advertisement

মনিপুর উচ্চবিদ্যালয়ে বাংলা ও ইংলিশ ভার্সনে নার্সারি–নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি

মনিপুর উচ্চবিদ্যালয়ে বাংলা ও ইংলিশ ভার্সনে নার্সারি–নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি
ফটো কার্ড প্রিন্ট

মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে নার্সারি থেকে নবম শ্রেণি পর্যন্ত বাংলা মাধ্যম ও ইংলিশ ভার্সনে ভর্তি করা হবে। দরকারি তথ্য— শিফট: প্রভাতি ও দিবা। শ্রেণি: নার্সারি থেকে নবম শ্রেণি।

মাধ্যম: বাংলা ও ইংলিশ ভার্সন।প্রাথমিকে শিক্ষকতায় প্রকৌশলী-চিকিৎসক–এমফিল-পিএইচডিসহ ৩০ ধরনের ডিগ্রিধারীরাআবেদন ফরম বিতরণের তারিখ—১. ভর্তি ফরম বিতরণের তারিখ: বিতরণ শুরু হয়েছে, চলবে ১০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত।২. ভর্তি ফরম জমার শেষ তারিখ: ১ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২৬।৩. ভর্তি পরীক্ষা: ১৯ ডিসেম্বর ২০২৬, সকাল ১১টায়।৪. ভর্তি পরীক্ষার ফলাফল: ২১ ডিসেম্বর ২০২৬, বিকেল ৫টায়।৫. উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার: ২২ ডিসেম্বর ২০২৬, সকাল ৯টায়।৬. ভর্তি শুরু (অনলাইন ও অফলাইন): ২৩ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর।৭. ক্লাস শুরু: ৩ জানুয়ারি ২০২৭।সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে নীতিমালা, এক শাখায় ৫৫ শিক্ষার্থী, ফি-কোটা পদ্ধতি কেমন আবেদন ও প্রবেশপত্র—আবেদন অনলাইন ও অফলাইনে করা যাবে।

স্কুলের ওয়েবসাইট mubc.eadedon.com-এ প্রবেশ করে Apply–এ ক্লিক করে ভর্তির জন্য আবেদন করতে হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

আবুল খায়ের স্টিলের কারখানায় জার্মানির ভাইস মিনিস্টার  আবুল খায়ের স্টিলের কারখানায় জার্মানির ভাইস মিনিস্টার  বাংলাদেশে রাজনীতির মাঠ যেন একটা বক্সিং রিং বাংলাদেশে রাজনীতির মাঠ যেন একটা বক্সিং রিং ডিএনএ পরীক্ষায় শনাক্ত নওগাঁর পাঁচজনের মরদেহ আসছে শনিবার ডিএনএ পরীক্ষায় শনাক্ত নওগাঁর পাঁচজনের মরদেহ আসছে শনিবার মৃত ও প্রবাসীদের দেখিয়েছেন শ্রমিক, ভুয়া ভাউচারে আত্মসাৎ ৫৫ প্রকল্পের টাকা মৃত ও প্রবাসীদের দেখিয়েছেন শ্রমিক, ভুয়া ভাউচারে আত্মসাৎ ৫৫ প্রকল্পের টাকা বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: বন্ধু দীপ হেফাজতে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: বন্ধু দীপ হেফাজতে
advertisement

আবুল খায়ের স্টিলের কারখানায় জার্মানির ভাইস মিনিস্টার 

আবুল খায়ের স্টিলের কারখানায় জার্মানির ভাইস মিনিস্টার 
জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নবিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের সংসদীয় ভাইস মিনিস্টার ও স্টেট সেক্রেটারি বারবেল কোফলারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সম্প্রতি চট্টগ্রামের সীতাকুণ্ডে আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেডের (একেএসএমএল) কারখানা পরিদর্শন করেছে

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেডের (একেএসএমএল) কারখানা পরিদর্শন করেছে জার্মানির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। সে দেশের অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নবিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের সংসদীয় ভাইস মিনিস্টার ও স্টেট সেক্রেটারি বারবেল কোফলারের নেতৃত্বে প্রতিনিধিদলটি সম্প্রতি এ কারখানা পরিদর্শন করে।

প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজ এবং জার্মান উন্নয়ন সহযোগী সংস্থা জিআইজেড বাংলাদেশ, জার্মান উন্নয়ন ব্যাংক কেএফডব্লিউ ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিনিধিদলটি একেএসএমএলের কারখানা চত্বরে পৌঁছালে তাদের স্বাগত জানান একেএসএমএলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান মোমিন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বাংলাদেশে রাজনীতির মাঠ যেন একটা বক্সিং রিং

বাংলাদেশে রাজনীতির মাঠ যেন একটা বক্সিং রিং

বাংলাদেশে রাজনীতির মাঠ যেন একটা বক্সিং রিং। এখানে এক দল আরেক দলের ওপর যেভাবে চড়াও হয়, যেভাবে কথা বলে, যেভাবে বক্তৃতায় শব্দচয়ন হয়, তা উত্তেজনাকর তো বটেই, ভীতিকরও।

এ দেশে রাজনীতির ভাষা কেন এত আক্রমণাত্মক—এই প্রশ্নের উত্তর শুধু রাজনৈতিক বিশ্লেষণে মেলে না; এর শিকড় খুঁজতে হয় ইতিহাসের ক্ষতচিহ্নে, ক্ষমতার দীর্ঘ প্রতিযোগিতায় এবং মানুষের ভেতরে জমে থাকা ভয়, ক্ষোভ ও অনিশ্চয়তার অন্ধকারে।বাংলাদেশের আকাশে যখন সন্ধ্যার শেষ শালিকটি উড়ে যায়, যখন ধানের খেতের ওপর নিঃশব্দ কুয়াশা নেমে আসে, তখন মনে হয় এ দেশ যেন মূলত কোমল মানুষের দেশ।

নদীর স্রোতের মতো শান্ত, শাপলার পাপড়ির মতো নরম কিংবা শ্রাবণের বৃষ্টির মতো উদার।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ভুটানে হিমবাহের হ্রদ ভেঙে আকস্মিক বন্যা, পশ্চিমবঙ্গ ও আসামে সতর্কতা

ভুটানে হিমবাহের হ্রদ ভেঙে আকস্মিক বন্যা, পশ্চিমবঙ্গ ও আসামে সতর্কতা

ভুটানের উত্তর-পশ্চিমাঞ্চলের গাসা জেলায় শিনতাফু হ্রদে হিমবাহের বাঁধ ভেঙে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে ভারতের পশ্চিমবঙ্গ ও আসামের কয়েকটি এলাকায় আকস্মিক বন্যার সতর্কতা জারি করা হয়েছে। বিস্তারিত ভিডিওতে…

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন