ক্ষুধার তীব্রতা—তোমার ঘর গেরস্থালি জানালা ও জলেদের বাহারি আহারের! জেলেদের মতো বুকের জালে মাছেদের মতো কত দিন তুলে নাও না, কত দিন শীতের রাতের পাখি হয়ে গা ঘেষো না। কতগুলো চাঁদ ক্ষয়ে রাত গেল দিনের ভোগে কেবল আমাদের সময়ের সময় ভাগে হলো না! ক্ষুধারা দিন দিন বেড়ে চলছে.. বেড়ে চলছে জুতোর গ্লানির মতো পায়ের প্রতিধ্বনি... তবু পা ও জুতো আলাদা হয় না! আলাদা হয় না চুম্বন ও চুম্বক আলাদা হয় না থাল ও ভাতের মাখামাখি!
তেমনই তুমি–আমি দূর বনে আঁধারে ঝাউ পাতা দুলছি বাতাসের প্রহসনে, ঘড়ির অনশনে কাঁটার কটাক্ষে অপেক্ষার উপেক্ষাই!
সূত্র: প্রথম আলো

বিন্দুর আবর্তে
নদী গবেষণা ইনস্টিটিউটে ইন্টার্নশিপ, ভাতা মাসে ১০ হাজার টাকা
এইচএসসির ফল : শিক্ষক-শিক্ষার্থী আছে, পাস শূন্য
চট্টগ্রামে উন্নয়ন বরাদ্দের সুষ্ঠু ব্যবহার হোক
৬৭ হাজার টাকা নিয়ে শহরে এসেছিলেন, এখন ২০ কোটি টাকার মালিক

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন