ঐতিহ্যবাহী নাটোর রাজবাড়িতে শনিবার দুপুরে উদ্বোধন করা হয়েছে বাংলাদেশ স্কাউটসের ছয় দিনব্যাপী ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরি। দুপুর ১২ টায় রাণী ভবানী রাজবাড়ি চত্বরে ক্যাম্পুরীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। অনুষ্ঠানে উদ্বোধনী নাচ পরিবেশন করে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালা স্কাউট গ্রুপের গার্ল ইন কাব দল।
'আজকের কাব, আগামীর নেতৃত্ব’- এই প্রতিপাদ্যে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চল।অনুষ্ঠানে উদ্বোধনী নাচ পরিবেশন করে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালা স্কাউট গ্রুপের গার্ল ইন কাব দল।প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ বলেন, স্কাউট আন্দোলনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা দেশের যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠছে।
নিজেদের সুন্দর করা এবং পরিবেশকে সুন্দর করতে তারা কাজ করে যাচ্ছে।
সূত্র: প্রথম আলো

এলডিসি উত্তরণ টেকসই করতে পাঁচ পক্ষ নিয়ে সংস্কার হবে: রাশেদ আল মাহমুদ তিতুমীর
মেজর (অব.) হাফিজকে গ্রেপ্তার দেখানো হলো সাবেক সেই দুই সেনা কর্মকর্তার মামলায়
ড্যাফোডিলের সহযোগিতায় ই-পারিবারিক আপিল আদালত চালু
১৩ বছর বয়সে বন্ধ হয়ে যায় পড়াশোনা, ৫৩ বছর বয়সে গৃহবধূর এইচএসসি পাস
চুয়েটে আবার শাটডাউন কাল, উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া নিয়ে আপত্তি

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন