বাংলাদেশ ও বিশ্বপরিচয়অধ্যায়–৫ ∎ বিস্তৃত প্রশ্নপ্রশ্ন: দুজন নারী মুক্তিযোদ্ধা সম্পর্কে লেখো।উত্তর:১. তারামন বিবি: তারামন বিবি ছিলেন সাহসী নারী মুক্তিযোদ্ধা। তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন। তিনি সম্মুখযুদ্ধে বীরত্বের সঙ্গে লড়াই করেন। তাঁর সাহসিকতার জন্য তাঁকে বীর প্রতীক খেতাব দেওয়া হয়।২. ক্যাপ্টেন সিতারা বেগম: ক্যাপ্টেন সিতারা বেগম ছিলেন নারী মুক্তিযোদ্ধা ও চিকিৎসক।
তিনি মুক্তিযুদ্ধের সময় আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ও সেবা করতেন। নিজের জীবন ঝুঁকিতে রেখে মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়িয়েছিলেন।
তাঁর সাহসিকতার জন্য বীর প্রতীক খেতাব দেওয়া হয়।প্রশ্ন: মুক্তিযোদ্ধাদের অবদান ও আত্মত্যাগ সম্পর্কে ৮টি বাক্য লেখো।উত্তর:১. ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা দেশের স্বাধীনতার জন্য সাহসের সঙ্গে যুদ্ধ করেন।২. নারী-পুরুষ নির্বিশেষে অনেক মুক্তিযোদ্ধা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।৩. তারামন বিবি ও ক্যাপ্টেন সিতারা বেগম নারী মুক্তিযোদ্ধা হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।৪. মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেন।৫. তাঁদের সাহস, বীরত্ব ও আত্মত্যাগের ফলে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি।৬. মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতার জন্য অনেক মুক্তিযোদ্ধাকে বীরত্বসূচক খেতাব দেওয়া হয়।৭. বীরত্বসূচক খেতাবগুলো হলো বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক।৮. আমরা মুক্তিযোদ্ধাদের অবদা...
সূত্র: প্রথম আলো

এইচএসসিতে ১৩০০ নম্বরের মধ্যে ১২২২ পেয়েছেন তামযীদ, যে নিয়ম মেনে পড়তেন
কোয়ান্টাম জগৎ: যেখানে লুকিয়ে আছে ভবিষ্যতের চাবিকাঠি
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর বড় বিপদ ব্ল্যাক কার্বন
সাভার ও গাজীপুরে শ্রমিক বিক্ষোভে অন্তত ৮০ কারখানায় ছুটি
কী আছে অগ্নিকুণ্ড মন্দিরে, কূপের পানিতে কেন আগুন জ্বলে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন