ভারতের পশ্চিমাঞ্চলের আহমেদাবাদের একটি সাদামাটা এলাকা। সেখানকার আসবাবহীন এক ফ্ল্যাটে রাতের পর রাত কাজ করতেন ২২ বছরের এক ডিজিটাল কনটেন্ট নির্মাতা। তিনি পোস্টার বানাতেন। ভিডিও সম্পাদনা করতেন। কাজটি ছিল হাজারো কিলোমিটার দূরের কেনিয়ায় ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে উইলিয়াম রুটোর প্রচারের জন্য। ওই তরুণের নাম রাজন কুমার। তাঁর তৈরি প্রচারসামগ্রী রুটোর আনুষ্ঠানিক প্রচারশিবির থেকে প্রকাশ করা হতো না।
দিনে প্রায় ৮৭০ টাকা (৭ ডলার) মজুরিতে তিনি ৫০টি পোস্ট তৈরি করতেন। তা সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচয় গোপন রাখা অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে দেওয়া হতো। এসব অ্যাকাউন্ট রুটোর পক্ষে প্রচার চালাত; কিন্তু নিজেদের পরিচয় লুকিয়ে রাখত। যাতে করে একই পরিকল্পনার আওতায় প্রচার চালালেও তা ভিন্ন ভিন্ন ব্যক্তির স্বতন্ত্র মতামত বলে মনে হয়। কুমার জানান, বিরোধী নেতাদের বক্তব্য বিকৃত করতে তিনি তাঁদের বক্তৃতা বা সাক্ষাৎকারের অংশ কেটে ছোট করতেন।
কখনো মিথ্যা দাবি দিয়ে পোস্টার বানাতেন।
সূত্র: প্রথম আলো

পৃথিবীর চেয়েও বাসযোগ্য গ্রহ আছে মহাবিশ্বে? কী বলছেন বিজ্ঞানীরা
পৃথিবীর চেয়েও বাসযোগ্য গ্রহ আছে মহাবিশ্বে? কী বলছেন বিজ্ঞানীরা
আবারও কি সর্বাত্মক যুদ্ধ, এবার কতটা ভয়াবহ হবে ইরানের জবাব
স্পেনে রেল দুর্ঘটনায় হতাহতের কারণে পদত্যাগ করলেন পরিবহনমন্ত্রী
ইরানে আপাতত হামলার পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের: ট্রাম্প

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন