, টিয়ার শেল নিক্ষেপ

ফতুল্লায় শ্রমিক-পুলিশ পাল্টা–পাল্টি ধাওয়া, টিয়ার শেল নিক্ষেপ

নারায়ণগঞ্জের ফতুল্লায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার সকালে সদর উপজেলার কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে।শ্রমিকেরা হাজীগঞ্জ- পোস্ট অফিস সড়কে আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টা করলে পুলিশ তাঁদের লক্ষ্য করে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ ঘটনায় কয়েকজন শ্রমিককে আটক করেছে পুলিশ।

সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে ফতুল্লার কাঠেরপুল এলাকার মাইক্রোফাইবার, লিবার্টিসহ আশপাশের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে কারখানা থেকে বেরিয়ে সড়কে জড়ো হন। একপর্যায়ে তাঁরা আশপাশের অন্য কারখানার শ্রমিকদেরও বাইরে বের করে আনতে ইটপাটকেল নিক্ষেপ করেন।

পরে তারা হাজীগঞ্জ-পোস্ট অফিস সড়কের কাঠেরপুল এলাকায় বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন