advertisement

এখন থেকে অংশীদারি ব্যবসা ও সোসাইটির নিবন্ধন হবে ৩০ কার্যদিবসে

এখন থেকে অংশীদারি ব্যবসা ও সোসাইটির নিবন্ধন হবে ৩০ কার্যদিবসে
আরজেএসসি
ফটো কার্ড প্রিন্ট

অংশীদারি ব্যবসা ও সোসাইটি নিবন্ধনে দীর্ঘসূত্রতা কমানোর সময়সীমা বেঁধে দিয়েছে সরকার। এখন থেকে আবেদন পাওয়ার ৩০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন দিতে হবে। আর দীর্ঘদিন ধরে ঝুলে থাকা আবেদন আগামী তিন মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। এ জন্য নতুন নির্দেশনা জারি করেছে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি)।

বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে থাকা সংস্থাটি গত সোমবার এমন নির্দেশনা জারি করেছে।এ নিয়ে জানতে চাইলে আরজেএসসির নিবন্ধক (অতিরিক্ত সচিব) আহমেদ উল্লাহ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ব্যবসা-বাণিজ্যের পরিবেশ নিশ্চিত, নাগরিকসেবা সহজ ও অনিষ্পন্ন আবেদন দ্রুত নিষ্পত্তি করা এবং দাপ্তরিক কাজে গতিশীলতা ও স্বচ্ছতা আনার উদ্দেশে নির্দেশনাটি দেওয়া হয়েছে।নির্দেশনায় বলা হয়েছে, অনলাইনে নিবন্ধনের আবেদন পাওয়ার তারিখ থেকে ৩০ কার্যদিবসের মধ্যে যাচাই-বাছাই করে নিবন্ধন দেওয়া হবে।

নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন দেওয়া সম্ভব না হলে কারণ উল্লেখ করে তা পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে জানিয়ে দেওয়া হবে।আবেদনে কোনো ত্রুটি বা ঘাটতি থাকলে তা সংশোধন বা পূরণের জন্য আবেদনকারীকে ৭ থেকে ১৫ দিনের সময় প্রদান করা হবে এবং আবেদনকারীকে বিষয়টি ই-মেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।জমে থাকা আবেদনগুলো তিন মাসের মধ্যে চূড়ান্তভাবে নিষ্পত্তি করা হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম দেশ হতে হবে: রাষ্ট্রপতি এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম দেশ হতে হবে: রাষ্ট্রপতি পরিস্থিতির উন্নতি না হলে কারখানা বন্ধ রাখতে চান পোশাকশিল্পের মালিকেরা পরিস্থিতির উন্নতি না হলে কারখানা বন্ধ রাখতে চান পোশাকশিল্পের মালিকেরা তেল–গ্যাস খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়ানোর আহ্বান তেল–গ্যাস খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়ানোর আহ্বান মজুরি বোর্ডের দ্বিতীয় সভা সোমবার, 
প্রস্তাব দেবেন শ্রমিকপক্ষের প্রতিনিধি মজুরি বোর্ডের দ্বিতীয় সভা সোমবার, প্রস্তাব দেবেন শ্রমিকপক্ষের প্রতিনিধি গ্রিন ডেল্টাসহ দুই কোম্পানির মেরিন কার্গো বিমা পলিসি বিক্রিতে ৩ মাসের নিষেধাজ্ঞা গ্রিন ডেল্টাসহ দুই কোম্পানির মেরিন কার্গো বিমা পলিসি বিক্রিতে ৩ মাসের নিষেধাজ্ঞা
advertisement

মীনা বাজারে নিয়োগ, ঢাকায় চাকরির সুযোগ

মীনা বাজারে নিয়োগ, ঢাকায় চাকরির সুযোগ
বাংলাদেশের অন্যতম সুপার শপ মীনা বাজার ‘সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রংপুর কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

রংপুর কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু
রংপুর কেন্দ্রীয় কারাগারে লেবু মিয়া (৪২) নামে এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হাজতির মৃত্যু হয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সামান্তা শারমিনকে নিয়ে অপপ্রচার, যা বললেন মাহফুজ আলম

সামান্তা শারমিনকে নিয়ে অপপ্রচার, যা বললেন মাহফুজ আলম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক পদ থেকে সদ্য পদত্যাগ করা সামান্তা শারমিনের বিরুদ্ধে অপপ্রচার ও নোংরামি নিয়ে মুখ খুলেছেন বিগত অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন