advertisement

শান্তিপূর্ণ বিক্ষোভের পর জার্মানির একাধিক শহরে সহিংসতা

শান্তিপূর্ণ বিক্ষোভের পর জার্মানির একাধিক শহরে সহিংসতা
বার্লিন ব্রান্ডনবুর্গ গেট এলাকায় জেন-জিদের ডাকে আয়োজিত বিক্ষোভ চলছে। ৩১ অক্টোবর ২০২৬
ফটো কার্ড প্রিন্ট

জার্মানিজুড়ে গতকাল শনিবার জেন-জিদের একটি সংগঠনের ডাকে আয়োজিত বিক্ষোভে হাজার হাজার তরুণ অংশ নিয়েছেন। দিনের অধিকাংশ সময় আন্দোলন শান্তিপূর্ণভাবে চললেও সন্ধ্যায় কয়েকটি শহরে সহিংসতার ঘটনা ঘটেছে।সহিংসতার এসব ঘটনায় কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছেন। কয়েকজন পুলিশ সদস্যও আহত হন। বিক্ষোভকারীদের একাংশ পুলিশকে লক্ষ্য করে বোতল ও পটকা নিক্ষেপ করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান ও পিপার স্প্রে ব্যবহার করে।দ্য জাইট পত্রিকা জানিয়েছে, পুলিশের ট্রেড ইউনিয়নের ফেডারেল পুলিশ শাখার চেয়ারম্যান আন্দ্রেয়াস রসকপ্ফ রাইনিশে পোস্ট পত্রিকাকে বলেছেন, জেন-জিদের বিক্ষোভ মূলত শান্তিপূর্ণ ছিল।

তবে মূল কর্মসূচি শেষ হওয়ার পর ফ্রাঙ্কফুর্ট, হামবুর্গ, বার্লিন, স্টুটগার্ট ও কোলনে পরিস্থিতির অবনতি ঘটে।এই কর্মকর্তার ভাষ্য, সহিংসতায় জড়িত ব্যক্তিদের মধ্যে ‘উগ্র বামপন্থী ও মুখোশধারী ব্যক্তিরা’ ছিলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

কেন মিয়ানমারের জেনারেলের দরজায় ওয়াশিংটন? কেন মিয়ানমারের জেনারেলের দরজায় ওয়াশিংটন? যুক্তরাজ্যের এমআই৬-কে শত্রুপক্ষ এবং নৌ ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ইরানের যুক্তরাজ্যের এমআই৬-কে শত্রুপক্ষ এবং নৌ ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ইরানে... কানাডার কয়েকটি প্রদেশে সময় পরিবর্তনের নিয়ম বন্ধ, স্বাস্থ্যঝুঁকি নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ কানাডার কয়েকটি প্রদেশে সময় পরিবর্তনের নিয়ম বন্ধ, স্বাস্থ্যঝুঁকি নিয়ে বিশেষজ্ঞদের উদ্... দূষণযুক্ত যান নিষিদ্ধ করার ফলে দিল্লিতে মূল্যবৃদ্ধির আশঙ্কা দূষণযুক্ত যান নিষিদ্ধ করার ফলে দিল্লিতে মূল্যবৃদ্ধির আশঙ্কা পম্পেইয়ের আলমারিতে সুগন্ধির শিশি ও 
শিশুর গলার হার পম্পেইয়ের আলমারিতে সুগন্ধির শিশি ও শিশুর গলার হার
advertisement

কেন মিয়ানমারের জেনারেলের দরজায় ওয়াশিংটন?

কেন মিয়ানমারের জেনারেলের দরজায় ওয়াশিংটন?

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ও মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেও মিন অং হ্লাইংয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের যোগাযোগ। এর পেছনে কী হিসাব আর রোহিঙ্গাদের ভবিষ্যৎই–বা কোথায়? বিস্তারিত ভিডিওতে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ঢাকার ছয় রুটে ৭৮০ বাস, নতুন ব্যবস্থায়ও পুরোনো গাড়ি

ঢাকার ছয় রুটে ৭৮০ বাস, নতুন ব্যবস্থায়ও পুরোনো গাড়ি

রাজধানীতে গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ছয়টি রুটে ৭৮০টি বাস নিয়ে কোম্পানিভিত্তিক চলাচল শুরু হয়েছে। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে—

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

তাহসিফ হত্যায় তরুণী গ্রেপ্তার, রিমান্ড চায় পুলিশ

তাহসিফ হত্যায় তরুণী গ্রেপ্তার, রিমান্ড চায় পুলিশ
নিখোঁজ হওয়ার দিন সিসিটিভি ফুটেজে এই তরুণীকে (১৯) তাহসিফ সাউরির সঙ্গে রাজধানীর একটি এলাকায় দেখা গিয়েছিল

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেপ্তার তরুণীকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে নৌপুলিশ। সিসিটিভি ফুটেজে নিখোঁজ হওয়ার দিন ওই তরুণীকে (১৯) তাহসিফের সঙ্গে রাজধানীর একটি এলাকায় দেখা গিয়েছিল। আজ রোববার মামলার তদন্ত কর্মকর্তা নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন তরুণীকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন