advertisement

৫ উইকেট: বাংলাদেশের পেসারদের মধ্যে সবার ওপরে হাসান

৫ উইকেট: বাংলাদেশের পেসারদের মধ্যে সবার ওপরে হাসান
হাসান মাহমুদ
ফটো কার্ড প্রিন্ট

লাঞ্চের আগে হাসান মাহমুদের শেষ উইকেটের জন্য চাইলে কিছুটা কৃতিত্ব দাবি করতে পারেন লিটন দাস। উইকেটকিপার হিসেবে তিনি বরাবরই দুর্দান্ত। তবু আজ হাসান মাহমুদের বলে উইকেটের গোড়ায় দাঁড়িয়ে জাস্টিন গ্রিভসকে যেভাবে লিটন স্টাম্পিং করলেন, সেটি অবিশ্বাস্য বললেও যেন কম বলা হয়!কিন্তু বাকিটা? তার পুরোটাজুড়েই হাসান। তাঁর বলে যে ৫ ব্যাটসম্যান আউট হয়েছেন, তাদের দুজন বিভ্রান্ত হয়ে বল ছেড়ে দিয়ে বোল্ড হন।

এমন বোকা বানানোর ভাগ তো আর কাউকে দেওয়া যায় না। গতকাল সকালে প্রথম সেশনে তাসকিনের দুটো উইকেট সরিয়ে রাখলে সিলেট টেস্টে এখনও যে একটু আশা বাংলাদেশের টিকে আছে, তাও তো হাসানের জন্যই!আজ দ্বিতীয় দিনে সকালের সেশনই ধরুন। কাল শেষ দুই সেশনে মাত্র এক উইকেট পেয়েছিল বাংলাদেশ। আমির জাঙ্গু সেঞ্চুরি পেয়ে অপরাজিত, গ্রিভসও থিতু। বাংলাদেশের বলতে গেলে কোনো আশাই নেই।

প্রথম আধঘণ্টায়ও বলতে গেলে ঘটেনি তেমন কিছুই।কিন্তু নতুন বল পেয়েই পুরো গল্পটা বদলে দিলেন হাসান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

৫ উইকেট: বাংলাদেশের পেসারদের মধ্যে সবার ওপরে হাসান ৫ উইকেট: বাংলাদেশের পেসারদের মধ্যে সবার ওপরে হাসান গ্যালারিতে শিক্ষাসফরে এসে একজন ‘হাসান’ বলতেই চিৎকার উঠল ‘উইকেট’ গ্যালারিতে শিক্ষাসফরে এসে একজন ‘হাসান’ বলতেই চিৎকার উঠল ‘উইকেট’ ক্রিকেটের আলোচিত পাঁচ আম্পায়ার, যাঁদের ভুল সিদ্ধান্ত নিয়ে এখনো সমালোচনা হয় ক্রিকেটের আলোচিত পাঁচ আম্পায়ার, যাঁদের ভুল সিদ্ধান্ত নিয়ে এখনো সমালোচনা হয় ‘সম্পূর্ণভাবে তাঁর সিদ্ধান্ত’—রোনালদোর অবসর নিয়ে পর্তুগাল কোচ জেসুস ‘সম্পূর্ণভাবে তাঁর সিদ্ধান্ত’—রোনালদোর অবসর নিয়ে পর্তুগাল কোচ জেসুস রোনালদো থাকবেন ওখানেই রোনালদো থাকবেন ওখানেই
advertisement

ছুটির দিনেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

ছুটির দিনেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
বর্তমানে বায়ুদূষণ এশিয়ার দেশগুলোর জন্য মারাত্মক পরিবেশগত ও জনস্বাস্থ্য সংকট। বিশেষত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় বায়ুদূষণের...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

দাবি আদায়ের আন্দোলন আর কারখানা ভাঙচুর-আগুন দেওয়া ভিন্ন বিষয়: রিজভী

দাবি আদায়ের আন্দোলন আর কারখানা ভাঙচুর-আগুন দেওয়া ভিন্ন বিষয়: রিজভী
শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলন এবং কারখানা ভাঙচুর, গাড়িতে আগুন দেওয়া ও পুলিশবক্সে অগ্নিসংযোগের ঘটনা এক নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে সাদাপোশাকে পুলিশের তল্লাশি, এরপর যা ঘটল

বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে সাদাপোশাকে পুলিশের তল্লাশি, এরপর যা ঘটল
কুমিল্লা নগরের একটি গলিতে সাদাপোশাকে দুই শিক্ষার্থীকে তল্লাশি করাকে কেন্দ্র করে পুলিশের দুই সদস্য ও তাঁদের এক সোর্সকে ধরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাসে করে ক্যাম্পাসে নিয়ে মারধর করা হয়। বৃহস্পতিবার রাতে ক্যাম্পাসে তোলা

কুমিল্লা নগরের একটি গলিতে দুই তরুণকে তল্লাশি করেন সাদাপোশাকে থাকা পুলিশের দুই সদস্য ও তাঁদের একজন সোর্স। এ সময় তরুণেরা নিজেদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দেন। তল্লাশি শেষে ওই তিনজনের পরিচয়পত্র দেখতে চান শিক্ষার্থীরা। কিন্তু পরিচয়পত্র দেখাতে না পারায় তাঁদের বিশ্ববিদ্যালয়ের বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে যান শিক্ষার্থীরা।গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে নগরের পুলিশ লাইনস-সংলগ্ন রেসকোর্স এলাকায় এ ঘটনা ঘটে।

পরে রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে উভয় পক্ষের বক্তব্য শুনে বিষয়টির সমাধান করা হয়।ওই তিনজনের একজন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শ্যামল সাহা।

অপর দুজনের একজন একই থানার কনস্টেবল হানিফ এবং অন্যজন পুলিশের সোর্স জাহিদ।পুলিশের ভাষ্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চলমান কিশোর গ্যাংবিরোধী অভিযানের অংশ হিসেবে তাঁরা সাদাপোশাকে টহল দিচ্ছিলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন