সাউথ বাংলা ২৪
advertisement

চ্যাটজিপিটির ভুল পরামর্শে মৃত্যুর ঘটনায় ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা

চ্যাটজিপিটির ভুল পরামর্শে মৃত্যুর ঘটনায় ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
চ্যাটজিপিটি
ফটো কার্ড প্রিন্ট

চ্যাটজিপিটির ভুল পরামর্শে মৃগীরোগের ওষুধের মাত্রা কমিয়েছিলেন ৩১ বছর বয়সী বাওয়েন ওয়ান। যুক্তরাষ্ট্রে অ্যামাজনের সফটওয়্যার প্রকৌশলী হিসেবে কর্মরত এই চীনা তরুণীর মৃত্যুর ঘটনায় চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছেন তাঁর মা-বাবা। তাঁদের অভিযোগ, চ্যাটজিপিটি শুধু ওষুধের মাত্রা কমানোর পরিকল্পনা করে দিয়েই ক্ষান্ত হয়নি, চিকিৎসকের কাছে বিষয়টি গোপন রাখতেও বলেছিল।

চিকিৎসাসংক্রান্ত পরামর্শ দেওয়ার ক্ষেত্রে চ্যাটজিপিটির ওপর কঠোর বিধিনিষেধ থাকলে মেয়ের মৃত্যু ঠেকানো সম্ভব হতো বলে মনে করেন তাঁরা।মামলার অভিযোগে বলা হয়েছে, বাওয়েন মৃগীরোগে আক্রান্ত ছিলেন। খিঁচুনি নিয়ন্ত্রণে তিনি ল্যামোট্রিজিন নামের একটি ওষুধ সেবন করতেন। এটি ব্যবহারের ফলে তার খিঁচুনির প্রবণতা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছিল। তবে গত জানুয়ারিতে তিনি চ্যাটজিপিটির কাছে ওষুধের দৈনিক মাত্রা কমানোর বিষয়ে জানতে চান।

তাঁর আশঙ্কা ছিল, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় কথা বলার দক্ষতা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বিন্দুর আবর্তে বিন্দুর আবর্তে নদী গবেষণা ইনস্টিটিউটে ইন্টার্নশিপ, ভাতা মাসে ১০ হাজার টাকা নদী গবেষণা ইনস্টিটিউটে ইন্টার্নশিপ, ভাতা মাসে ১০ হাজার টাকা এইচএসসির ফল : শিক্ষক-শিক্ষার্থী আছে, পাস শূন্য এইচএসসির ফল : শিক্ষক-শিক্ষার্থী আছে, পাস শূন্য চট্টগ্রামে উন্নয়ন বরাদ্দের সুষ্ঠু ব্যবহার হোক চট্টগ্রামে উন্নয়ন বরাদ্দের সুষ্ঠু ব্যবহার হোক ৬৭ হাজার টাকা নিয়ে শহরে এসেছিলেন, এখন ২০ কোটি টাকার মালিক ৬৭ হাজার টাকা নিয়ে শহরে এসেছিলেন, এখন ২০ কোটি টাকার মালিক
advertisement

বিএনপির থেকে অব্যাহতির ঘোষণা দিলেন জসিম চেয়ারম্যান

বিএনপির থেকে অব্যাহতির ঘোষণা দিলেন জসিম চেয়ারম্যান

ফেনী জেলা যুবদলের সাবেক সভাপতি ও সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন জসিম বিএনপি ও দলের অঙ্গসংগঠনের...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

গার্মেন্টস খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা কঠোর হস্তে দমন করা হবে

গার্মেন্টস খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা কঠোর হস্তে দমন করা হবে

গার্মেন্টস খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা কঠোর হস্তে দমন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে কোনো কোনো...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

যুদ্ধবিরতি শেষে রাশিয়ার হামলা, ইউক্রেনে নিহত ২৬

যুদ্ধবিরতি শেষে রাশিয়ার হামলা, ইউক্রেনে নিহত ২৬
যুদ্ধবিরতি শেষ হওয়ার কয়েক ঘণ্টা পরই জাপোরিঝঝিয়া অঞ্চলের এই গ্রামে একাধিক বিমান হামলা চালায় রাশিয়া। জাপোরিঝঝিয়া, ইউক্রেন, ২ নভেম্বর

ইউক্রেনের দক্ষিণাঞ্চলের একটি গ্রামে মানবিক সহায়তা বিতরণের জন্য ব্যবহৃত স্কুলে রাশিয়ার বিমান হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন উদ্ধারকর্মী ও চারজন পুলিশ সদস্য রয়েছেন।গত রোববার স্থানীয়ভাবে কার্যকর হওয়া একটি যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর এ হামলা চালানো হয়।

এর মধ্য দিয়ে ‘শান্তির পথে অগ্রগতির’ যে ক্ষীণ আশা তৈরি হয়েছিল, তা ভেঙে গেছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।ভলোদিমির জেলেনস্কি, ইউক্রেনের প্রেসিডেন্টপ্রতি সোমবার ওই স্কুলে মানুষের মধ্যে মানবিক সহায়তা বিতরণ করা হতো। লোকজন সেখানে পৌঁছানোর পরই রাশিয়া প্রথম দফায় কয়েকটি বিমান থেকে বোমা ফেলে।

পরে দ্বিতীয় দফায় আশ্রয়কেন্দ্র লক্ষ্য করে আবারও বোমা হামলা চালানো হয়।রাশিয়ার ২০২২ সালের আগ্রাসনের পর দুই দেশের মধ্যে চলমান যুদ্ধে এটিই ছিল দীর্ঘতম যুদ্ধবিরতি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন