বরাবরমহোদয়,জন্মনিবন্ধন অধিদপ্তর।বিষয়: আমার নামটি উদ্ধার করে আমাকে আমার পরিচয় ফিরিয়ে দেওয়ার আবেদনমহোদয়,বিনীত নিবেদন এই যে, জন্মের পর আমার মা-বাবা শখ করে আমার একটি নাম রেখেছিলেন। সেই নামেই তাঁরা আমাকে ডাকতেন, আত্মীয়স্বজন চিনতেন, পাড়া–প্রতিবেশী চিনতেন। আমিও দিব্যি জানতাম, আমি কে। কিন্তু জন্মনিবন্ধন সনদ হাতে পেয়ে দেখলাম, আমার নামটি আর আমার নেই।
সরকারি খাতায় আমার নামের যে বানান লেখা হয়েছে, তা দেখে আমার মা-বাবাও আমাকে নতুন করে চিনতে বসেছেন! সেখানে এমন এক উদ্ভট বানান লেখা হয়েছে, নামের সেই বানান বাংলা ভাষার কোন বর্ণমালার অন্তর্ভুক্ত, তা জানতে অভিধান ঘেঁটেছি। অভিধান কিছু বলতে পারেনি। বাংলা ব্যাকরণও নীরব। শেষ পর্যন্ত মনে হয়েছে, বানানটি হয়তো কোনো গোপন ভাষায় লেখা, যার পাঠোদ্ধারের ক্ষমতা আমার মতো আম–পাবলিকের নেই।
মনে হচ্ছে, কি–বোর্ডের ওপর কেউ ঘুমিয়ে পড়েছিলেন, আর কম্পিউটারটি সেই সুযোগে আমার নাম লিখে দিয়েছে!বিপত্তি হলো, ভুলটি আমি করিনি; ভুলটি করেছে আপনার দপ্তর, অথচ সংশোধনের দায়িত্ব আমার।
সূত্র: প্রথম আলো

‘আমি সহজে ক্লান্ত হই না’
মিমের প্রথম সম্মানী পাঁচ হাজার টাকা, এখন কত নেন
হ্যালোইনে ফরেস্ট ফেইরি কস্টিউমে মিথিলা, দেখুন ছবিগুলো
বেকারত্বের মুক্তির নাম: স্টার্টআপ
সাফল্যের পেছনে মায়ের অবদানই সবচেয়ে বেশি

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন