পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে মাদারীপুরে ২০০ শিক্ষার্থীকে একটি করে চারা গাছ উপহার দিয়েছে প্রথম আলো বন্ধুসভা। ২৮ অক্টোবর সকালে সদর উপজেলার ২৬ নম্বর পুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারাও রোপণ করেন বন্ধুসভার সদস্যরা।বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারাও রোপণ করেন বন্ধুসভার সদস্যরা।বন্ধুসভার সদস্যরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে গাছ লাগানোর বিকল্প নেই। তবে শুধু গাছ লাগালেই হবে না, নিয়মিত পরিচর্যার মাধ্যমে সেগুলো বাঁচিয়ে রাখাও জরুরি।
শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই গাছ লাগানো ও পরিবেশ রক্ষায় উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।মাদারীপুর বন্ধুসভার উদ্যোগে শিক্ষার্থীদের গাছের চারা উপহার।কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝুমা দাশ।
সূত্র: প্রথম আলো

ঢাকা শহরে লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা চলতে পারবে না
তাহমিমা আনামের নতুন উপন্যাস নিয়ে সিরিজ, যুক্ত ‘এমিলি ইন প্যারিস’-এর চিত্রনাট্যকার
আবার চিতাবাঘ কেনার উদ্যোগ, নিঃসঙ্গ সিংহ, হায়েনা ও উল্লুকের সঙ্গী আনছে জাতীয় চিড়িয়াখা...
শিশুর মানসিক বিকাশ: অভিভাবকদের করণীয় ও পরামর্শ
অনিয়মের অভিযোগে শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন